Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যাপটপের ব্যাটারি দীর্ঘায়িত করার সহজ ৫ উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৪ আগস্ট ২০২৫
ল্যাপটপের ব্যাটারি দীর্ঘায়িত করার সহজ ৫ উপায়
Share on FacebookShare on Twitter

উইন্ডোজ ল্যাপটপের সবচেয়ে বড় সমস্যা হলো এর ব্যাটারির স্থায়িত্ব। ব্যাকআপ তুলনামূলকভাবে কম পাওয়ার কারণে ল্যাপটপ বারবার চার্জ দিতে হয়। এভাবে ঘন ঘন চার্জ দেয়াটাই অনেক সময় বিরক্তিকর বা ঝামেলাপূর্ণ হয়ে ওঠে। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, উইন্ডোজ ১১-এর কিছু সাধারণ সেটিংস পরিবর্তন করলেই ল্যাপটপ সারা দিন চালানো সম্ভব আর বারবার চার্জারের খোঁজ করতে হবে না।

গ্র্যাফিকস সেটিংস পরীক্ষা

ডেডিকেটেড জিপিইউ সাধারণত ইন্টিগ্রেটেড জিপিইউর তুলনায় অনেক বেশি বিদ্যুৎ খরচ করে। এতে গেমিং ও ভারী কাজের ক্ষেত্রে পারফরম্যান্স বাড়ে, কিন্তু ব্যাটারি দ্রুত শেষ হয়। অনেক ল্যাপটপে হাইব্রিড ও ইন্টিগ্রেটেড মোড থাকে। ইন্টিগ্রেটেড মোডে ডেডিকেটেড জিপিইউ বন্ধ হয়ে যায়, ফলে ব্যাটারি খরচ অনেক কমে। উদাহরণস্বরূপ, এইচপি ওমেন ট্রান্সসেন্ড ১৪-এ ইন্টিগ্রেটেড মোড চালু করলে ৪ ঘণ্টা থেকে ৬-৭ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি পাওয়া যায়। তবে এ মোড গেমিংয়ের জন্য তেমন উপযুক্ত নয়।

অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ

উইন্ডোজ অনেক ব্যাকগ্রাউন্ড সার্ভিস চালায়, সব দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় নয়। যেমন উইন্ডোজ সার্চ ইনডেক্সার, টেলিমেট্রি, ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস (বিআইটিএস)। এগুলো বন্ধ করলে ব্যাটারি সাশ্রয় হয় এবং ল্যাপটপও দ্রুত সাড়া দেয়। এছাড়া ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও কিছুটা বাড়ে।

পারফরম্যান্স মোড ব্যবহার

ল্যাপটপ নির্মাতারা বিভিন্ন ওইএম সফটওয়্যার পারফরম্যান্স বা পাওয়ার মোড দিয়ে থাকেন। কম শক্তি ব্যবহারের মোডে সিপিইউ ও জিপিইউর বিদ্যুৎ খরচ কমে, ফলে ব্যাটারি দীর্ঘায়িত হয়। উইন্ডোজ ১১-এ তিনটি বিল্ট-ইন মোড আছে। বেস্ট পারফরম্যান্স, ব্যালান্সড ও বেস্ট পাওয়ার এফিশিয়েন্সি। সাধারণ কাজের জন্য ব্যালান্সড মোড যথেষ্ট আর ব্যাটারি বেশি রাখতে চাইলে বেস্ট পাওয়ার এফিশিয়েন্সি ব্যবহার করা উচিত।

স্ক্রিন, ব্যাকলাইট ও পাওয়ার সেটিংস নিয়ন্ত্রণ

ডিসপ্লে উজ্জ্বলতা ও কিবোর্ডের ব্যাকলাইট ব্যাটারি দ্রুত শেষ করার কারণ। স্ক্রিন উজ্জ্বলতা কমানো ও আরজিবি বা ব্যাকলাইট বন্ধ রাখলে অনেক বিদ্যুৎ সাশ্রয় হয়। কিবোর্ডে একরঙা কম আলো ব্যবহার করলেও ব্যাটারি আরো দীর্ঘস্থায়ী হয়।

উইন্ডোজ পাওয়ার সেটিংস ব্যবহার

উইন্ডোজের স্ক্রিন ও স্লিপ সেটিংস ব্যবহার করে অচল থাকলে ডিসপ্লে বন্ধ করা যায়। কন্ট্রোল প্যানেলের অ্যাডভান্সড পাওয়ার অপশন ব্যবহার করে প্রসেসরের ন্যূনতম ব্যবহার ৫ শতাংশে সেট করা, ইউএসবি সিলেক্টিভ সাসপেন্ড চালু করা বা পিসিআই এক্সপ্রেস লিংক স্টেট পাওয়ার ম্যানেজমেন্ট সক্রিয় করলে ব্যাটারি আরো দীর্ঘায়িত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ল্যাপটপের মডেল ও ব্যাটারির স্বাস্থ্য অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে। তবে এ পাঁচ কৌশল একসঙ্গে প্রয়োগ করলে ব্যবহারকারীরা অতিরিক্ত ১ ঘণ্টা বা তারও বেশি ব্যাকআপ পেতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্রডকমের সাথে ২০০ বিলিয়ন ডলারের এআই চিপ চুক্তি করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

ব্রডকমের সাথে ২০০ বিলিয়ন ডলারের এআই চিপ চুক্তি করলো স্যামসাং

অপো দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন আনল
প্রযুক্তি সংবাদ

অপো দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন আনল

টিকটক-লাইকি-ভিগো-ফ্রি ফায়ার-পাবজি নিয়ন্ত্রণের দাবি
প্রযুক্তি সংবাদ

টিকটক-লাইকি-ভিগো-ফ্রি ফায়ার-পাবজি নিয়ন্ত্রণের দাবি

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

ইন্টারনেটের ‘জিপিএস’ ও বিজিবি হাইজ্যাকিং: বিষয়টি আসলে কী?
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের ‘জিপিএস’ ও বিজিবি হাইজ্যাকিং: বিষয়টি আসলে কী?

বাণিজ্য মেলায় মিনিস্টার পণ্যে চলছে অফারের ছড়াছড়ি
ছাড় ও অফার

বাণিজ্য মেলায় মিনিস্টার পণ্যে চলছে অফারের ছড়াছড়ি

Load More

ট্রেন্ডিং টপিক

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক
প্রযুক্তি সংবাদ

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ আগস্ট ২০২৫

ল্যাপটপের ব্যাটারি দীর্ঘায়িত করার সহজ ৫ উপায়

Techzoom.TV |
TechzoomTV