Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকের মাধ্যমে লেখাপড়া করা সম্ভব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ মে ২০১৯
ফেসবুকের মাধ্যমে লেখাপড়া করা সম্ভব
Share on FacebookShare on Twitter

সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ফেসবুক। এখানে মানুষ দিন রাত সময় কাটায় নিজেদের প্রফাইলে, পেজে এবং গ্রুপে। বাংলাদেশেও ফেসবুক অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালি ওয়েবসাইট এবং প্রভাবের দিক থেকে চিন্তা করলে এর ধারে কাছে মনে হয় অন্য কেউ হয়। তবে এদেশে অনেকেই মনে করেন যে ফেসবুক হল সময় নষ্ট করার জায়গা এবং বেশ নেতিবাচক ধারনা রয়েছে অনেকের মধ্যে। কিন্তু আমরা কিছু লোক চেষ্টা করছি ফেসবুককে ভাল কাজে লাগাতে, বিশেষ করে লেখাপড়ার কাজে।

এই ধরনের কথা শুনে পরিচিত অনেকেই আমার দিকে বেশ বাঁকা চোখে তাকায়। কারন পরিক্ষার সময়ে ফেসবুক বন্ধ রাখার দাবিও উঠে এদেশে কোন কোন মহল থেকে। প্রশ্ন ফাস, পরিক্ষার সময় পড়ালেখা ফেলে ফেসবুকে সময় নষ্ট- এসব চিন্তা থেকেই এমন দাবি উঠে এবং এমন চিন্তা অনেকেই করেন। তাছাড়া অনেক অভিভাবক, শিক্ষক এবং এমনকি অনেক শিক্ষার্থী নিজেরাও মনে করেন যে ফেসবুক একটি বাজে নেশা এবং এটি লেখাপড়ার জন্য ক্ষতিকারক।

এত কিছুর পরেও আমি ব্যক্তিগত ভাবে ফেসবুককে লেখাপড়ার অন্যতম হাতিয়ার হিসেবে বানাতে কেন আগ্রহী বা এজন্য দিন রাত কেন কষ্ট করছি? এর খুব স্পস্ট কারন হল আমরা ইন্টারনেট গ্রহন করতে অনেক দেরি করেছি। ১৯৮৮ সালের দিকেই ইন্টারনেট আসার সম্ভাবনা ছিল তাও ফাইবার অপটিক দিয়ে। কিন্তু আমাদের অনেকেই এমন যুক্তি দিয়েছেন যে ইন্টারনেট আসলে দেশের সব তথ্য পাচার হয়ে যাবে। ফাইবার অপটিকে আমরা যুক্ত হই ২০০৬ সালের দিকে।

অনলাইনে ক্রেডিট কার্ড ব্যবহার করতে দিলে দেশের সব টাকা পাচার হয়ে যাবে এমন কথাও অনেকের থেকে শুনেছি আমরা। এই ধরনের চিন্তা থেকে দেশে অনলাইনে লেনদেন অবৈধ ছিল ২০০৮ সাল পর্যন্ত। ই-কমার্স এর সত্যিকারের যাত্রা শুরু হয় ২০০৯ সাল থেকে। সব কিছুতেই এভাবে আমরা ১০-২০ বছর পিছিয়ে গেছি শুধুমাত্র প্রযুক্তিকে খারাপ হিসেবে বিবেচনা করে।

এমনি করে ফেসবুকে লেখাপড়া করা সম্ভব তাও অনেকে মানেন না। সার্চ ইংলিশ গ্রুপের নিয়মিত মেম্বারদের অনেকেই দিন রাত গ্রুপে সময় দিয়ে ভয় আর লজ্জা থেকে মুক্ত হয়ে ইংরেজি প্র্যাকটিস করছেন একদম বিনা মূল্যে। কিন্তু অনেকের অভিভাবক এটিকে বেশ খারাপ চোখে দেখেন এবং তাদের বন্ধু বান্ধবীরাও উপহাস করে, বাজে কথা বলে।

ফেসবুকে সার্চ ইংলিশের মত বেশ কিছু বাংলাদেশী গ্রুপ আছে, পেইজ আছে যেখানে লেখাপড়া করা যায় এবং মানুষ করছে। ফেসবুকের কিছু সুবিধা আছে এদিকে। প্রথমত বাংলাদেশে কয়েক কোটি লোকের ফেসবুক আইডি আছে। তাই নতুন করে আর তাদের এদিকে আনতে হবে না। তারা ইতিমধ্যেই ফেসবুকের ভেতর আছে এবং ফেসবুক ব্যবহার করছে। তাই নতুন করে টেকনিক্যাল কিছু শেখাতে হবে না।

তাছাড়া ফেসবুক ব্যবহার করতে টাকা লাগে না। এমনকি মোবাইল ফোনের ডাটা না কিনেও একদম বিনামূল্যে তা ব্যবহার করা যায় (অবশ্য ছবি ও ভিডিও দেখা যায় না)। গ্রামের দিকে ইন্টারনেটের গতি তেমন বেশি না এবং তাতেও ফেসবুক ব্যবহার করতে কোন অসুবিধা হয় না।

মূলত এসব কারনে এই সোশ্যাল মিডিয়া লেখাপড়ার কাজে ব্যবহার করা যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে বাংলা আর ইংরেজি ভাষার বেসিক গড়ে তুলতে ফেসবুক আসলেই খুব ভাল কাজ করে। আমরা এমনিতেই ঘন্টার পর ঘণ্টা এদিকে সময় দিচ্ছি। সেই সময় হয়তো আমরা ভাইরাল টপিক নিয়ে, ট্রল করে নষ্ট করছি। তাই যে সময়টা আমরা নষ্ট করছি সে সময়টা যদি একটু লেখাপড়ার চর্চার দিকে দেই তাহলে খুব ভাল কিছু হবে কোন সন্দেহ নেই।

এখন যা দরকার তাহল ফেসবুক যে লেখাপড়ার কাজে ব্যবহার করা যায় সেই আইডিয়াকে প্রচার করা এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া। আজ থেকে ৫ বছর আগে মানে ২০১৪ সালে ই-কমার্স নিয়ে এমন একটি অবস্থা বিরাজ করছিল। অনলাইনে ব্যবসা করা সম্ভব তা অনেকেই বিশ্বাস করতে চাইতেন না। না দেখে মানুষ কিনবে না এমন কথা অনেকেই বলতেন। তাছাড়া কিছু প্রতারনা ও কাঙ্ক্ষিত মানের পন্য না পাবার গল্প গুলো মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হত এবং ফলে অনেকেই মানতে চাইতেন না যে এদেশে ই-কমার্স আসলেই কোন দিন জনপ্রিয় হবে। ৫ বছরের মধ্যে সব বদলে গেছে।

ঠিক তেমনি ফেসবুকের মাধ্যমে লেখাপড়া করা সম্ভব শুধু না এটি প্রতিষ্ঠিত হতে হয়তো আর ২-৩ বছরের বেশি সময় লাগবে না। দরকার তরুণদের এগিয়ে আসা এবং এদিকে সময় দেয়া, অভিভাবকদের এটুকু বুঝার চেষ্টা করতে হবে যে অন্ধ হলেও প্রলয় বন্ধ হয় না। ফেসবুকে যদি মানুষ নেশার মত সময় নষ্ট করতে পারে তাহলে ভাল কাজেও আসক্ত হতে পারে, শিক্ষকদের বুঝতে হবে যে ফেসবুকে যদি তাদের ছাত্ররা প্র্যাকটিস করে তাহলে ছাত্ররা লেখাপড়াতে আরো ভাল করবে। মিডিয়ার সাপোর্ট খুব দরকার আর দরকার ইউনিভার্সিটি গুলোর এগিয়ে যাওয়া।

উন্নত বিশ্বে অনলাইনে লেখাপড়া এখন প্রতিষ্ঠিত ও জনপ্রিয়। বাংলাদেশে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। এখনই সময় এদিকে চেষ্টা করার।

একটি প্রশ্ন উঠতে পারে- অনলাইন এডুকেশন বা ই-লার্নিং এর কথা না বলে ফেসবুকে লেখাপড়ার কথা কেন বলছি? এর কারন হল বাংলাদেশে ফেসবুকেই থাকে বেশির ভাগ তরুন তরুণী। তাই তাদের আগ্রহী করে তুলতে হলে ফেসবুক সবচেয়ে ভাল জায়গা।

রাজিব আহমেদ, প্রতিষ্ঠাতা সার্চ ইংলিশ, সাবেক প্রেসিডেন্ট ই-ক্যাব

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুকসার্চ ইংলিশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে অসছে সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই
প্রযুক্তি সংবাদ

বাজারে অসছে সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

আইফোনের ব্যবসা মন্দায় বোনাস কমেছে টিম কুকের
প্রযুক্তি সংবাদ

আইফোনের ব্যবসা মন্দায় বোনাস কমেছে টিম কুকের

সুপারভুক ফ্ল্যাশ চার্জিং এ ফোন হবে সুপার-চার্জ
নির্বাচিত

সুপারভুক ফ্ল্যাশ চার্জিং এ ফোন হবে সুপার-চার্জ

`হাউজ্যাট মুশি দ্যা ডিপেন্ডেবল` গেমিং অ্যাপ উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

`হাউজ্যাট মুশি দ্যা ডিপেন্ডেবল` গেমিং অ্যাপ উদ্বোধন

“মেইক অ্যা উইশ” ক্যাম্পেইনের প্রথম তিন বিজয়ীর নাম ঘোষণা করল দারাজ
ই-কমার্স

“মেইক অ্যা উইশ” ক্যাম্পেইনের প্রথম তিন বিজয়ীর নাম ঘোষণা করল দারাজ

ম্যাজিকবুক ল্যাপটপ বাজারে এলো
নির্বাচিত

ম্যাজিকবুক ল্যাপটপ বাজারে এলো

Load More

ট্রেন্ডিং টপিক

সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল?
বিবিধ

সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল?

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
অটোমোবাইল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ মে ২০১৯

ফেসবুকের মাধ্যমে লেখাপড়া করা সম্ভব

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix