Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
Share on FacebookShare on Twitter

এমন এক যুগে বাস করছি, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত ছুটতে হয় ঘোড়দৌড়ের মত পাল্লা দিয়ে। এই ব্যস্ততম সময়ে গৃহস্থালির কাজ ঠিকঠাকভাবে করা কঠিন হয়ে পড়েছে। এখন অনেক ক্ষেত্রেই পরিবারে স্বামী-স্ত্রী উভয়কে কাজ করতে হয়। এর ফলে ঘরের কিছু মৌলিক কাজ যেমন, রান্না করা, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া ও ইস্ত্রি করা, ইত্যাদি কাজ করতে বেগ পেতে হয়।

গৃহস্থালির অন্যতম সময়সাপেক্ষ কাজ হল কাপড় ধোয়া এবং ইস্ত্রি করা। ব্যস্ত শহুরে জীবনে যেটুকু সময় পাওয়া যায় সেটাও যেন চলে যায় কাপর ধোয়া আর শুকানোর ঝামেলায়। এক্ষেত্রে এখন ভরসা ও স্বস্তির সমার্থক হয়ে উঠেছে ওয়াশিং মেশিন। এরপরও অনেক সময়েই দেখা যায় মেশিনে কাপড় ধোয়াটাও সময়মত হয়ে উঠে না।
দৈনন্দিন জীবনের এ সমস্যাগুলো সমাধানে বাজারে এসেছে কিছু অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট ওয়াশিং মেশিন। এই মেশিনগুলো যে শুধু প্রতিদিনের ঝামেলা কমিয়ে আনবে তা-ই নয়, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে কাপড় ধোয়ার কাজটিকে করেছে আরও সহজ ও স্মার্ট। আধুনিক প্রযুক্তির সেন্সর, মেশিন লার্নিং অ্যালগরিদম ও ডেটা অ্যানালিটিক্স থাকায় নতুন এই মেশিনগুলো যেমন বিদ্যুৎ সাশ্রয় করছে, তেমনি এ অ্যাপ্লায়েন্স ব্যবহার করাও সহজ।

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ওয়াশিং মেশিনে বেশ কিছু ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে স্মার্ট লোড ডিটেকশন, ফেব্রিক আইডেন্টিফিকেশন ও সিস্টেম-কাস্টমাইজড সাইকেল অপ্টিমাইজেশন অন্যতম। এসব ফিচার পানি ও বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে কাপড় পরিষ্কার করে, সেই সাথে মেশিনে ধোয়ার ফলে আগে কাপড়ের যে স্বাভাবিক ক্ষতিটুকু হত, তা থেকে সম্পূর্ণ নিরাপদ রাখে। যেমন, সিল্কের কাপড় দিলেও সেটা মেশিন নিজ থেকে শনাক্ত করে সে অনুযায়ী সেটিংস ঠিক করে নেয়। পাশাপাশি, আরেকটি বৈশিষ্ট্য হল, এ মেশিনগুলো ব্যবহারের সময় ডিটারজেন্ট কি পরিমাণে দেয়া লাগবে তা নিয়ে আর দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে হবে না; মেশিনের সিস্টেম সয়ংক্রিয়ভাবে সঠিক পরিমাণ ডিটারজেন্ট ব্যবহার করে নিবে এবং অতিরিক্ত হয়ে গেলে তা সংরক্ষণ করে রাখবে।

ওয়াশিং মেশিনের একটি বিরক্তিকর দিক হল, এটি ব্যবহারের সময় স্বাভাবিকভাবেই যান্ত্রিক শব্দ হয়। বর্তমান সময়ের প্রযুক্তি শব্দবিহীন পরিষ্কারের সুবিধাও দিবে। অর্থাৎ, প্রয়োজনে মাঝরাতেও শব্দ ছাড়া, অন্যের ঘুম না ভাঙিয়ে কাপড় ধুয়ে শুকিয়ে ফেলা যাবে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন ওয়াশিং ব্যবহার করা হয়েছে ‘ডিজিটাল ইনভার্টার টেকনোলজি’ ও ‘ভিয়ারটি প্লাস’ প্রযুক্তি, যা শক্তিশালী ম্যাগনেট ব্যবহার করে কম শব্দে এবং কম কম্পনে কাপড় পরিষ্কার করে।

উপরোক্ত বৈশিষ্ট্যগুলো ছাড়াও, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ওয়াশিং মেশিনে স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে সহজে নিয়ন্ত্রণ করার পদ্ধতি রয়েছে। যেকোন জায়গা থেকে স্যামসাংয়ের স্মার্টথিংস অ্যাপ ব্যবহার করা যাবে। অ্যাপটি ব্যবহারকারী অনুযায়ী পারসোনালাইজড বিভিন্ন সাজেশন দেয় এবং ধোয়া শেষ হলে ফোনে নোটিফিকেশনও পাঠায়। ওয়াশিং মেশিন রক্ষণাবেক্ষণ সংক্রান্ত জরুরি তথ্যও দেয় এই অ্যাপ। এতে করে ব্যবহারকারী পুরো মেশিনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং স্মার্ট জীবন উপভোগ করতে পারেন।

মানুষের জীবন যত আধুনিক হয়েছে, ততই মানুষের নিজের ও পরিবারের জন্য বরাদ্দ সময়ে টান পড়েছে। আর এই ব্যস্ত জীবনে যেটুকু সময় বাঁচানো যায় সেটুকুই আসলে পরম পাওয়া। প্রযুক্তি এখন কাপড় ধোয়া ও শুকানোর মত নিত্যদিনের ঝঞ্ঝাট থেকে মানুষকে কিছুটা হলেও মুক্তি দিচ্ছে। তাই, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই উন্নত ওয়াশিং মেশিনগুলো এখন আর বিলাসি পণ্য নয়, বরং স্মার্ট জীবনের আবশ্যক সঙ্গী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এআই প্রযুক্তি

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইম্বলডন ২০২৩ এ ‘প্রফেশনাল ইমেজিং প্রযুক্তি’র মাধ্যমে অতুলনীয় অভিজ্ঞতা উপহার দিচ্ছে ‘অপো’
নির্বাচিত

উইম্বলডন ২০২৩ এ ‘প্রফেশনাল ইমেজিং প্রযুক্তি’র মাধ্যমে অতুলনীয় অভিজ্ঞতা উপহার দিচ্ছে ‘অপো’

আগামী মাস থেকে আর পাওয়া যাবে না হ্যাংআউটের সুবিধা
নির্বাচিত

আগামী মাস থেকে আর পাওয়া যাবে না হ্যাংআউটের সুবিধা

মোবাইল ফোনে মিলবে স্যাটেলাইট ইন্টারনেট!
টেলিকম

মোবাইল ফোনে মিলবে স্যাটেলাইট ইন্টারনেট!

৭টি মডেলে নতুন পোর্টেবল স্টোরেজ ডিভাইস নিয়ে এল স্যামসাং
প্রযুক্তি সংবাদ

৭টি মডেলে নতুন পোর্টেবল স্টোরেজ ডিভাইস নিয়ে এল স্যামসাং

কিরিন ৯০৩০ প্রো চিপসেট ও ট্রু-কালার ক্যামেরাসহ আসছে ফ্ল্যাগশিপ ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো’
প্রযুক্তি বাজার

কিরিন ৯০৩০ প্রো চিপসেট ও ট্রু-কালার ক্যামেরাসহ আসছে ফ্ল্যাগশিপ ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো’

অ্যাপল শেয়ার নিয়ে ‘সন্তুষ্ট’ বাফেট
প্রযুক্তি সংবাদ

অ্যাপল শেয়ার নিয়ে ‘সন্তুষ্ট’ বাফেট

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘বাংলা কিউআর’ চালুর পর তীব্র প্রতিযোগিতায় বিকাশ: ভাঙছে পেমেন্ট খাতের একক আধিপত্য

মোনাশের শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন ইউসিবিডির শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

মোনাশের শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন ইউসিবিডির শিক্ষার্থীরা

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ভুয়া পরিচয়ে সিটি ব্যাংকে হিসাব খোলার অভিযোগ, বিপুল লেনদেনে বিপাকে শিক্ষার্থী

রাতে ফ্রিজ বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

রাতে ফ্রিজ বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, বিদ্যুৎ না...

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ অক্টোবর ২০২৫

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ

Techzoom.TV |
TechzoomTV