Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভাঁজের দাগ ছাড়াই আসছে প্রথম ফোল্ডেবল আইফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
ভাঁজের দাগ ছাড়াই আসছে প্রথম ফোল্ডেবল আইফোন
Share on FacebookShare on Twitter

অ্যাপলের বহুল আলোচিত ফোল্ডেবল আইফোন বাজারে আনার কাজ এগিয়ে নিতে সহায়তা করছে স্যামসাং ডিসপ্লে। পণ্যের আনুষ্ঠানিক উন্মোচনের আগেই ডিভাইসটির ডিসপ্লে মান নিয়ে আলোচনা চলছে প্রযুক্তি জগতে।

অ্যাপল পণ্যের বিশ্বস্ত বিশ্লেষক মিং-চি কুয়ো জানান, যেখানে স্যামসাংয়ের নিজস্ব গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এ এখনো ভাঁজের রেখা স্পষ্ট, সেখানে ফোল্ডেবল আইফোনে থাকছে না কোনো ভাঁজের দাগ। খবর ইন্ডিয়া টুডে।

বিশেষজ্ঞদের মতে, ক্রিজমুক্ত এ উদ্ভাবনের মূল প্রযুক্তি হলো একটি ধাতব পাত, যা স্ক্রিনের নিচে বসানো থাকবে। এটি ভাঁজের সময় ডিসপ্লের ওপর পড়া চাপ সমানভাবে ছড়িয়ে দেবে। বিশেষ ধাতব উপাদানটি তৈরি করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ফাইন এম-টেক। প্রতিষ্ঠানটি স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের সঙ্গেও কাজ করেছে।

তবে ফাইন এম-টেক স্যামসাংয়ের ফোল্ড-৭ মডেলের সঙ্গে যুক্ত থাকলেও সেটিতে এখনো স্পষ্ট ক্রিজ থাকবে বলে জানা গেছে। এতে ধারণা করা হচ্ছে, অ্যাপলের জন্য স্যামসাং ডিসপ্লে একেবারে ভিন্ন ও বিশেষ প্রযুক্তিতে তৈরি করছে।

অ্যাপল বিশেষজ্ঞ মার্ক গুরম্যানের মতে, প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু ভাঁজ লুকানো নয়, বরং তা সম্পূর্ণভাবে মুছে ফেলা। পাশাপাশি নতুন ফোল্ডেবল আইফোনে উচ্চমানের হিঞ্জ বা ফোল্ডিং মেকানিজম থাকবে। ফলে স্ক্রিন একেবারে মসৃণ হবে।

মিং-চি কুয়ো আরো জানিয়েছেন, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে এ ফোল্ডেবল আইফোনের উৎপাদন শুরু হবে। ২০২৬ সালের শেষ কিংবা ২০২৭ সালের শুরুতে বাজারে আসতে পারে। এতে ৭ দশমিক ৮ ইঞ্চির ভেতরের ডিসপ্লে এবং ৫ দশমিক ৫ ইঞ্চির বাইরের ডিসপ্লে থাকবে। থাকবে দুটি রিয়ার ক্যামেরা, একটি ফ্রন্ট ক্যামেরা এবং ফেস আইডির বদলে পাওয়ার বাটনে থাকা টাচ আইডি।

ফোনটি খোলা অবস্থায় পুরুত্ব ৪ দশমিক ৫ মিলিমিটার এবং ফোল্ড অবস্থায় ৯ থেকে ৯ দশমিক ৫ মিলিমিটার। এছাড়া এবারের সিরিজে সবচেয়ে বড় পরিবর্তন আশা করা হচ্ছে ডিভাইসটির নকশায়। টিপস্টার সনি ডিকসন সম্প্রতি এক্সে দেয়া পোস্টে জানিয়েছেন, অ্যাপলের ফোনটি পাঁচটি নতুন রঙে আসবে। এগুলো হলো নীল, সিলভার, কালো, সবুজ ও বেগুনি। আগের আইফোন ১৬-এর উজ্জ্বল রঙের তুলনায় এবারের ফোনগুলো অপেক্ষাকৃত ঔজ্জ্বল্যহীন ও প্যাস্টেল ধরনের হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

শক্তিশালী পারফরম্যান্স নিয়ে আসছে ভিভো ওয়াই২৯
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী পারফরম্যান্স নিয়ে আসছে ভিভো ওয়াই২৯

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে আমাদের ধ্বংস করতে পারে
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে আমাদের ধ্বংস করতে পারে

মোবাইল অ্যাপে বিমানের টিকিট অক্টোবর থেকে
প্রযুক্তি সংবাদ

মোবাইল অ্যাপে বিমানের টিকিট অক্টোবর থেকে

অ্যাপল ছাড়ছেন এআই ও সার্চ বিভাগের শীর্ষ নির্বাহী রবি ওয়াকার
নির্বাচিত

অ্যাপল ছাড়ছেন এআই ও সার্চ বিভাগের শীর্ষ নির্বাহী রবি ওয়াকার

আসছে সাত ক্যামেরার ফোন!
নির্বাচিত

আসছে সাত ক্যামেরার ফোন!

মজবুত গঠন নিয়ে ফায়ার বোল্টের আর্টিলারি স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

মজবুত গঠন নিয়ে ফায়ার বোল্টের আর্টিলারি স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

ই-জিএসএম তরঙ্গে ইনডোর নেটওয়ার্ক শক্তিশালী করছে বিটিআরসি

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

দক্ষিণ কোরিয়ার গাড়ির বাজার ছাড়ছে হোন্ডা
অটোমোবাইল

দক্ষিণ কোরিয়ার গাড়ির বাজার ছাড়ছে হোন্ডা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা
বিবিধ

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix