Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হ্যাকারদের লক্ষ্যবস্তুতে কোয়ালকমের চিপসেটযুক্ত অ্যান্ড্রয়েড ডিভাইস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 October 2024
হ্যাকারদের লক্ষ্যবস্তুতে কোয়ালকমের চিপসেটযুক্ত অ্যান্ড্রয়েড ডিভাইস
Share on FacebookShare on Twitter

‘জিরো-ডে’ নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে কোয়ালকমের বেশ কয়েকটি চিপসেটকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হ্যাকাররা। এ চিপসেটগুলো অ্যান্ড্রয়েডের জনপ্রিয় অনেক ডিভাইসে ব্যবহার করা হচ্ছে। যদিও ত্রুটির নিরাপত্তা প্যাচ (Patch) উন্মুক্ত করা হয়েছে, তবে এর সঙ্গে কারা জড়িত অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে বা আদৌ হয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কোয়ালকম অবশ্য নিরাপত্তা ত্রুটি ও তাদের চিপসেটকে লক্ষ্যবস্তুতে পরিণত করার বিষয় নিশ্চিত করেছে।

জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত এক ধরনের সফটওয়্যারের দুর্বলতা বা বাগ। সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে প্যাচ উন্মুক্তের আগেই হ্যাকাররা যদি সে ত্রুটি কাজে লাগিয়ে থাকে, তাহলে সেটিকে জিরো ডে নিরাপত্তা ত্রুটি বলা হয়।

জিরো-ডে ত্রুটির নাম দেয়া হয়েছে ‘সিভিই-২০২৪-৪৩০৪৭’। গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপের বরাত দিয়ে কোয়ালকম জানিয়েছে, বড় পরিসরে অ্যান্ড্রয়েড ডিভাইসকে লক্ষ্যবস্তুতে পরিণত না করলেও হ্যাকারদের লক্ষ্য ছিল সুনির্দিষ্ট। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাব গুগলের মূল্যায়ন নিশ্চিত করেছে।

মার্কিন সাইবার সিকিউরিটি এজেন্সি সিআইএসএ কোয়ালকমের নিরাপত্তা ত্রুটিকে তাদের ত্রুটির তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যেগুলো কাজে লাগানো হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে কারা অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বা কাদের ডিভাইসে করা হয়েছে এবং কেন তা এখনো জানা যায়নি। কোয়ালকমের মুখপাত্র ক্যাথরিন বেকার নিরাপত্তা ত্রুটি নিয়ে কাজ করার জন্য গুগল ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের টিমের সমন্বিত উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বিষয়টি সামনে এনেছে বলেই এর সমাধানে উদ্যোগ নেয়া গেছে বলে জানান তিনি। তবে বিস্তারিত তথ্যের জন্য কোয়ালকম গুগল ও অ্যামনেস্টির শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে। অর্থাৎ তারা এখনো তাদের ওপর নির্ভর করছে।

অ্যামনেস্টির মুখপাত্র হাজিরা মরিয়ম টেকক্রাঞ্চকে বলেন, ‘‌সংস্থাটি শিগগিরই এ দুর্বলতা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করবে।’

গুগলের মুখপাত্র কিম্বারলি সামরা বলেন, ‘‌তাদের থ্রেট অ্যানালাইসিস গ্রুপের কাছে এ মুহূর্তে শেয়ার করার মতো বাড়তি কোনো তথ্য নেই।’

কোয়ালকমের মুখপাত্র জানান, নিরাপত্তা ত্রুটির সমাধান গ্রাহকের জন্য গত মাসে উন্মুক্ত করা হয়েছে। তবে চিপসেট যেসব কোম্পানি ব্যবহার করছে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়া এখন তাদের দায়িত্ব। কোয়ালকম নিজেদের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেন ১-সহ ৬৪টি ভিন্ন ধরনের চিপসেটকে লক্ষ্যবস্তুতে পরিণত করার কথা জানায়। এসব চিপসেট ব্যবহারকারী কোম্পানির মধ্যে মটোরোলা, স্যামসাং, ওয়ানপ্লাস, অপো, শাওমি ও জেটটিই রয়েছে। ফলে বিশ্বজুড়ে অসংখ্য স্মার্টফোন আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি
প্রযুক্তি সংবাদ

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

গিনেস রেকর্ড গড়া অনার এক্স৯ডি আসছে দেশের বাজারে: থাকছে ৮৩০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি বাজার

গিনেস রেকর্ড গড়া অনার এক্স৯ডি আসছে দেশের বাজারে: থাকছে ৮৩০০ এমএএইচ ব্যাটারি

কলড্রপের ক্ষতিপূরণ পাবেন যেভাবে
টেলিকম

কলড্রপের ক্ষতিপূরণ পাবেন যেভাবে

প্রযুক্তি পরামর্শ

মানসিক স্বাস্থ্য উন্নয়নে সাহায্য করে এমন ৫টি অ্যাপ

সীমাবদ্ধতা প্রত্যাহার হলো বিকাশ-নগদ-রকেটে
অর্থ ও বাণিজ্য

সীমাবদ্ধতা প্রত্যাহার হলো বিকাশ-নগদ-রকেটে

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

গেল সপ্তাহে নতুন আইপ্যাড মিনি ও গত মাসে...

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 October 2024

হ্যাকারদের লক্ষ্যবস্তুতে কোয়ালকমের চিপসেটযুক্ত অ্যান্ড্রয়েড ডিভাইস

Techzoom.TV |
TechzoomTV