Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আগামীর বাংলাদেশের জন্য যুবকদেরকে দক্ষতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৫ জুন ২০১৯
আগামীর বাংলাদেশের জন্য যুবকদেরকে দক্ষতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, যুব সমাজ আমাদের ভবিষ্যত। তাদেরকে আগামীর বাংলাদেশের উপযোগী দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এই ক্ষেত্রে ব্যর্থ হলে তারা বুঝা হয়ে দাঁড়াবে। দেশের অভাবনীয় অগ্রগতির অগ্রযাত্রার চলমান ধারা অব্যাহত থাকলে আগামী ৫ বছরে প্রযুক্তিগত দক্ষতা ছাড়া কর্মসংস্থান হবে একটি দুরূহ বিষয়। যোগ্যতা দিয়ে লড়াই করতে হবে এবং যোগ্যতা দিয়েই প্রতিযোগিতায় টিকে থাকতে হবে উল্লেখ করেন মন্ত্রী। বিশাল তরুণজনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরের জন্য সরকারের পাশাপাশি যুবসংগঠকদের কার্যকর উদ্যোগ গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি, ঢাকা‘র উদ্যোগে আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান।

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম সভাপতি মোস্তাফা জব্বার গতানুগতিক ধারায় ঈদপুনর্মিলনী কিংবা নৌবিহার বা অন্যকোন বিনোদন মূলক কর্মসূচির পাশাপাশি দক্ষতা প্রশিক্ষণ প্রদানের জন্য কর্মসূচি গ্রহণের তাগিদ দেন মন্ত্রী। তিনি বলেন, যুব সমাজকে যদি সংগঠিত করতে না পারেন, দক্ষতা তৈরি করতে না পারেন, তা হলে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় এই সমিতি কোন কাজে আসবে না। যুব সমিতিগুলোতে নেতৃত্ব তৈরির সুযোগ রয়েছে বলেন মন্ত্রী।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একজন দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক যিনি ২১০০ সালে বাংলাদেশ কেমন হবে এমন একটি রূপকল্প প্রণয়ন করেছেন। ইতোমধ্যে বদ্বীপ পরিকল্পনা ২১০০ ভিশন ২০৪১, ২০৭১ এবং ঘোষিত হয়েছে উল্লখ করেন টেলিযোগাযোগ মন্ত্রী।

মোস্তাফা জব্বার সরকারের দশ বছরের অগ্রগতির তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, ধানের উৎপাদন, মাছের উৎপাদনবৃদ্ধি, জিডিপি, মাথাপিছু আয়, শিক্ষার হার, গড় আয়ুসহ দেশের প্রতিটি উন্নয়ন সূচকের দিকে তাকালে বাংলাদেশ সকলকে চমকে দেওয়ার অবস্থায় দাঁড়িয়েছে। যে পাকিস্তান ভেংগে বাংলাদেশ হয়েছে সেই পাকিস্তান কোন উন্নয়ন সূচকে বাংলাদেশের সাথে তুলনা করার যোগ্যতা রাখে না উল্লেখ করেন মন্ত্রী।

১৯৮৭ থেকে যুবসমাজের জন্য প্রতিষ্ঠিত ঢাকার সেগুন বাগিচায় নিজ কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নিজ এলাকার যুবকদেরকে ডেকে এনে বিনা টাকায় প্রশিক্ষণ প্রদানের কথা উল্লেখ করে বিজয় সফট ওয়্যারের জনক জনাব মোস্তাফা জব্বার বলেন, আমাদের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে আমরা যে অঞ্চলে বসবাস করি এই অঞ্চলটি কৃষি নির্ভর। ময়মনসিংহ অঞ্চলের লোকেরা কৃষি এবং হালচাষ ছাড়া আর কিছুই করত না। এই কারণে বৃহত্তর ময়মনসিংহে সেই অর্থে বৃহত্তর শিল্প কারখানার বিকাশ হয়নি। গত দশ বছরে সেই চিত্রও অনেকটাই পাল্টে গেছে। রাজনীতিতে, সাংবাদিকতায়, প্রশাসনে, শিক্ষা- শিল্প – বাণিজ্যে আজকের বৃহত্তর ময়মনসিংহ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

অনুষ্ঠানে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোল্লা জালাল, সচিবালয়স্থ বৃহত্তর ময়মনসিংহ কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম, বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা‘র আহ্বায়ক ব্যারিস্টার মতাসিম বিল্লাহ ফারুকী এবং সদস্য সচিব রুজিনা সুলতানা বক্তৃতা করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্ধের পথে দেশে উৎপাদিত মোবাইল ফোন কারখানা
প্রযুক্তি সংবাদ

দেশীয় মোবাইল শিল্পে ৪ হাজার কোটির বিনিয়োগ ও লক্ষাধিক কর্মসংস্থান ঝুঁকির মুখে

ই-কমার্সের আর্থিক কেলেঙ্কারিতে জড়িতদের খুঁজতে হাইকোর্টের নির্দেশ
ই-কমার্স

ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা ঠেকাতে নতুন আইন

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং
নির্বাচিত

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং

স্মার্টফোন বিক্রি বাড়াবে ফাইভ-জি
নির্বাচিত

স্মার্টফোন বিক্রি বাড়াবে ফাইভ-জি

আইফোনের বিকল্প ‘নাথিং ফোন’ বাজারে আসছে
নির্বাচিত

‘আইফোনের বিকল্প’ নাথিং ফোন, চলছে প্রি-বুকিং

অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে যেসব ফিচার থাকছে
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে যেসব ফিচার থাকছে

Load More

ট্রেন্ডিং টপিক

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি
বিবিধ

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি
প্রযুক্তি সংবাদ

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
প্রযুক্তি সংবাদ

অটোরিকশায় বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ খরচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

ইউটিউবের ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে।...

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ জুন ২০১৯

আগামীর বাংলাদেশের জন্য যুবকদেরকে দক্ষতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix