Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাওমি নিয়ে এলো রেডমি ১৫সি সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লের সাথে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
শাওমি নিয়ে এলো রেডমি ১৫সি সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লের সাথে
Share on FacebookShare on Twitter

দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশের বাজারে “সময় এখন আমার” ট্যাগলাইনের সাথে নিয়ে এলো নতুন স্মার্টফোন- শাওমি রেডমি ১৫সি। শক্তিশালী লং লাস্টিং ব্যাটারি লাইফ ছাড়াও ডিভাইসটির অন্যতম বৈশিষ্ট্য এই সেগমেন্টের সবচেয়ে বড়- ৬.৯ ইঞ্চি ইমার্সিভ ডিসপ্লে, যা দিয়ে বিনোদনপ্রেমী শাওমি ফ্যানরা ডিজিটাল কনটেন্ট উপভোগ করতে পারবেন আরও চমৎকারভাবে।

শাওমি রেডমি ১৫ সি মডেলের ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চি সাইজের ডট ড্রপ ডিসপ্লে, যাতে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। ফলে গ্রাহক ফোনটি দিয়ে যেকোনো কনটেন্ট, ভিডিও দেখা কিংবা এন্ড্রয়েড গেম উপভোগ করতে পারবেন অত্যন্ত ক্লিয়ার ও স্মুদ ভিজ্যুয়ালে। এছাড়া সূর্যের আলোতে বা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনের ব্রাইটনেস অটোমেটিক বাড়ানো-কমানোর মাধ্যমে গ্রাহকের চোখের সুরক্ষাতেও ভূমিকা রাখবে ডিভাইসটি।

ডিসপ্লেতে অত্যাধুনিক টেকনোলোজি ব্যবহারের কারণে ডিভাইসটির আছে আন্তর্জাতিক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান টিইউভি রেইনল্যান্ডের তিনটি ক্যাটাগরির (লো ব্লু লাইট, সারকাডিয়ান ফ্রেন্ডলি ও ফ্লিকার ফ্রি) সার্টিফিকেট।

স্মার্টফোনটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো এর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। দ্রুততম সময়ে ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার হার্জের ব্যাটারি। ফলে একবার চার্জ দিয়েই ফোনটি দীর্ঘসময় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন গ্রাহক। ৩৩ ওয়াটের টার্বো চার্জার দিয়ে স্মার্টফোনটির ব্যাটারি জিরো পার্সেন্ট থেকে ফুল ৫০% হতে সময় নেবে মাত্র ৩১ মিনিট।

১০ ওয়াট রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকায় ডিভাইসটি পাওয়ারব্যাংক হিসেবেও কাজ করবে। এছাড়া উন্নত মানের চিপসেট ব্যবহার করায় ব্যাটারি সাশ্রয়ী এ ফোনটি তুলনামূলক কম গরম হয়।

ফোনটির ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। যা দিয়ে দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও অনায়াসে স্পষ্ট ও পরিষ্কার সব ছবি তোলা যাবে। এছাড়া ডিভাইসটির ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে গ্রাহক পাবেন চমৎকার সেলফি অভিজ্ঞতা।

ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি৮১ আলট্রা অক্টা-কোর প্রসেসর, যা ফোনটির এফিশিয়েন্সি আরও বাড়িয়ে তুলে দৈনন্দিন ব্যবহারে স্মুদ ও ফাস্ট পারফরম্যান্স নিশ্চিত করে।

শাওমি রেডমি ১৫সি ডিভাইসটিতে রয়েছে এআই ফেস লক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা, ফলে নিরাপত্তা রক্ষা করে দ্রুততম সময়ে সহজেই ফোনের লক খুলতে পারবেন গ্রাহক। এছাড়া পানির ছিঁটেফোটা ও ধুলাবালি থেকে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৪ রেটিং, ফলে যেকোনো আবহাওয়ায় ডিভাইসটি হতে পারে গ্রাহকের নিশ্চিন্ত সঙ্গী।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “এই সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন শাওমি রেডমি ১৫সি বাজারে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর আগে শাওমি রেডমি ১৪সি বাজারে আনার পর শাওমি ফ্যানদের থেকে বিপুল সাড়া পাই। তারই ধারাবাহিকতায় বাজারে আরও উন্নত ডিজাইনে, আধুনিক প্রযুক্তিতে শাওমি রেডমি ১৫সি এনেছি আমরা। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ডিসপ্লের এই স্মার্টফোনটি বিনোদনপ্রেমী শাওমি ফ্যানদের দৈনন্দিন স্মার্টফোন অভিজ্ঞতাকে আরো প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলবে বলে আমরা মনে করি”।

পাতলা, হালকা ও নান্দনিক ডিজাইনের এ স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন ও মুনলাইট ব্লু- এ ৩ টি আকর্ষণীয় কালারে দুটি ভ্যারিয়েন্টে দেশের সকল শাওমির অফিশিয়াল স্টোরে পাওয়া যাচ্ছে।

১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৪,৯৯৯ ও ১৭,৪৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রেডমি ১৫সিশাওমিশাওমি রেডমি ১৫সি

এই বিভাগ থেকে আরও পড়ুন

দ্রুত চার্জ হয় এমন স্মার্টফোন এর তালিকা
নির্বাচিত

দ্রুত চার্জ হয় এমন স্মার্টফোন এর তালিকা

হোয়াটসঅ্যাপের পুরনো চ্যাট খুঁজে পাওয়ার উপায়
নির্বাচিত

হোয়াটসঅ্যাপের পুরনো চ্যাট খুঁজে পাওয়ার উপায়

আসছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার আইফোন
প্রযুক্তি সংবাদ

আসছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার আইফোন

প্যান্টের পকেটে বিস্ফোরিত ওয়ানপ্লাসের ফোন!
প্রযুক্তি সংবাদ

প্যান্টের পকেটে বিস্ফোরিত ওয়ানপ্লাসের ফোন!

ওয়াইফাই রাউটার ২৪ ঘণ্টা চালু রাখা কি ঠিক?
নির্বাচিত

ওয়াইফাই রাউটার ২৪ ঘণ্টা চালু রাখা কি ঠিক?

অটো চিপের সংকট ২০২৩ পর্যন্ত থাকবে
প্রযুক্তি সংবাদ

চিপ প্রযুক্তির সুরক্ষায় তাইওয়ানের নতুন আইন

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন গেমে আসক্ত সন্তান? ফিরিয়ে আনবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

অনলাইন গেমে আসক্ত সন্তান? ফিরিয়ে আনবেন যেভাবে

ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সেপ্টেম্বর থেকে কার্যকর
টেলিকম

ফোরজি নেটওয়ার্কের শতভাগ কাভারেজ সত্ত্বেও ইন্টারনেট ব্যবহারের বাইরে ৪৭% মানুষ: ধীরগতিতে বাধাগ্রস্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি

বছরের প্রথমার্ধে স্মার্টফোন চিপসেট সরবরাহ ১৫% হ্রাস
প্রযুক্তি সংবাদ

বছরের প্রথমার্ধে স্মার্টফোন চিপসেট সরবরাহ ১৫% হ্রাস

বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন
নির্বাচিত

বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
নির্বাচিত

অগ্রিম টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রায়ান্স কম্পিউটার্সের বিরুদ্ধে

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান রায়ান্স কম্পিউটার্স-এর বিরুদ্ধে অগ্রিম...

আইফোন চিপযুক্ত সাশ্রয়ী ম্যাকবুক আনছে অ্যাপল?

চাহিদা থাকলেও ম্যাকবুক বানাতে পারছে না অ্যাপল!

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

টেলিগ্রাম উধাও, অ্যাপল স্টোর থেকে অ্যাপ সরানোর নেপথ্য কারণ কী?

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ আগস্ট ২০২৫

শাওমি নিয়ে এলো রেডমি ১৫সি সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লের সাথে

Techzoom.TV |
TechzoomTV