Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্যালাক্সি জেড ফোল্ডসিক্সসহ একাধিক ডিভাইস উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
গ্যালাক্সি জেড ফোল্ডসিক্সসহ একাধিক ডিভাইস উন্মোচন
Share on FacebookShare on Twitter

ফ্রান্সের প্যারিসে গত সপ্তাহে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। এ অনুষ্ঠানে পরবর্তী প্রজন্মের স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ডসিক্স, গ্যালাক্সি জেড ফ্লিপসিক্স, গ্যালাক্সি বাডসথ্রি, গ্যালাক্সি ওয়াচসেভেন এবং স্যামসাং গ্যালাক্সি রিংসহ বেশকিছু নতুন ডিভাইস উন্মোচন করা হয়েছে।

ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ছিল পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ডিভাইস জেড ফোল্ডসিক্স এবং স্যামসাং জেড ফ্লিপসিক্স। স্যামসাং জানায়, জেড ফোল্ডসিক্স আগের প্রজন্মের ফোল্ডেবল ডিভাইসের তুলনায় হালকা ও পাতলা। তবে আগের ফোনগুলোর মতোই ডিভাইসটির বাইরের দিকে একটি বড় ডিসপ্লে ও ভেতরে ফোল্ডেবল বড় একটি স্ক্রিন রয়েছে। এছাড়া নতুন স্যামসাং জেড ফ্লিপসিক্স আগের প্রজন্মের ফ্লিপ ফোনগুলোর মতোই, তবে এতে নতুন কয়েকটি রঙ, বড় ব্যাটারি ও উন্নত ক্যামেরা অপটিক্স যোগ করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্মার্টফোন ছাড়াও বুধবার প্যারিসে আয়োজিত আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি রিং উন্মোচন করছে স্যামসাং।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে সুপারচার্জিং করা ডিভাইসগুলোর ইকোসিস্টেমে সর্বশেষ সংযোজন স্মার্ট রিং। পণ্যটি বাজারে আনার মুহূর্তকে স্যামসাংয়ের জন্য একটি বিশেষ উপলক্ষ বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে স্যামসাংয়ের মোবাইল বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান জেমস কিটো। তিনি বলেছেন, এখন পর্যন্ত স্যামসাংয়ের সবচেয়ে ছোট ও স্বতন্ত্র পণ্য এটি, যা ২৪ ঘণ্টা ব্যবহারকারীর স্বাস্থ্য ও ঘুমের তথ্য পর্যবেক্ষণ করে। স্যামসাংয়ের তরফ থেকে জানানো হয়েছে, ডিভাইসটির মধ্যে থাকা ছোট ছোট সেন্সরের মাধ্যমে এটি ব্যবহারকারীর বিভিন্ন শারীরিক তথ্য পর্যবেক্ষণ করবে। ডিভাইসটির মাধ্যমে হৃৎস্পন্দনের হার, ঘুম ও পিরিয়ডের মতো নানা স্বাস্থ্যবিষয়ক তথ্য পাওয়া যাবে। তারা আশা করছে, নতুন এ ডিভাইস ফিটনেসসচেতন প্রযুক্তিপ্রেমীদের আকৃষ্ট করতে পারে। ডিভাইসটির প্রাথমিক মূল্য হবে ৩৯৯ পাউন্ড (৫১৫ ডলার)।

এদিকে স্যামসাংয়ের নতুন ওয়্যারলেস ইয়ারবাডগুলোর মধ্যে এসেছে বাডসথ্রি ও বাডসথ্রি প্রো। উভয় মডেল অডিওর মান বাড়াতে এবং নয়েজ ক্যান্সেলেশন সক্রিয় করতে ডিভাইসগুলোর মাইক ব্যবহার করে। বাডসথ্রি প্রো এডাপটিভ নয়েজ কন্ট্রোল, সাইরেন শনাক্তকরণ এবং ভয়েস শনাক্তকরণ ফিচারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শব্দ সামঞ্জস্য করতে পারে। ২৪ জুলাই থেকে যুক্তরাজ্যের বাজারে আসবে ডিভাইসগুলো।

এরই সঙ্গে ইভেন্টটিতে স্যামসাং গ্যালাক্সি ওয়াচসেভেন, ওয়াচসেভেন আল্ট্রা উন্মোচন করা হয়েছে। সময় দেখানোর পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্যও জানাবে ঘড়িগুলো। স্যামসাং প্রতি বছর দুটি গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আয়োজন করে। একটি জানুয়ারি এবং অন্যটি জুলাইয়ে অনুষ্ঠিত হয়ে থাকে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক নিউজ ফিডে কী দেখতে চান ঠিক করুন নিজেই
নির্বাচিত

ফেসবুক নিউজ ফিডে কী দেখতে চান ঠিক করুন নিজেই

‘স্মার্ট বাংলাদেশ গড়তে ইন্টারনেট সাশ্রয়ী করতে হবে’
নির্বাচিত

‘স্মার্ট বাংলাদেশ গড়তে ইন্টারনেট সাশ্রয়ী করতে হবে’

রিয়েলমি নারজো ৭০ প্রো: এই ফোনে মিলবে ২৫৬ জিবি স্টোরেজ
নির্বাচিত

রিয়েলমি নারজো ৭০ প্রো: এই ফোনে মিলবে ২৫৬ জিবি স্টোরেজ

পরিবর্তিত পৃথিবীতে প্রযুক্তি উপযোগী দক্ষ জনসম্পদ অপরিহার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

পরিবর্তিত পৃথিবীতে প্রযুক্তি উপযোগী দক্ষ জনসম্পদ অপরিহার্য: মোস্তাফা জব্বার

কর্মীদের হোম অফিসের সময় বাড়ালো মেটা-গুগল
নির্বাচিত

টুইটারের পর কর্মী ছাঁটাইয়ের পথে মেটা!

করোনা সঙ্কটে মানবকল্যাণে নিয়োজিত এনজিও প্রতিষ্ঠানগুলোর সাথে দারাজ
ই-কমার্স

করোনা সঙ্কটে মানবকল্যাণে নিয়োজিত এনজিও প্রতিষ্ঠানগুলোর সাথে দারাজ

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে
ফিচার

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?
ফিচার

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’
প্রযুক্তি সংবাদ

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

অক্টোবরের মধ্যে বিমানবন্দর ও ঢাকার চার এলাকায় ৫জি চালুর নির্দেশ
টেলিকম

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix