Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সৌদি আরবে এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড-এর এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ‘সিল্ক’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 19 October 2025
এলিন ফুড প্রোডাক্টস
Share on FacebookShare on Twitter

সৌদি আরবে এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড-এর এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে শপআপ-এর প্যারেন্ট কোম্পানি ‘সিল্ক’ চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত শপআপ-এর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করা হয়। মূলত সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে এলিন ফুডস তাদের সাধারণ রপ্তানি পদ্ধতি থেকে সরে এসে সরাসরি ডিস্ট্রিবিউশন শুরু করতে যাচ্ছে। ‘সিল্ক’ সৌদি আরবজুড়ে খুচরা বাজারে এলিন ফুডস-এর পণ্য পৌঁছে দিতে কাজ করবে। সিল্কের স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করে এলিন ফুডস-এর পণ্য দ্রুত বাজারে পৌঁছাবে, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হবে এবং দেশটির প্রধান শহরগুলোতে বাজার বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিকভাবে, ইতোমধ্যেই এক মিলিয়ন মার্কিন ডলারের শিপমেন্ট চলমান রয়েছে, যা সৌদির মডার্ণ ট্রেড চেইন, হোলসেল ডিস্ট্রিবিউটর এবং ছোট-ছোট এলাকার দোকানপাট পর্যন্ত পৌঁছাবে। রিয়াদ, জেদ্দা, দাম্মামসহ অন্যান্য শহরে এই কার্যক্রম চলবে। আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে বাজার প্রস্তুত রাখায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া, ২০২৬ সাল নাগাদ ২০ মিলিয়ন মার্কিন ডলারের বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে শপআপ বাংলাদেশ-এর সিইও আতাউর রহিম চৌধুরী বলেন, “উপসাগরীয় অঞ্চলের স্থানীয় বাজারে সরাসরি পণ্য পৌঁছানোর মাধ্যমেই বাংলাদেশি উৎপাদকরা সেখানে স্থায়ীভাবে ব্যবসার সুযোগ তৈরি করতে পারবে। এই চুক্তির মাধ্যমে এলিন ফুডস-এর পণ্য ভোক্তাদের কাছে আরও সহজে পৌঁছাবে এবং সেখানে স্থায়ীভাবে ব্র্যান্ডের বিকাশের পথ প্রশস্থ করবে বলে আমি মনে করি।”

শপআপ-এর প্রেসিডেন্ট মামুন রশিদ বলেন, “নিয়মিত ও নির্ভরযোগ্য ডিস্ট্রিবিউশনই সাময়িক রপ্তানি ও টেকসই প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য তৈরি করে। সিল্ক-এর শক্তিশালী অবকাঠামো নিয়মিত বড় পরিসরে ডিস্ট্রিবিউশন নিশ্চিত করে, যাতে বাংলাদেশি ব্র্যান্ডগুলো সেসব স্থানে ব্যবসা করতে পারে যেখানে ক্রেতারা সাধারণত কেনাকাটা করেন।”

এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড-এর চেয়ারম্যান ও এমডি ওমর ফারুক বলেন, “সৌদি আরবে সিল্ক-এর সরাসরি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আলিন এখন ভোক্তাদের কাছে সরাসরি ও নিয়মিতভাবে পণ্য পৌঁছে দিবে। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশি খাবারের স্বাদ সৌদিতে বসবাসরত প্রবাসীদের কাছে পৌঁছে দিতে পারবো।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শপআপ-এর সিইও আতাউর রহিম চৌধুরী; প্রেসিডেন্ট মামুন রশিদ; চিফ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরী; জেনারেল ম্যানেজার শিশ মোহাম্মদ; এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড-এর চেয়ারম্যান ও এমডি ওমর ফারুক; ডিএমডি আব্দুল মাজেদ রনি; ডিরেক্টর আবু জাবের; সিওও মোহাম্মদ জালাল উদ্দিন; এবং সিএইচআরও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী শওকত আলম প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এলিন ফুড প্রোডাক্টস

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউনিয়ন ব্যাংকের লোকসান ২৬ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

ইউনিয়ন ব্যাংকের লোকসান ২৬ হাজার কোটি টাকা

চালডাল.কম-এ বিশেষ ডিসকাউন্ট পাবেন প্রাইম ব্যাংক’র কার্ডহোল্ডাররা
অর্থ ও বাণিজ্য

চালডাল.কম-এ বিশেষ ডিসকাউন্ট পাবেন প্রাইম ব্যাংক’র কার্ডহোল্ডাররা

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস

১৩ হাজার টাকায় ২জিবি র‌্যামের নতুন ল্যাপটপ
প্রযুক্তি বাজার

১৩ হাজার টাকায় ২জিবি র‌্যামের নতুন ল্যাপটপ

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

২০২৬ সালেই বাজারে আসছে অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোন
নির্বাচিত

২০২৬ সালেই বাজারে আসছে অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 October 2025

সৌদি আরবে এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড-এর এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ‘সিল্ক’

Techzoom.TV |
TechzoomTV