Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাঁদের মালিক কে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৫ জুন ২০২৪
চাঁদের মালিক কে
Share on FacebookShare on Twitter

চাঁদের মালিক কে? প্রশ্নের উত্তরে দুটি সর্বজনীন উত্তর আছে। চাঁদে এক বুড়ি আছেন, যিনি চরকায় সুতা কাটেন। তিনি যেহেতু চাঁদে থাকেন, তাই চাঁদের মালিক চাঁদের বুড়ি। আবার অনেক কবিতায় চাঁদের উপস্থিতি অনেক বেশি থাকে বলে কবিরাই চাঁদের মালিক বলে দাবি করেন। বাস্তবে চাঁদের মালিকানা নিয়ে আছে অনেক বাতচিৎ। চলতি সপ্তাহে চাঁদের বুকে চীন তার লাল পতাকা উড়িয়েছে। চাঁদ থেকে নমুনা আনার পরীক্ষায় পাস করেছে চীন। এক বছর ধরে চাঁদ নিয়ে ভারত ও জাপানেরও অভিযান দেখা যায়। এ বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ইনটুইটিভ মেশিনস প্রথম বেসরকারি কোম্পানি হিসেবে চাঁদে একটি ল্যান্ডার স্থাপন করে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) চাঁদে আর্টেমিস মহাকাশচারীদের মাধ্যমে ২০২৬ সালে অবতরণ করতে চায়। চীন বলেছে, ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে তারা। শুধু তা–ই নয়, চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করার পরিকল্পনা রয়েছে চীনের।

ভাস্কো দা গামা বা ক্রিস্টোফার কলম্বাসের আমলে অভিযাত্রীরা যে দ্বীপে পা রাখতেন, তাকেই উপনিবেশ হিসেবে ঘোষণা করতেন। চাঁদের ক্ষেত্রে এমনটা করা যায় না। ১৯৫৯ সালে সোভিয়েত খেয়াযান লুনা-২ প্রথম মানব তৈরি যান হিসেবে চাঁদের বুকে নামে। লুনা-২ অবশ্য নামার সময় ক্ষতিগ্রস্ত হয়। লুনা-৯ ছিল প্রথম সার্থক যান, যা চাঁদের বুকে অবতরণ করে। চাঁদে প্রথম যুক্তরাষ্ট্রের নভোচারীরা পা রাখেন ১৯৬৯ সালে।

চাঁদের মালিক কোন দেশ, তা নির্ধারণের আগেই ১৯৬৭ সালে জাতিসংঘ একটি চুক্তি তৈরি করে। সেই চুক্তি অনুসারে কেউ চাঁদের মালিক নয়। যুক্তরাষ্ট্রের ক্যানসাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জাস্টিন হলকম বলেন, চাঁদ নিয়ে সবার আগ্রহ বাড়ছে। ‘আউটার স্পেস ট্রিটি’ নামের সেই চুক্তিতে স্বাক্ষরকারীরা মানবজাতির সুবিধার জন্য সব জাতি ও রাষ্ট্রের স্বার্থে চাঁদ নিয়ে গবেষণায় একমত হন। চুক্তিতে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। আসলে তখন স্নায়ুযুদ্ধ চলছিল দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। মহাকাশ যেন সামরিক যুদ্ধক্ষেত্রে পরিণত না হয়, সে জন্য এ চুক্তি করা হয়। চুক্তির মূল উদ্দেশ্য ছিল কোনো পারমাণবিক অস্ত্র মহাকাশে পাঠানো যাবে না। এরপর পৃথিবী সূর্যকে ৫৭ বার প্রদক্ষিণ করেছে, বদলে গেছে পৃথিবীর রাজনীতি। এখন চাঁদের বুকে নিজেদের পতাকা স্থাপনের প্রচেষ্টা দেখা যাচ্ছে শক্তিশালী দেশগুলোর মধ্যেই।

লন্ডন ইনস্টিটিউট অব স্পেস পলিসি অ্যান্ড ল–এর বিশ্লেষক সাইদ মোস্তেশার বলেন, যেকোনো সংস্থাকে মহাকাশে যাওয়ার জন্য রাষ্ট্রের অনুমোদন নিতে হয়। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আগ্রহী হলেও আন্তর্জাতিক চুক্তির কারণে বিভিন্ন রাষ্ট্র এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দূর থেকে চাঁদের ভূখণ্ড অনুর্বর দেখায়। আসলে চাঁদে নানা ধরনের খনিজ রয়েছে। বিভিন্ন মূল্যবান ধাতুসহ লোহা ও টাইটানিয়ামের মতো ধাতু আছে চাঁদে। বড় বড় রাষ্ট্র তা সংগ্রহ করতে চায়।

১৯৭৯ সালে আরেকটি একটি আন্তর্জাতিক চুক্তি ঘোষণা করা হয়। সেই চুক্তি অনুসারে কোনো রাষ্ট্র বা সংস্থা চাঁদে সম্পদের মালিকানা দাবি করতে পারবে না। ১৭টি দেশ সেই চুক্তিতে সই করেছে। যুক্তরাষ্ট্র এতে সই করেনি। যুক্তরাষ্ট্র ২০১৫ সালে আইনের মাধ্যমে তার নাগরিক ও শিল্পকে মহাকাশে ধাতু নিষ্কাশন, ব্যবহার ও বিক্রি করার অনুমতি দিয়েছে। সেই আইন আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপে ফেলেছে। যুক্তরাষ্ট্র এখন চাঁদে নিজের অবস্থান শক্ত করে নতুন নিয়ম চালুর চেষ্টা করছে। আর্টেমিস চুক্তির মাধ্যমে চাঁদে সম্পদ আহরণ ও ব্যবহার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ৪০টির বেশি দেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। অবশ্য সে তালিকায় চীন নেই। লন্ডন স্কুল অব ইকোনমিকসের মহাকাশ নীতি ও আইন–গবেষক জিল স্টুয়ার্ট বলেন, ‘চাঁদের সঙ্গে অ্যান্টার্কটিকার মিল আছে। চাঁদে এমন কোনো গবেষণার ঘাঁটি স্থাপন করা, যেমনটা আমরা অ্যান্টার্কটিকায় দেখতে পাই। চাঁদের জমিতে যেহেতু কারও মালিকানা নেই, তাই সেখানে যে আগে ঘাঁটি তৈরি করবে, তার সুবিধা থাকবে অনেক।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি বাংলাদেশে উন্মোচন করল ৫জি সুবিধার ফ্ল্যাগশিপ ডিভাইস মি ১১এক্স
নির্বাচিত

শাওমি বাংলাদেশে উন্মোচন করল ৫জি সুবিধার ফ্ল্যাগশিপ ডিভাইস মি ১১এক্স

আইফোনে কেন ৮০ শতাংশের বেশি চার্জ দেওয়া যায় না?
নির্বাচিত

আইফোনে কেন ৮০ শতাংশের বেশি চার্জ দেওয়া যায় না?

বিদ্যুৎ সাশ্রয়ে ইন্টেলের নতুন কুলিং প্রযুক্তি
নির্বাচিত

বিদ্যুৎ সাশ্রয়ে ইন্টেলের নতুন কুলিং প্রযুক্তি

কুয়েটে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশ’ রোড শো নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত
নির্বাচিত

কুয়েটে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশ’ রোড শো নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত

ই-স্ক্যান অ্যান্টিভাইরাসের দশকপূর্তি উদযাপন
নির্বাচিত

ই-স্ক্যান অ্যান্টিভাইরাসের দশকপূর্তি উদযাপন

পাঁচ স্তরের কুলিং প্রযুক্তি নিয়ে ভিভোর ওয়াই ৭১টি
নির্বাচিত

পাঁচ স্তরের কুলিং প্রযুক্তি নিয়ে ভিভোর ওয়াই ৭১টি

Load More

ট্রেন্ডিং টপিক

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
বিবিধ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix