Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিস’র নতুন সহায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
বেসিস’র নতুন সহায়ক কমিটি গঠন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বেসিসের কার্যক্রম পরিচালনায় প্রশাসককে সহযোগিতা করার জন্য পুরোনো কমিটির একজন রেখে এবার গঠিত হলো ১০ সদস্যের সহায়ক কমিটি। বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী ২৭ অক্টোবর, সোমবার নতুন এই কমিটি গঠন করেন বেসিস-এর নতুন প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

আগের কমিটিতে দুই জন মহিলা সদস্য থাকলেও বেসিসের প্রশাসকের সই করা এক অফিস আদেশে নতুন কমিটিতে কোনো মহিলা সদস্য নেই। তবে নতুন কমিটিতে থাকা টেকসল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রওশন কামাল আগের কমিটিতেও ছিলেন।

আর নতুন কমিটিতে যুক্ত হওয়া বাকি সদস্যরা হলেন- স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং প্রাঃ লিমিটেডের মুশফিকুর রহমান, ফ্লোরা টেলিকম লিমিটেডের মোস্তাফা রফিকুল ইসলাম, সিনার্জি ইন্টারফেস লিমিটেডের বেলাল আহমেদ, ডাটাবিজ সফটওয়্যার লিমিটেডের রাশেদ কামাল, এইচআর সফটবিডি’র এএইচএম রোকমুনুর জামান রনি, বাংলা পাজল লিমিটেড এর মুহাম্মদ আব্দুল মজিদ, লেমিসে লিমিটেডের মোঃ জুয়েল, এটোভা টেকনোলজি’র ফেরদৌস আলম এবং মিট এক্সপার্ট’র সৈয়দ জাহিদ হোসেন।

এর আগে চলতি বছরের ১ মে তৎকালীন চেয়ারম্যান রাফেল কবির পদত্যাগ করলে ‍দিবাগত রাত ১২টায় বাণিজ্য সংগঠন আইন ১৮ ধারার ২ (ছ) এবং (জ) উপধারা অনুযায়ী সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি (আইটি) শিল্পের একটি জাতীয় বাণিজ্য সংস্থার নির্বাচিত কমিটি গঠনে প্রশাসককে সহায়তায় গঠিত সহায়ক কমিটি বাতিল করা হয়। প্রথমে ১১ জন নিয়ে গঠিত হলেও পরে ওই কমিটির পরিধি ১৫ জনে উন্নীত করা হয়েছিলোে। এই কমিটি বিলুপ্ত করার পর ৪ মে বেসিস প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন তৎকালীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মুহম্মদ মেহেদী হাসান।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর বেসিসের পরিচালনা পর্ষদের সভাপতি রাসেল টি আহমেদ এবং ১৯ অক্টোবর সহসভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করেন। এরপর গত ৩০ অক্টোবর বেসিসের সভাপতি নির্বাহী কমিটির সভায় জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতির দায়িত্ব দেন। তবে বেসিসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ থেকে ৪ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসানকে বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো। প্রায় চার মাস অভিভাক শুন্য থাকা বেসিস-এ গত ৮ সেম্পেম্বর নতুন প্রশাসক হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খানকে এই দায়িত্ব দেয়া হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেসিসবেসিস প্রশাসক

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার স্ট্রিমিং মান কমানোর দলে ইউটিউব, অ্যামাজন, অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এবার স্ট্রিমিং মান কমানোর দলে ইউটিউব, অ্যামাজন, অ্যাপল

গুগল
প্রযুক্তি সংবাদ

ইইউর ৩.৪৫ বিলিয়ন ডলারের জরিমানায় গুগল

অপরাধী শনাক্তে এনইআইআর সিস্টেমকে ‘গেম চেঞ্জার’ মনে করছে সিটিটিসি
প্রযুক্তি সংবাদ

অপরাধী শনাক্তে এনইআইআর সিস্টেমকে ‘গেম চেঞ্জার’ মনে করছে সিটিটিসি

ইলন মাস্কের হাতে টুইটার, বেড়েছে চাকরিপ্রার্থীদের আগ্রহ
নির্বাচিত

টুইটারের জন্য নতুন নেতৃত্ব খুঁজছেন ইলন মাস্ক

ফাঁস হয়ে গেল রেডমি এইটের ছবি ও স্পেসিফিকেশন
নির্বাচিত

ঝুঁকিতে ৫ স্মার্টফোন ব্যবহারকারী

‘ব্যক্তিগত নিরাপত্তা বেষ্টনী’ যোগ হচ্ছে মেটা’র ভিআর জগতে
প্রযুক্তি সংবাদ

‘ব্যক্তিগত নিরাপত্তা বেষ্টনী’ যোগ হচ্ছে মেটা’র ভিআর জগতে

Load More

ট্রেন্ডিং টপিক

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু
অর্থ ও বাণিজ্য

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ অক্টোবর ২০২৫

বেসিস’র নতুন সহায়ক কমিটি গঠন

Techzoom.TV |
TechzoomTV