Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আপনার এক ক্লিকেই নষ্ট হচ্ছে হাজার হাজার লিটার পানি ও বিদ্যুৎ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 31 May 2025
আপনার এক ক্লিকেই নষ্ট হচ্ছে হাজার হাজার লিটার পানি ও বিদ্যুৎ!
Share on FacebookShare on Twitter

তথ্যপ্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে আমরা অনেকটাই অভ্যস্ত হয়ে পড়েছি। প্রতিদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর টুল ব্যবহার করছি—কখনো প্রয়োজনের তাগিদে, আবার কখনো নিছক বিনোদনের খোঁজে। ছবি এডিট, ভিডিও জেনারেশন কিংবা মুখের হুবহু কণ্ঠে কথা বলানোর মতো ক্লোনিং—সবই এখন হাতের মুঠোয়।

কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই মজার পেছনে পরিবেশের জন্য কী ভয়াবহ মূল্য দিতে হচ্ছে?

আপনার এক ক্লিকেই নষ্ট হচ্ছে হাজার হাজার লিটার পানি ও বিপুল পরিমাণ বিদ্যুৎ। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যতই চমকপ্রদ হোক, বাস্তবে এটি পৃথিবী ও মানব সভ্যতার জন্য এক বড় হুমকি তৈরি করছে।

এআই দিয়ে একটি ছবি বানাতে আমাদের এক ক্লিকই যথেষ্ট। কিন্তু সেই ক্লিকের পেছনে কাজ করে হাজার কিলোমিটার দূরের ডেটা সেন্টার, যেখান থেকে সেই ছবি বানিয়ে পাঠানো হয় আপনার মোবাইল ফোনে। এই প্রক্রিয়ায় চলে বিশাল কম্পিউটিং, যাতে লাগে গিগাওয়াট বিদ্যুৎ। আর সেই সার্ভারগুলো ঠান্ডা রাখতে উড়ে যায় লিটার লিটার পানি।

আপনি জানলে অবাক হবেন, ChatGPT-এর মতো একটি এআই মডেল ট্রেনিং করতে প্রতি ঘণ্টায় গড়ে লাগে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ—যা প্রায় ৪০,০০০টি পরিবারের একদিনের বিদ্যুৎ চাহিদার সমান।
অন্যদিকে, Google-এর মতো প্রতিষ্ঠান প্রতিদিন প্রায় ২১ লাখ লিটার পানি ব্যবহার করে তাদের সার্ভার কুলিংয়ের জন্য। এই পরিমাণ পানি খেয়ে একদিন বাঁচতে পারত প্রায় ৪,২০০ জন মানুষ।

বিশ্বে বর্তমানে ৭২ কোটি মানুষ চরম পানি সংকটে রয়েছে। এই বাস্তবতায় এআই প্রযুক্তির বিস্তার যেন আগুনে ঘি ঢালার মতো।
বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে উঠতে পারে পৃথিবীর অন্যতম বড় কার্বন ও পানি গ্রাসকারী প্রযুক্তি। ২০২৭ সালের মধ্যে এআই প্রযুক্তিতে পানির ব্যবহার বেড়ে ৬৬০ কোটি ঘনমিটার ছাড়িয়ে যেতে পারে, যা ডেনমার্কের পুরো এক বছরের পানি চাহিদার চার থেকে ছয় গুণ।

তাই আমাদের উচিত এআই প্রযুক্তি ব্যবহারে আরও দায়িত্বশীল ও পরিবেশ-সচেতন হওয়া। কারণ প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তাকে পুরোপুরি বাদ দেওয়া একেবারেই অসম্ভব।
বরং এই অদম্য প্রযুক্তিকে মানবকল্যাণে কাজে লাগাতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন তা পরিবেশের শত্রু না হয়ে ওঠে। কারণ, সঠিক ব্যবহারই প্রযুক্তিকে মানবতার সহযাত্রী করে তুলতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেভাবে এল জিমেইলের নতুন লোগো
প্রযুক্তি সংবাদ

যেভাবে এল জিমেইলের নতুন লোগো

ইউটিউব শর্টস থেকে আয় করার সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

ইউটিউব শর্টস থেকে আয় করার সহজ উপায়

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

এবার ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ

ওয়ানপ্লাস সিরিজের প্রদর্শনী বাতিল হচ্ছে না
নির্বাচিত

ওয়ানপ্লাস সিরিজের প্রদর্শনী বাতিল হচ্ছে না

নতুন আরেকটি এআর চশমা আনছে অপো
প্রযুক্তি সংবাদ

নতুন আরেকটি এআর চশমা আনছে অপো

ড্যাজেল এর দিদারুলের একচেটিয়া আমদানিকারক হওয়ার গোপন ছক
প্রযুক্তি সংবাদ

৫০০০ কোটি টাকা পাচার: দুদকের জালে মোবাইল সিন্ডিকেট হোতা দিদারুল

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 May 2025

আপনার এক ক্লিকেই নষ্ট হচ্ছে হাজার হাজার লিটার পানি ও বিদ্যুৎ!

Techzoom.TV |
TechzoomTV