Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাইডশেয়ারিং খাতে অস্থিরতা: অফিস ভাঙচুর ও তালা লাগানোর অভিযোগে মামলা, নেপথ্যে ‘ডিলিস্টেড’ চালকদের সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
রাইডশেয়ারিং খাতে অস্থিরতা: অফিস ভাঙচুর ও তালা লাগানোর অভিযোগে মামলা, নেপথ্যে ‘ডিলিস্টেড’ চালকদের সিন্ডিকেট
Share on FacebookShare on Twitter

রাজধানীতে অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং পরিবহন সেবার ওপর আবারও সংগঠিত হামলার অভিযোগ উঠেছে। অননুমোদিত কিছু গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে রাইডশেয়ারিং প্রতিষ্ঠানের অফিসে হামলা, ভাঙচুর এবং তালা লাগানোর মতো ঘটনা ঘটাচ্ছে । ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, যাত্রী হয়রানি ও প্রতারণার দায়ে বাতিলকৃত (ডিলিস্টেড) চালকরাই এই নৈরাজ্যের মূল হোতা। এ ঘটনায় গত ৭ ডিসেম্বর পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

গত ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে মিরপুরে পাঠাও লিমিটেডের অফিসে ঢুকে হুমকি-ধমকি ও জোরপূর্বক তালা লাগানোর ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৭ ডিসেম্বর পল্লবী থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৫০৬ ধারায় একটি মামলা (মামলা নং-৯) দায়ের করা হয়েছে। মামলার এজাহারে মোঃ আসাদুজ্জামান (আসাদ আজিজ), কাওসার আহমেদ (কাওসার মুসল্লী), মোঃ আব্দুস সাত্তার লিটনসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, আসামিরা অফিসে অবৈধভাবে প্রবেশ করে কর্মীদের গালিগালাজ করে, মারধরের হুমকি দেয় এবং অফিস থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করে । এতে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কার্যক্রম ব্যাহত হয় ।

সংশ্লিষ্ট সূত্র ও মামলার নথিপত্র অনুযায়ী, এই বিশৃঙ্খলার পেছনে একাধিক অনিবন্ধিত সংগঠনের নাম উঠে এসেছে। এর মধ্যে রয়েছে: বাঁচাও রাইড পরিষেবা ঐক্য পরিষদ ইউনিয়ন, অ্যাপ বেইজড ট্রান্সপোর্ট ইউনিয়ন (ATU), রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন (RSDU), বাংলাদেশ রাইড সার্ভিস ইউনিয়ন (BRDU)।

অভিযোগ রয়েছে, এসব সংগঠনের কোনো আইনি নিবন্ধন বা অনুমোদিত কাঠামো নেই; মূলত ফেসবুক গ্রুপ ও মেসেঞ্জারের মাধ্যমে এরা কার্যক্রম পরিচালনা করে । অ্যাপ কোম্পানিগুলোর অভ্যন্তরীণ সূত্র বলছে, এই গ্রুপগুলোর সদস্যদের একটি বড় অংশই সেই সব চালক, যারা যাত্রীদের সঙ্গে ভাড়া প্রতারণা, নিরাপত্তা লঙ্ঘন এবং অ্যাপের শর্ত ভঙ্গের কারণে বিভিন্ন সময়ে ‘ডিলিস্টেড’ বা নিষিদ্ধ হয়েছেন । এখন তারা সংঘবদ্ধ হয়ে অন্যায্য দাবি আদায়ে অফিস ঘেরাও ও হামলার পথ বেছে নিয়েছেন ।

রাইডশেয়ারিং খাতে এই অস্থিরতা নতুন নয়। এর আগে ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর উবার ও পাঠাও-এর বিভিন্ন অফিসে ভাঙচুর চালানো হয়েছিল । এরপর একই বছরের ১৭ সেপ্টেম্বর বিআরটিএ-র প্রধান কার্যালয়ে রাইডশেয়ারিং কোম্পানির প্রতিনিধিদের জিম্মি করে রাখার ঘটনা ঘটে, যা শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে সুরাহা হয় ।

ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, বারবার অনুরোধ সত্ত্বেও বিআরটিএ এসব অননুমোদিত গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর কোনো আইনি ব্যবস্থা নেয়নি । সংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থার এই নীরবতার সুযোগেই অপরাধীরা পুনরায় সংগঠিত হয়ে এ বছরও একই কায়দায় নৈরাজ্য সৃষ্টি করছে ।

টানা দুই বছর ধরে চলা এই সহিংসতা ও জিম্মি দশার কারণে রাইডশেয়ারিং খাতের স্থিতিশীলতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এটি সেক্টরকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা । সাধারণ রাইডার ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে যথাযথ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা ।

Tags: রাইডার

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রবাসীদের গতিবিধি নিয়ন্ত্রণে ‘কোয়ারেন্টাইন ট্র্যাকার’ অ্যাপ!
প্রযুক্তি সংবাদ

প্রবাসীদের গতিবিধি নিয়ন্ত্রণে ‘কোয়ারেন্টাইন ট্র্যাকার’ অ্যাপ!

বন্যায় ভাসছে ফেনী-নোয়াখালী-কুমিল্লা: নেটওয়ার্ক সচল রাখতে ডিজেল সহায়তা দেবে বিটিআরসি
টেলিকম

বন্যায় ভাসছে ফেনী-নোয়াখালী-কুমিল্লা: নেটওয়ার্ক সচল রাখতে ডিজেল সহায়তা দেবে বিটিআরসি

তথ্য চুরিতে ফেসবুককে নকল করা হচ্ছে
নির্বাচিত

তথ্য চুরিতে ফেসবুককে নকল করা হচ্ছে

হোন্ডার ফোল্ডেবল ই-স্কুটার
অটোমোবাইল

হোন্ডার ফোল্ডেবল ই-স্কুটার

দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে সিসকো এনেছে শক্তিশালী প্রযুক্তি অবকাঠামো
প্রযুক্তি সংবাদ

দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে সিসকো এনেছে শক্তিশালী প্রযুক্তি অবকাঠামো

একচার্জে ১২০ কিলোমিটার চলবে শাওমির সাইকেল
অটোমোবাইল

একচার্জে ১২০ কিলোমিটার চলবে শাওমির সাইকেল

Load More

ট্রেন্ডিং টপিক

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
অটোমোবাইল

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

ইরানে হামলার হুমকি ট্রাম্পের
বিবিধ

ইরানে প্রয়োজনে স্থল অভিযান চালানো হবে : ট্রাম্প

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix