Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাকিস্তানে ২৫ বছরের কার্যক্রমের ইতি টানল মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 6 July 2025
পাকিস্তানে ২৫ বছরের কার্যক্রমের ইতি টানল মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

পাকিস্তানে ২৫ বছরের কার্যক্রমের ইতি টানল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। সম্প্রতি দেশটির স্থানীয় অফিস বন্ধ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বৈশ্বিক কর্মী ছাঁটাই ও খরচ কমানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কোম্পানির একাধিক সূত্র। তবে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের নাজুক প্রযুক্তি খাতে মাইক্রোসফটের এ সিদ্ধান্ত একটি বড় ধাক্কা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে পাকিস্তানে সরাসরি কার্যক্রম পরিচালনা না করে আঞ্চলিক অফিস ও অনুমোদিত বিক্রেতাদের মাধ্যমে দূর থেকে সেবা দেবে মাইক্রোসফট। এদিকে এমন ঘোষণায় পাকিস্তানের প্রযুক্তি খাতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মাইক্রোসফট পাকিস্তানের সাবেক প্রধান জাওয়াদ রহমানের এক পোস্টে বলেন, ‘মাইক্রোসফটের মতো জায়ান্ট প্রতিষ্ঠানও যদি টিকে থাকতে না পারে, তবে তা দুশ্চিন্তার বিষয়।’

মাইক্রোসফটের এ সিদ্ধান্তে পাকিস্তানে মাত্র পাঁচজন কর্মী সরাসরি প্রভাবিত হলেও ব্যবসা ও প্রযুক্তি মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, ভারতের মতো পাকিস্তানে মাইক্রোসফট কোনো ডেভেলপমেন্ট বা ইঞ্জিনিয়ারিং সেন্টার গড়ে তোলেনি। দেশটিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম ছিল মূলত যোগাযোগ ও বিক্রয়কেন্দ্রিক। তাই সংখ্যাগত দিক থেকে প্রভাব কম হলেও, অনেকেই একে তাৎপর্যপূর্ণ এক বার্তা হিসেবে দেখছেন। কেউ কেউ বলছেন, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে হয়তো দক্ষিণ এশিয়ার দেশটির আকর্ষণ হারাচ্ছে।

মাইক্রোসফটের পাকিস্তান ছাড়ার সিদ্ধান্ত এমন সময় এসেছে যখন কোম্পানিটি বিশ্বজুড়ে নয় হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে। এটি এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় ছাঁটাই কার্যক্রমগুলোর একটি। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলছে, দেশ থেকে মাইক্রোসফটের প্রস্থান বৈশ্বিক পুনর্গঠনেরই অংশ।

তবে বাস্তবে কয়েক বছর ধরেই মাইক্রোসফট ধাপে ধাপে গুরুত্বপূর্ণ কার্যক্রম, যেমন লাইসেন্সিং ও কনট্রাক্ট ম্যানেজমেন্ট আয়ারল্যান্ডের ইউরোপীয় অফিসে সরিয়ে নিচ্ছিল। তাই অনেকের ধারণা, পাকিস্তান থেকে প্রস্থানের এ সিদ্ধান্ত একেবারে হঠাৎ নয়, বরং দীর্ঘমেয়াদি রূপান্তরের ফল।

টেকক্রাঞ্চকে দেয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, কার্যালয় বন্ধ হলেও দেশটিতে বর্তমান গ্রাহক চুক্তি ও সেবা অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফায়ারফক্স নিয়ে এলো নতুন ভিডিও প্লেব্যাক টুল
প্রযুক্তি সংবাদ

ফায়ারফক্স নিয়ে এলো নতুন ভিডিও প্লেব্যাক টুল

নির্বাচিত

হুয়াওয়ের আইনি চ্যালেঞ্জ সত্ত্বেও ৫জি নিলামে সুইডেন

টুইটারের যে ফিচারটি জানতেন না শাহরুখ খান
প্রযুক্তি সংবাদ

টুইটারের যে ফিচারটি জানতেন না শাহরুখ খান

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স

হাব কালেশন ও নতুন রিটার্ন পলিসি ঘোষণা করেছে ইভ্যালি
ই-কমার্স

হাব কালেশন ও নতুন রিটার্ন পলিসি ঘোষণা করেছে ইভ্যালি

সিটিটিসিকে ইভ্যালির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
নির্বাচিত

সিটিটিসিকে ইভ্যালির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 July 2025

পাকিস্তানে ২৫ বছরের কার্যক্রমের ইতি টানল মাইক্রোসফট

Techzoom.TV |
TechzoomTV