Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
Share on FacebookShare on Twitter

সোশ্যাল মিডিয়ায় বুঁদ থাকছেন সারাক্ষণ। যখন যা ইচ্ছা হছে পোস্ট করছেন, ছবি, ভিডিও, রিলস। সেসবের লাইক, কমেন্ট চেক করছেন একটু পর পর। অনেকের কাছে সোশ্যাল মিডিয়া কেনাকাটার প্ল্যাটফর্ম। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে জামাকাপড়, ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু কেনাকাটা করছেন।

কিন্তু জানেন কি সোশ্যাল মিডিয়া আপনার ব্যক্তিগত জীবনেও কিন্তু নজর রাখছে। খেয়াল করে দেখেছেন কি কোনো একটা কিছু ভাবছেন বা পাশের কারো সঙ্গে আলোচনা করছেন সেটি হোক কোনো পণ্য বা কোনো বর্তমান ইস্যুতে। একটু পরি দেখলেন আপনার নিউজফিড ভরে গেছে সেই সংক্রান্ত পোস্টে। যা নিয়ে আপনি কিছুক্ষণ আগেই কথা বলছিলেন।

এটি কেবল কাকতালীয় ঘটনা হতে পারে না। একটি রিপোর্ট বলছে, সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি কেবল আপনার পোস্টের উপরই নয়, আপনার প্রতিটি পদক্ষেপের উপরও নজর রাখে।

এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটেনের গবেষণা সংস্থা অ্যাপটেকো। কোম্পানির সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ অনেক জনপ্রিয় অ্যাপ নীরবে ব্যবহারকারীদের কার্যকলাপ ট্র্যাক করে। আপনি এই অ্যাপগুলোকে যতই সহজ মনে করেন না কেন, তারা আসলে ততটাই চালাক। তারা আপনার পছন্দ, আপনার সার্চ হিস্ট্রি, আপনার অবস্থান, এমনকি আপনার আগ্রহের সবকিছু রেকর্ড করে।

শুধু সোশ্যাল মিডিয়া নয়, ই-কমার্স এবং অর্থ সম্পর্কিত অ্যাপগুলোও আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহে পিছিয়ে নেই। এই প্রতিবেদনে বলা হয়েছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, লিঙ্কডইন, পিন্টারেস্ট, অ্যামাজন, অ্যালেক্সা, ইউটিউব, এক্স (পূর্বে টুইটার) এমনকি পেপ্যালের মতো অ্যাপগুলো ব্যবহারকারীদের ডিজিটাল অভ্যাসগুলো পর্যবেক্ষণ করে।

এই অ্যাপগুলোর মাধ্যমে সংগৃহীত তথ্য আপনার একটি ডিজিটাল প্রোফাইল তৈরি করে। এটি দেখায় যে আপনি কী কিনছেন, কী বিষয়ে আপনার আগ্রহ, কোন বিষয়ে আপনার মতামত এবং কোন লোকের সঙ্গে আপনি যোগাযোগ করেন। এই সবকিছুর উদ্দেশ্য হলো আপনাকে দেখানো যে কোনো ধরনের সামগ্রী আপনার মনকে প্রভাবিত করতে পারে।

জেনে নিন কীভাবে ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়া থেকে সুরক্ষিত রাখতে পারবেন-
>> অ্যাপটি ইনস্টল করার সময়, প্রতিটি অনুমতি সাবধানে পড়ুন, অপ্রয়োজনীয় কিছুকে অনুমতি দেবেন না।
>> ক্যামেরা, মাইক্রোফোন এবং অবস্থানের মতো সংবেদনশীল অনুমতিগুলো কেবল প্রয়োজন হলেই দিন।
>> ফোন সেটিংসে যান এবং সময়ে সময়ে অ্যাপের অনুমতিগুলো পরীক্ষা করুন এবং অপ্রয়োজনীয় অ্যাক্সেস বন্ধ করুন।
>> শুধু বিশ্বস্ত এবং অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে অ্যাপ ডাউনলোড করুন।
>> অ্যাপের ডাটা নীতি, রেটিং এবং পর্যালোচনাগুলো অবশ্যই পড়ুন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাস্ট চার্জার থেকে আসা এই ম্যালওয়্যার স্মার্টফোনে আগুন ধরিয়ে দিতে পারে
প্রযুক্তি সংবাদ

যেসব কারণে স্মার্টফোনে আগুন ধরতে পারে

বিশ্ববাজারে সেরা ব্র্যান্ড হওয়ার পথে ওয়ালটন | তরুণদের হাতে মালিকানা হস্তান্তর
নির্বাচিত

বিশ্ববাজারে সেরা ব্র্যান্ড হওয়ার পথে ওয়ালটন | তরুণদের হাতে মালিকানা হস্তান্তর

সচিবালয়ে আইসিটি কর্মকর্তাদের ১৩ দফা দাবি
নির্বাচিত

সচিবালয়ে আইসিটি কর্মকর্তাদের ১৩ দফা দাবি

আসছে এক ফোনে চারটি শক্তিশালী ক্যামেরা
নির্বাচিত

আসছে এক ফোনে চারটি শক্তিশালী ক্যামেরা

ভিভো ভি২০ এসই – মিড বাজেটের ভেতর বিরাট র‍্যামের ফোন!
প্রযুক্তি সংবাদ

ভিভো ভি২০ এসই – মিড বাজেটের ভেতর বিরাট র‍্যামের ফোন!

‘পাওয়ার ব্যাংক’ বিস্ফোরণে বিমানে আগুন
নির্বাচিত

‘পাওয়ার ব্যাংক’ বিস্ফোরণে বিমানে আগুন

Load More

ট্রেন্ডিং টপিক

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
টেলিকম

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

অবৈধভাবে তেল-গ্যাস মজুদ ও বিক্রির অভিযোগে লাখ টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

অকটেনের রেকর্ড মজুত, তবুও পাম্পে হাহাকার: বিপিসি ও বেসরকারি প্ল্যান্টের রশি টানাটানি

আন্তর্জাতিক পিআর সেবা চালু করলো টাইমস পিআর
বিবিধ

আন্তর্জাতিক পিআর সেবা চালু করলো টাইমস পিআর

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix