Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জাইকার সহযোগিতায় রাজউকের তৃতীয় ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
জাইকার সহযোগিতায় রাজউকের তৃতীয় ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় রাজধানী ঢাকার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আজ (০৭ নভেম্বর) তৃতীয় ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) সেমিনারের আয়োজন করে রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ)। সেমিনারে চূড়ান্ত পর্যালোচনায় থাকা খসড়া টিওডি নীতিমালাগুলো উপস্থাপন করা হয়; যা ঢাকার ভবিষ্যৎ নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

জাইকা’র চলতি টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্টের আওতায় ‘দ্য প্রজেক্ট ফর ডেভেলপমেন্ট অব পলিসি অ্যান্ড গাইডলাইন্স ফর ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট ম্যাস ট্রানজিট করিডোরস’ শীর্ষক এই সেমিনারে প্রকল্প কার্যক্রমের অগ্রগতি ও টিওডি নীতিমালার বিষয়বস্তু উপস্থাপন করা হয়। টিওডি পদ্ধতিতে গণপরিবহনকে (পাবলিক ট্রান্সপোর্ট) কেন্দ্র করে নগর উন্নয়ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সিদ্দিকুর রহমান সরকার, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুর রউফ এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।

জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে আশাবাদ ব্যক্ত করে জানান, এই টিওডি কৌশল ঢাকার মানুষের জীবনকে আরও কার্যকর ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে গণপরিবহনের সুবিধা ও গুরুত্ব বৃদ্ধি করবে; একইসাথে, গাড়ি ও যানজট বৃদ্ধির প্রবণতার বাইরে গিয়ে সুবিশাল সম্ভাবনা হিসেবে কাজ করবে। এক্ষেত্রে তিনি সহযোগী সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতাকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্যমত প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। ঢাকার ‘ডিটেইলড এরিয়া প্ল্যান’ (ড্যাপ) ও বিভিন্ন নীতিতে টিওডি নীতিমালা অন্তর্ভুক্ত করার মাধ্যমে এর ব্যাপক ব্যবহার ও প্রয়োগ বাড়বে বলে দৃঢ় আশাবাদ জানান তিনি।

নোজোমি হিশিদার নেতৃত্বে জাইকা’র একটি বিশেষজ্ঞ দল মূল অংশীজনদের সহযোগিতায় টিওডি নীতিমালা প্রস্তত করছে। এরমধ্যে রয়েছে- ঢাকায় টিওডির সাধারণ কাঠামো, মূল প্রক্রিয়া ও পরিকল্পনার বিষয়বস্তু এবং টিওডি বোঝার ক্ষেত্রে এর বাস্তবায়ন পদ্ধতি। এসময়, গাবতলী এলাকার জন্য আগামীর এমআরটি লাইন- ৫ ও ২ এর নির্ধারিত পরিকল্পনাসহ একটি অন্যতম পাইলট প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। পরে সরকারি কর্মকর্তা, অ্যাকাডেমিয়া ও বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তাদের গঠনমূলক প্রশ্ন ও আলোচনা থেকে সেমিনারে অত্যন্ত ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়।

সেমিনারে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অংশীজন; রাজউক, ডিটিসিএ (ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ), ডিএমটিসিএল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড), বিআরটিসি (বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন), বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ), ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ), ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন), ডিএসসিসি (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন) সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাকাডেমিয়া ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন। টিওডি উদ্যোগকে সফল করতে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করতেই এই আয়োজনে অংশ নেন তারা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এবং ইংলিশ অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা চুক্তি
প্রযুক্তি সংবাদ

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এবং ইংলিশ অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা চুক্তি

গুগল প্লেস্টোর ছাড়াই আসছে হুয়াওয়ে ফোন
নির্বাচিত

গুগল প্লেস্টোর ছাড়াই আসছে হুয়াওয়ে ফোন

টফিতে আর্জেন্টিনা-সৌদি ম্যাচ দেখেছেন ১ কোটির বেশি দর্শক
নির্বাচিত

টফিতে আর্জেন্টিনা-সৌদি ম্যাচ দেখেছেন ১ কোটির বেশি দর্শক

পরিবেশ-বান্ধব পণ্য তৈরি করছে ওয়ালটন: পরিবেশমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

পরিবেশ-বান্ধব পণ্য তৈরি করছে ওয়ালটন: পরিবেশমন্ত্রী

অনলাইনে ১২ দিনে ভোলায় ১০ কোটি টাকার গরু বিক্রি
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ১২ দিনে ভোলায় ১০ কোটি টাকার গরু বিক্রি

অ্যাপলের ডেভেলপার্স কনফারেন্সের তারিখ জানা গেল, কী আসছে এবার?
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের ডেভেলপার্স কনফারেন্সের তারিখ জানা গেল, কী আসছে এবার?

Load More

ট্রেন্ডিং টপিক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix