Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে শাওমির প্রথম কিউএলইডি টিভিঃ শাওমি টিভি এ প্রো ২০২৫

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশে শাওমির প্রথম কিউএলইডি টিভিঃ শাওমি টিভি এ প্রো ২০২৫
Share on FacebookShare on Twitter

নান্দনিক ভিজ্যুয়াল এবং টিভি দেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে বাংলদেশের বাজারে শাওমি নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তির শাওমি টিভি এ প্রো ২০২৫। বিনোদন উপভোগের ক্ষেত্রে অভিনব এই স্মার্ট টিভি দর্শকদের দিবে অনন্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা। আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে প্রতিটি ফ্রেম একটি গল্পে পরিণত হবে, যেখানে উজ্জ্বলতা ও স্পষ্টতায় প্রতিটি দৃশ্য আরও জীবন্ত এবং বাস্তবমুখী হয়ে উঠবে।

শাওমি টিভি এ প্রো ২০২৫-এর মূল আকর্ষণ মূলত এর অনন্য ডিজাইন ও প্রযুক্তি। এই টিভিটি সকল ধরনের ব্যবহারকারীর কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে, এর কারনে টিভিটি সব ধরনের ব্যবহারকারীর প্রয়োজন সামানভাবে মেটাতে সক্ষম। যেমন- সিনেমাপ্রেমীদের জন্য বাড়িতেই সিনেমা হলের অভিজ্ঞতা থেকে শুরু করে গেমিং এ মসৃণ ও ইন্টার-অ্যাক্টিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা সবই পাওয়া যাবে এক টিভিতেই। টিভিটিতে রয়েছে চোখ ধাঁধানো কিউএলইডি ৪-কে রেজুলেশনের ডিসপ্লে । আছে বাস্তবের মতো দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ৯৪ শতাংশ ডিসিআই-পি-৩ রঙের সংমিশ্রণ। ফলে, প্রতিটি দৃশ্য ও শ্যাডোসহ বিস্তারিত এবং হাইলাইটের মতো ছোটখাটো বিষয়গুলি আরও নিখুঁতভাবে ফুটে উঠবে এতে। এর পাশাপাশি, স্টাইলিশ ও স্লিম মেটালিক ফ্রেম টিভিটিকে দেখতেও বেশ আকর্ষণীয় করে তুলেছে।

নিখুঁত ভিজ্যুয়াল নিশ্চিত করতে শাওমি টিভি এ প্রো ২০২৫-এ যুক্ত করা হয়েছে এমইএমসি (মোশন এস্টিমেশন, মোশন কম্পেনসেশন) প্রযুক্তি। এই আধুনিক প্রযুক্তি দ্রুতগতির অ্যাকশন দৃশ্যগুলোকে আরও মসৃণ এবং নিখুঁত করার পাশাপাশি চরিত্রের প্রতিটি গতিবিধিকে বাস্তবের মতো প্রাণবন্ত করে তুলবে। ৬০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট থাকার ফলে দর্শকরা ব্লার-ফ্রিভাবে লেটেস্ট ব্লকবাস্টার মুভি অথবা লাইভ স্পোর্টস উপভোগ করতে পারবেন।

তবে শাওমি টিভি এ প্রো ২০২৫-এর বিশেষত্ব শুধুমাত্র এর ভিজ্যুয়ালেই সীমাবদ্ধ নয়। এতে রয়েছে ডলবি অডিও, ডিটিএস ও ডিটিএস ভার্চুয়াল সাউন্ড সাপোর্ট, যা এর ভিজ্যুয়ালের মতোই নয়েসলেস এবং আধিকতর ক্লিয়ার শব্দের অভিজ্ঞতা দিবে। এর ১০ ওয়াটের শক্তিশালী ডুয়াল স্পিকার সামান্য শব্দ থেকে শুরু করে বিস্ফোরণের তীব্রতা কিংবা যে কোনো মিউজিকের নোটকে আরও স্পষ্ট ও শ্রুতিমধুর করে তুলবে, যা দর্শকদের বিনোদন অভিজ্ঞতায় নতুন এক মাত্রা যোগ করবে।

ভবিষ্যতের কথা বিবেচনা করে নির্মিত শাওমি টিভি এ প্রো ২০২৫-তে রয়েছে গুগল টিভি ইন্টিগ্রেশন, যা বিনোদন জগতকে দর্শকদের হাতের মুঠোয় এনে দেবে। পছন্দের স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে গুগল প্লে অ্যাপস এবং অন্যান্য একাধিক অ্যাপে দ্রুত গতিতে নেভিগেট করার জন্য রয়েছে শক্তিশালী কোয়াড এ৫৫ প্রসেসর ও ২ জিবি র‌্যাম। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ ও অ্যাপ ডাউনলোডের জন্য রয়েছে ৮ জিবি রোম, যা স্টোরেজ নিয়ে ব্যবহারকারীদের চিন্তামুক্ত রাখবে।

লিভিং রুম হোক কিংবা হল রুম, স্লিক ও বেজেললেস ডিজাইনের কারণে শাওমি টিভি এ প্রো ২০২৫ যেকোন স্থানেই মানানসই। টিভিটি পাওয়া যাবে ৪৩, ৫৫, ৬৫ ও বিশাল ৭৫ ইঞ্চির চারটি ভিন্ন ভিন্ন সাইজে এবং সাইজের ভিন্নতার কারণে এটি ছোট-বড় সব ঘরের জন্য উপযুক্ত।

চলতি বছরের অক্টোবরে বিশ্বব্যাপী লঞ্চ হয় শাওমি টিভি এ প্রো ২০২৫। তারই ধারাবাহিকতায়, বিনোদনের জগতে নতুন মাত্রা যোগ করতে এবং অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা ও প্রতিটি ঘরে আভিজাত্যের ছোঁয়া পৌঁছে দিতে শাওমি টিভি এ প্রো ২০২৫ এখন বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এই টিভিটি দেশজুড়ে সকল শাওমি স্টোরে পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমিশাওমি টিভি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে স্ন্যাপড্রাগন ৭৮০জি ফাইভজি চিপের স্মার্টফোন
নির্বাচিত

আসছে স্ন্যাপড্রাগন ৭৮০জি ফাইভজি চিপের স্মার্টফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ দেশের তরুণ উদ্যোক্তারা: পলক
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ দেশের তরুণ উদ্যোক্তারা: পলক

ওয়ালটন ফ্রিজ কিনে এবার ২০ লাখ টাকা পেলেন ব্যাংক কর্মকর্তা
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে এবার ২০ লাখ টাকা পেলেন ব্যাংক কর্মকর্তা

আলো দিয়ে চলবে ইন্টারনেট!
নির্বাচিত

আলো দিয়ে চলবে ইন্টারনেট!

আগামীতে বাংলাদেশ সারাবিশ্বকে আইসিটিতে নেতৃত্ব দেবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

আগামীতে বাংলাদেশ সারাবিশ্বকে আইসিটিতে নেতৃত্ব দেবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

চ্যাট-ভিত্তিক সিভি বিল্ডার চালু করল আমি প্রবাসী
প্রযুক্তি সংবাদ

চ্যাট-ভিত্তিক সিভি বিল্ডার চালু করল আমি প্রবাসী

Load More

ট্রেন্ডিং টপিক

লাইভ শপিং অর্জন করল আইএসও ৯০০১ সনদ, গুণগত ব্যবস্থাপনায় নতুন মাইলফলক
ই-কমার্স

লাইভ শপিং অর্জন করল আইএসও ৯০০১ সনদ, গুণগত ব্যবস্থাপনায় নতুন মাইলফলক

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি
টেলিকম

ফোনে কথা বলার খরচ কমছে

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

শিশুদের শরীরে ২টি ছাড়া সব অ্যান্টিবায়োটিক অকার্যকর!
বিবিধ

শিশুদের শরীরে ২টি ছাড়া সব অ্যান্টিবায়োটিক অকার্যকর!

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের...

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে শাওমির প্রথম কিউএলইডি টিভিঃ শাওমি টিভি এ প্রো ২০২৫

Techzoom.TV |
TechzoomTV