Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নকল ও রিফার্বিশড ফোনের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
নকল ও রিফার্বিশড ফোনের ছড়াছড়ি
Share on FacebookShare on Twitter

রাজধানীর মোতালেব প্লাজা থেকে শুরু করে বসুন্ধরা সিটি—মোবাইল মার্কেটগুলোতে এখন চকচকে নতুন প্যাকেটের আড়ালে বিক্রি হচ্ছে নকল ও রিফার্বিশড (Refurbished) ফোনের আবর্জনা। ‘অফিসিয়াল’ বা ‘গ্লোবাল ভ্যারিয়েন্ট’-এর তকমা লাগিয়ে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হচ্ছে মূলত ‘দুবাই ফেরত’ পুরোনো ফোন।

অনুসন্ধানে দেখা গেছে, দেশের অবৈধ বা ‘গ্রে’ মোবাইল বাজারের প্রায় ৭৫ শতাংশই এখন এই নকল ও রিফার্বিশড ফোনের দখলে। ২০ হাজার কোটি টাকার এই বিশাল বাজার নিয়ন্ত্রণ করছে একটি শক্তিশালী ‘গ্রে-মাফিয়া’ সিন্ডিকেট, যাদের দৌরাত্ম্যে একদিকে গ্রাহক প্রতারিত হচ্ছেন, অন্যদিকে হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।

কীভাবে আসছে এই ফোন? সিন্ডিকেটটি মূলত মধ্যপ্রাচ্য, বিশেষ করে দুবাই এবং সিঙ্গাপুর থেকে ব্যবহৃত বা নষ্ট হয়ে যাওয়া ফোনগুলো নামমাত্র দামে কিনে নেয়। এরপর সেগুলো পাঠানো হয় চীনের গোপন কারখানায়। সেখানে:

১. ফোনের বডি বা কেসিং পরিবর্তন করা হয়।

২. নষ্ট ডিসপ্লে ফেলে দিয়ে লাগানো হয় সস্তা ও নিম্নমানের ডিসপ্লে।

৩. আসল ব্যাটারি সরিয়ে বসানো হয় নকল ও ঝুঁকিপূর্ণ ব্যাটারি।

৪. সবশেষে হুবহু আসল ফোনের মতো প্যাকেটজাত (Master Copy Packaging) করে ‘ইনট্যাক্ট’ বা ‘নতুন’ বলে বাংলাদেশে পাঠানো হয়।

বিস্ফোরিত হচ্ছে ফোন, ঝুঁকিতে জীবন এই নকল যন্ত্রাংশ ও ব্যাটারিযুক্ত ফোনগুলো গ্রাহকের জন্য এখন ‘টাইম বোমায়’ পরিণত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, রিফার্বিশড ফোনে ব্যবহৃত নিম্নমানের লিথিয়াম-আয়ন ব্যাটারি অতিরিক্ত তাপ সহ্য করতে পারে না এবং যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে। অথচ ‘সুমাস টেক’, ‘ড্যাজল’ বা ‘টেক অ্যান্ড টক’-এর মতো বিক্রেতারা ১৭-১৮ হাজার টাকায় এসব ফোন বিক্রি করে গ্রাহকদের মৃত্যুকূপের দিকে ঠেলে দিচ্ছে।

আইফোনও নিরাপদ নয় সবচেয়ে বেশি প্রতারণা হচ্ছে আইফোনের ক্ষেত্রে। সিন্ডিকেটটি পুরোনো আইফোন মাদারবোর্ডের সঙ্গে নকল ক্যামেরা ও বডি লাগিয়ে ‘ব্র্যান্ড নিউ’ হিসেবে বিক্রি করছে। ৩ইউ টুলস (3uTools) দিয়ে চেক করলেই ধরা পড়ছে যে, এসব ফোনের ব্যাটারি, ক্যামেরা বা ডিসপ্লের সিরিয়াল নম্বর আসল নয়। অথচ সাধারণ গ্রাহকরা সরল বিশ্বাসে লাখ টাকা দিয়ে এসব ‘ইলেকট্রনিক বর্জ্য’ কিনছেন।

১৬ ডিসেম্বর এনইআইআর: সিন্ডিকেটের আতঙ্ক আগামী ১৬ ডিসেম্বর থেকে সরকার এনইআইআর (NEIR) সিস্টেম চালু করলে এই নকল ও রিফার্বিশড ফোনগুলো আর নেটওয়ার্ক পাবে না। বিটিআরসি’র ডাটাবেজে আইএমইআই (IMEI) না থাকায় এগুলো স্বয়ংক্রিয়ভাবে অচল হয়ে যাবে।

মূলত এই কারণেই লাগেজ পার্টি’র সিন্ডিকেটটি এখন মরিয়া হয়ে উঠেছে এবং এনইআইআর ঠেকাতে দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Fake PhoneNEIR BangladeshPhone ExplosionRefurbished Mobileআইফোন প্রতারণাএনইআইআরগ্রে মার্কেটড্যাজলনকল ফোনপোকো এফ৬ বিস্ফোরণরিফার্বিশড ফোনসুমাস টেকসুমাসটেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন চার ফোন আনছে আসুস
নির্বাচিত

নতুন চার ফোন আনছে আসুস

এআরএমভিত্তিক ম্যাক কম্পিউটারে উইন্ডোজ সমর্থন থাকবে না
নির্বাচিত

এআরএমভিত্তিক ম্যাক কম্পিউটারে উইন্ডোজ সমর্থন থাকবে না

স্মার্টফোনটিকেই বানিয়ে ফেলুন টিভির রিমোট কন্ট্রোল
কিভাবে করবেন

স্মার্টফোনটিকেই বানিয়ে ফেলুন টিভির রিমোট কন্ট্রোল

দেশের প্রথম ভার্চুয়াল জাদুঘর
প্রযুক্তি সংবাদ

দেশের প্রথম ভার্চুয়াল জাদুঘর

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে সৈনিকরা প্রস্তুত হয়েছে: প্রধানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে সৈনিকরা প্রস্তুত হয়েছে: প্রধানমন্ত্রী

সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ কেন কিভাবে?
কিভাবে করবেন

সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ কেন কিভাবে?

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
নির্বাচিত

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ নভেম্বর ২০২৫

নকল ও রিফার্বিশড ফোনের ছড়াছড়ি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix