Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনের কেস কি সেলুলার ও ওয়াই-ফাই সিগন্যাল কমিয়ে দিতে পারে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
ফোনের কেস কি সেলুলার ও ওয়াই-ফাই সিগন্যাল কমিয়ে দিতে পারে?
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের সুরক্ষায় নানা ধরনের কেস ব্যবহার করা হয়। অথচ এ কেসগুলো ফোনের ওয়াই-ফাই ও সেলুলার সিগন্যালে প্রভাব ফেলতে পারে। ফোন কেস সিগন্যালের ক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা, তা কিছু বিষয়ের ওপর নির্ভর করে। কিছু নির্দিষ্ট উপাদান ও ডিজাইনের কেস ফোনের নেটওয়ার্ক সংযোগ দুর্বল করতে পারে। বিশেষ করে ধাতব তৈরি কেসগুলোর ক্ষেত্রে এমন সমস্যা দেখা দিতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ারের প্রতিবেদনে সিগন্যালের ক্ষেত্রে ফোন কেসের প্রভাব কী, সে সম্পর্কে বলা হয়েছে

ধাতব কেস ব্যবহার করলে করণীয়
ধাতব ফোন কেস ব্যবহার করতে চাইলে নিশ্চিত করতে হবে যে এতে অ্যান্টেনা লাইন রয়েছে। এটি মূলত একটি ছোট প্লাস্টিকের খোলা অংশ, যা রেডিও তরঙ্গ সহজে প্রবাহিত হতে সাহায্য করে। অনেক প্রিমিয়াম ফোনে অ্যান্টেনা লাইন রাখা হয়, যাতে ধাতব কাঠামোর মধ্যেও শক্তিশালী সিগন্যাল পাওয়া যায়। তাই ধাতব কেস কেনার আগে দেখে নেয়া উচিত, এতে সঠিকভাবে অ্যান্টেনা লাইন রয়েছে কিনা। এটি কল ড্রপ, ধীরগতির ইন্টারনেট ও দুর্বল ওয়াই ফাই সংযোগ প্রতিরোধ করতে সাহায্য করবে।

ফোন কেসের উপাদান ও সিগন্যালের প্রভাব
ফোন কেস সাধারণত দুই ধরনের উপাদানে তৈরি হয়—পরিবাহী ও অপরিবাহী। প্লাস্টিক, সিলিকন ও চামড়ার মতো অপরিবাহী উপাদানে তৈরি কেস ফোনের সিগন্যালে তেমন প্রভাব ফেলে না। তবে অ্যালুমিনিয়াম বা টাইটানিয়ামের মতো পরিবাহী উপাদান ব্যবহার করা হলে সিগন্যাল দুর্বল হয়ে যেতে পারে। ধাতব কেস রেডিও তরঙ্গ শোষণ করতে পারে। ফলে সেলুলার, ওয়াই-ফাই ও ব্লুটুথ সংযোগ দুর্বল হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে পুরোপুরি সিগন্যাল ব্লকও হয়ে যেতে পারে। কারণ ধাতব উপাদান ফোনের অ্যান্টেনার কাছে পৌঁছানো রেডিও তরঙ্গে বাধা দেয়, যা সংযোগ দুর্বল করে ফেলে।

কেসের ডিজাইন ও সিগন্যালের ওপর প্রভাব
শুধু উপাদানই নয়, কেসের ডিজাইনও নেটওয়ার্ক সংযোগের ওপর প্রভাব ফেলতে পারে। ফোনের অ্যান্টেনা যদি কেসের কারণে আড়াল হয়ে যায়, তবে সিগন্যালে সমস্যা দেখা দিতে পারে। এমনকি প্লাস্টিক বা সিলিকনের মতো অপরিবাহী উপাদানে তৈরি কেসও যদি খুব বেশি পুরু হয় বা অ্যান্টেনার গুরুত্বপূর্ণ অংশ ঢেকে ফেলে, তাহলে নেটওয়ার্ক দুর্বল হয়ে যেতে পারে।

সাধারণত মজবুত কেস ব্যবহার করলে তেমন সমস্যা হয় না। তবে উন্নত সংযোগ পাওয়ার জন্য পাতলা ডিজাইনের কেস ব্যবহার করাই ভালো।

সমস্যা মনে হলে করণীয়
যদি মনে হয় ফোন কেসের কারণে সিগন্যাল দুর্বল হচ্ছে, তবে সেটি খুলে দেখতে হবে ওয়াইফাই সংযোগের উন্নতি হয় কিনা। যদি কেস সরানোর পর সিগন্যাল ভালো হয়ে যায়, তবে বুঝতে হবে কেসটি সিগন্যালে বাধা সৃষ্টি করছে। মোট কথা, ফোন কেস কেনার সময় শুধু ডিজাইন বা স্থায়িত্ব নয়, সিগন্যালের বিষয়টিও মাথায় রাখা জরুরি। কারণ শক্তিশালী নেটওয়ার্ক ছাড়া আধুনিক স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা অসম্পূর্ণ থেকে যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফের শীর্ষ ধনী বিল গেটস
প্রযুক্তি সংবাদ

ফের শীর্ষ ধনী বিল গেটস

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের
প্রযুক্তি পরামর্শ

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

বিশ্বাসযোগ্যতার শীর্ষে রিয়েলমি ডিজাইনে ভিভো
নির্বাচিত

বিশ্বাসযোগ্যতার শীর্ষে রিয়েলমি ডিজাইনে ভিভো

চালডাল ডটকমে মিলছে কাজের সুযোগ
প্রযুক্তি সংবাদ

চালডাল ডটকমে মিলছে কাজের সুযোগ

রিয়েলমি ৯ প্রো: মিড রেঞ্জের পারফেক্ট ফোন
নির্বাচিত

রিয়েলমি ৯ প্রো: মিড রেঞ্জের পারফেক্ট ফোন

টেকনো স্পার্ক ২০সি মডেলের ফোনের দাম কমল
নির্বাচিত

টেকনো স্পার্ক ২০সি মডেলের ফোনের দাম কমল

Load More

ট্রেন্ডিং টপিক

সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ওটিপি ছাড়াই টাকা কাটার অভিযোগ, সিটি ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?
বিবিধ

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার
প্রযুক্তি সংবাদ

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ মার্চ ২০২৫

ফোনের কেস কি সেলুলার ও ওয়াই-ফাই সিগন্যাল কমিয়ে দিতে পারে?

Techzoom.TV |
TechzoomTV