Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫৬৮ কোটি টাকা আত্মসাৎ আইজিডব্লিউ এর ২৭ জনের বিরুদ্ধে বিটিআরসির মামলা

মার্কেট ডেভেলপমেন্ট ফান্ড আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে বিটিআরসির মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 20 September 2025
৫৬৮ কোটি টাকা আত্মসাৎ আইজিডব্লিউ এর ২৭ জনের বিরুদ্ধে বিটিআরসির মামলা
Share on FacebookShare on Twitter

মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) প্রায় ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে গুলশান থানায় এই মামলাটি দায়ের করেন।

তৌফিকুল ইসলাম জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০) এর ধারা ৭৩, ৭৪ ও ৭৬ এবং পেনাল কোডের ১৮৬০ এর ৪২০ ও ৪০৬ ধারায় এই মামলাটি রুজু করা হয়েছে।

মামলার এজাহারে বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডের শেয়ারহোল্ডার এবং সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের নামও রয়েছে। এর মধ্যে রয়েছেন তার বড় ভাই সোহেল এফ রহমান এবং ছেলে শায়ান এফ রহমান।

এছাড়াও মামলার এজাহারে আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) এর কার্যনির্বাহী কমিটির প্রভাবশালী সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন:

  1. সভাপতি আসিফ রব্বানি
  2. সহসভাপতি আব্দুস সালাম
  3. সদস্য জয়নাল আবেদিন
  4. সদস্য হাফিজুর রহমান
  5. সদস্য খালিদ ইসলাম
  6. সদস্য আব্য ত্বহা মোহাম্মদ কামরুজ্জামান
  7. সদস্য একেএম শামসুদ্দোহা
  8. সদস্য গাজী সালাউদ্দিন
  9. সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল হান্নান
  10. সদস্য নজরুল ইসলাম
  11. সদস্য হাসিবুর রশীদ
  12. সদস্য হুমায়ুন কবীর
  13. সদস্য নাদির শাহ কুরেশী
  14. সিসিও মুশফিক মঞ্জুর।

মামলার এজাহারে বলা হয়েছে, আইওএফ গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ভঙ্গ করে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করেছে। নেটওয়ার্ক উন্নয়নে আদায়কৃত মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের এই টাকা আত্মসাতে আইওএফ কার্যনির্বাহী কমিটির সদস্যরা জড়িত ছিলেন।

অভিযোগ অনুসারে, ক্ষমতায় থাকা সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক কল পরিচালনার গেটওয়ে খাত সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে ছিল। তার নির্দেশনায় আইজিডব্লিউ অপারেটরদের থেকে প্রতি মাসে বিপুল অঙ্কের অর্থ তার মালিকানাধীন বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডে জমা করা হতো, যদিও এই প্রতিষ্ঠানের কোনো আইজিডব্লিউ পরিচালনার লাইসেন্স নেই।

ব্যাংক স্টেটমেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৫ সাল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ‘মার্কেট ডেভেলপমেন্ট এক্সপেন্স’ নামে প্রায় ৬৩১ কোটি টাকা জমা হয়েছে, যার ৯৫ শতাংশেরও বেশি গেছে বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডের নামে। অথচ বিটিআরসির তালিকাভুক্ত আইজিডব্লিউ লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মধ্যে এই কোম্পানির কোনো নাম নেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

কিভাবে করবেন

হার্ডড্রাইভের সার্চ হিস্টোরি মুছতে চান?

স্ন্যাপড্রাগনের চিপসেটসহ মবভইয়ের টিকওয়াচ প্রো ৫
নির্বাচিত

স্ন্যাপড্রাগনের চিপসেটসহ মবভইয়ের টিকওয়াচ প্রো ৫

নভেম্বরে আসছে শাওমি পোকো এফ২, জেনে নিন ফিচার
নির্বাচিত

আপডেট পেলো পোকো ফোন

বাংলাদেশের বাজারে আসছে ভিভো ওয়াই৫০, প্রি বুকিং শুরু
নির্বাচিত

ভিভো ওয়াই৫০: সাধ্যের মধ্যে সেরা ফোন

টিকটক চালুর উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প
নির্বাচিত

টিকটক চালুর উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প

ব্যাটারিতে ব্যাকআপ মিলবে ৫ দিন
নির্বাচিত

ব্যাটারিতে ব্যাকআপ মিলবে ৫ দিন

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2025

৫৬৮ কোটি টাকা আত্মসাৎ আইজিডব্লিউ এর ২৭ জনের বিরুদ্ধে বিটিআরসির মামলা

Techzoom.TV |
TechzoomTV