Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনের বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে প্রতিষ্ঠানগুলোর ব্যয় ৩০ বিলিয়ন ডলার ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 27 October 2025
অনলাইনের বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে প্রতিষ্ঠানগুলোর ব্যয় ৩০ বিলিয়ন ডলার ছাড়াবে
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান আগামী তিন বছরে অনলাইন-ভিত্তিক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য মোকাবেলায় ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের বেশি ব্যয় করবে। প্রতিষ্ঠানগুলোর বর্তমান মার্কেটিং এবং সাইবার সিকিউরিটি বাজেটের ১০ শতাংশ যাবে ভিত্তিহীন ও অপতথ্য ঠেকাতে। বৈশ্বিক শিল্প খাতের গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনারের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি বলছে, অনলাইনে ভুল বা বিভ্রান্তিকর তথ্য এখন বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুতর হুমকি হিসেবে দেখা দিয়েছে।

গার্টনারের ‘ওয়ার্ল্ড উইথআউট ট্রুথ’ বইয়ে লেখকরা উল্লেখ করেছেন, মিথ্যা তথ্য প্রতিষ্ঠানগুলোর জন্য বড় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি এর সুনাম বা বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে। তাই পুরো প্রতিষ্ঠানের প্রধান অগ্রাধিকার হিসেবে সব শীর্ষ নির্বাহীদের এ হুমকি মোকাবেলা করা উচিত।

গার্টনারের এক জরিপে গত বছর ডিসেম্বরে ২০০ জন জ্যেষ্ঠ ব্যবসায়িক ও প্রযুক্তি কর্মকর্তাকে অনলাইন-ভিত্তিক ‘মিথ্যা তথ্য’ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। জরিপে ৭২ শতাংশ কর্মকর্তা জানিয়েছেন, বিভ্রান্তিমূলক ও ক্ষতিকর তথ্য তাদের এক্সিকিউটিভ কমিটির জন্য অন্যতম বড় উদ্বেগের বিষয়। ভুল তথ্য প্রতিষ্ঠানের সিদ্ধান্ত ও নীতি প্রণয়নে প্রভাব ফেলতে পারে।

গবেষক অ্যান্ড্রু ফ্র্যাংক এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘নির্ভরযোগ্য তথ্যের অভাব সবকিছুর ওপর প্রভাব ফেলে। মানুষ যা পড়ে, দেখে বা শুনে তার ওপর বিশ্বাস রাখতে না পারলে মানুষ কীভাবে সমাজকে জলবায়ু পরিবর্তন বা বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যা বোঝাবে? কোম্পানি কীভাবে গ্রাহক, কর্মী ও বিনিয়োগকারীদের সঙ্গে বিশ্বাসযোগ্য সম্পর্ক বজায় রাখবে?’

গার্টনারের বিশেষজ্ঞ ডেভ অ্যারন বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া ও নতুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে ভুল বা বিভ্রান্তিমূলক তথ্যের হুমকি বাড়ছে, যা সামনেও চলমান থাকবে। এআই ব্যবহার করে তৈরি উন্নত নকল কনটেন্ট, মানুষের আচরণ বোঝার বিজ্ঞান এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে হুমকি আরো জটিল ও প্রভাবশালী হয়ে উঠছে। তবে প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করে এর প্রভাব কমাতে ও নতুন হুমকির পথ শনাক্ত করতে পারে।’

গবেষণায় দেখা গেছে, ফেসবুক, এক্স বা টিকটকের মতো প্লাটফর্মে যেকোনো সত্য তথ্যের চেয়ে মিথ্যা ও উত্তেজনামূলক তথ্য দ্রুত ছড়ায়। এসব ভুল তথ্য রাজনৈতিক বিভাজন ও সামাজিক নেতিবাচক মনোভাব বাড়ায়। এছাড়া চ্যাটজিপিটি, জেমিনির মতো জনপ্রিয় এআই চ্যাটবটগুলো প্রায়ই ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেয় বলেও উঠে এসেছে একাধিক গবেষণায়।

ফ্র্যাংক বলেছেন, ‘মিথ্যা তথ্য মানব সভ্যতার ইতিহাসে সবসময়ই ছিল, তবে বর্তমানে তিনটি মূল কারণ একে বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে। এক. ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও মোবাইল অ্যাপের মাধ্যমে কনটেন্ট মুহূর্তেই লাখো মানুষের কাছে পৌঁছে যায়। দুই. জেনারেটিভ এআই দিয়ে বাস্তবসম্মত কথোপকথন, ডিপফেক ছবি, অডিও ও ভিডিও তৈরি করতে পারা। তিন. এআই ব্যবহার করে এমন বার্তা তৈরি করা যা ব্যক্তির চিন্তাভাবনা, সিদ্ধান্ত নেয়ার ধরন ও কার্যকলাপে পরিবর্তন আনতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য নিয়ে উদ্বেগ বাড়ার আরেকটি বড় কারণ সোশ্যাল মিডিয়া। সমস্যা আরো বড় হয়ে যায়, যখন ব্যবহারকারীরা কনটেন্টের সত্যতা যাচাই বা বিশ্লেষণ না করে তা সহজে গ্রহণ ও শেয়ার করে, ফলে মিথ্যা তথ্য দ্রুত ছড়ায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইনের বিভ্রান্তিকর তথ্য

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে ১০ শতাংশ ছাড়
নির্বাচিত

ওয়ালটন টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে ১০ শতাংশ ছাড়

গ্যালাক্সি ফোল্ড নিয়ে আশাবাদী স্যামসাং
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি ফোল্ড নিয়ে আশাবাদী স্যামসাং

স্মার্টফোনে এই অ্যাপটি অবশ্যই রাখুন
কিভাবে করবেন

স্মার্টফোনে এই অ্যাপটি অবশ্যই রাখুন

মেসেজ অ্যাপে স্যাটেলাইট সংযোগ চালু করবে গুগল
নির্বাচিত

মেসেজ অ্যাপে স্যাটেলাইট সংযোগ চালু করবে গুগল

যেকোনো ব্র্যান্ডের পুরনোটির বদলে নিন ওয়ালটনের নতুন এসি 
নির্বাচিত

যেকোনো ব্র্যান্ডের পুরনোটির বদলে নিন ওয়ালটনের নতুন এসি 

উৎপাদন খাতে র‍্যানসমওয়্যার প্রতিরোধ বেড়েছে: সফোস
প্রযুক্তি সংবাদ

উৎপাদন খাতে র‍্যানসমওয়্যার প্রতিরোধ বেড়েছে: সফোস

Load More

ট্রেন্ডিং টপিক

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 October 2025

অনলাইনের বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে প্রতিষ্ঠানগুলোর ব্যয় ৩০ বিলিয়ন ডলার ছাড়াবে

Techzoom.TV |
TechzoomTV