Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিএমডব্লিউর ইভিতে যুক্ত হচ্ছে জাপানি প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৫ মার্চ ২০২৬
বিএমডব্লিউর ইভিতে যুক্ত হচ্ছে জাপানি প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিনের জার্মান সরবরাহকারীকে বাদ দিয়ে বিএমডব্লিউর এ নতুন অংশীদারত্ব বিশ্বজুড়ে অটোমোবাইল শিল্পে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মূলত গাড়ির কানেক্টিভিটি এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে এ পরিবর্তন আনা হয়েছে। খবর নিক্কেই এশিয়া।

বিএমডব্লিউর আসন্ন ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সিরিজ ‘নয়ে ক্লাস’ গাড়িগুলোয় এ জাপানি প্রযুক্তি ব্যবহার করা হবে। এ সিরিজের প্রথম মডেল হিসেবে ‘আইএক্সথ্রি’ এসইউভিতে এনটিটি ডোকোমোর সিস্টেমটি যুক্ত থাকবে। কোনো বড় ইউরোপীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যখন সরাসরি নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রযুক্তির জন্য বিদেশী কোনো প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে, তখন সেটিকে একটি বিরল ঘটনা হিসেবে দেখা হয়।

এনটিটি ডোকোমো বিজনেসের এ স্মার্ট-কার সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে, যা বিভিন্ন দেশের মোবাইল নেটওয়ার্কের সঙ্গে গাড়িকে সবসময় যুক্ত রাখবে। প্রতিটি গাড়িতে একটি বিশেষ সিম কার্ড থাকবে, যার মাধ্যমে গাড়িটি ট্রাফিক পরিস্থিতি, যান্ত্রিক অবস্থা ও পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে রিয়াল টাইম বা তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান করতে পারবে। এ নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার ফলে চালকরা অনেক বেশি নিরাপদ ও উন্নত ড্রাইভিং অভিজ্ঞতা পাবেন।

নিরাপত্তার পাশাপাশি এনটিটি প্লাটফর্মটি ‘ওভার দ্য এয়ার’ সফটওয়্যার আপডেটের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। স্মার্টফোনের মতোই এ গাড়িগুলো কেনার পরও দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে নতুন নতুন ডিজিটাল ফিচার এবং কর্মক্ষমতা বাড়ার আপডেট গ্রহণ করতে পারবে। এটি মূলত বিএমডব্লিউর ‘সফটওয়্যার-ডিফাইন্ড ভেহিকল’ তৈরির পরিকল্পনার একটি বড় অংশ, যেখানে গাড়িগুলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের আপডেট করে নেবে।

২০২২ সালে শুরু হওয়া একটি প্রতিযোগিতামূলক বিডিং প্রক্রিয়ার মাধ্যমে এনটিটি ডোকোমো এ চুক্তি জয় করে। এক্ষেত্রে তারা একটি বড় জার্মান টেলিযোগাযোগ প্রতিষ্ঠানকে পেছনে ফেলে দিয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্থিতিশীল ও দ্রুত ডেটা স্থানান্তরের সক্ষমতা যাচাই করেই বিএমডব্লিউ এ জাপানি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে। এনটিটির ফরাসি সহযোগী প্রতিষ্ঠান ট্রান্সটেল বিশ্বের ১০০টিরও বেশি দেশে এ যোগাযোগ ব্যবস্থার পরীক্ষা চালিয়ে এর নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছে।

নতুন এ আইএক্সথ্রি মডেলের যাত্রা শুরু হবে চলতি বছরের মার্চে ইউরোপের বাজারে। বছরের শেষ নাগাদ এটি বিশ্বজুড়ে বাজারজাত করা হবে। বিশ্বের অন্তত ১০০টি দেশে এনটিটির এ সিস্টেম ব্যবহার করা হলেও যুক্তরাষ্ট্র ও চীনের বাজারের জন্য ভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে বিএমডব্লিউ জাপানের আরেক প্রতিষ্ঠান কেডিডিআইয়ের সিস্টেম ব্যবহার করবে। ২০২৭ সালের মধ্যে বিএমডব্লিউ নয়ে ক্লাস সিরিজের আরো ছয়টি মডেল বাজারে আনার পরিকল্পনা করেছে, যার অধিকাংশেই এ জাপানি প্রযুক্তি থাকার সম্ভাবনা রয়েছে।

Tags: বিএমডব্লিউবিএমডব্লিউর ইভি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি দেখালো রোলস রয়েস
অটোমোবাইল

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি দেখালো রোলস রয়েস

পার্কিং কই এবং পিকমি এর মধ্যে চুক্তি
অটোমোবাইল

পার্কিং কই এবং পিকমি এর মধ্যে চুক্তি

বাজারে এলো ৯০০ সিসির ট্রায়াম্ফ টাইগার বাইক
অটোমোবাইল

বাজারে এলো ৯০০ সিসির ট্রায়াম্ফ টাইগার বাইক

বিটিআরসির অনুমোদন ছাড়া নিবন্ধন পাবে না ব্লুটুথ মোটরসাইকেল
অটোমোবাইল

বিটিআরসির অনুমোদন ছাড়া নিবন্ধন পাবে না ব্লুটুথ মোটরসাইকেল

চুরি ঠেকাবে যে স্কুটার
অটোমোবাইল

চুরি ঠেকাবে যে স্কুটার

৯৫০ সিসির সুপার বাইক আনল কাওয়াসাকি
অটোমোবাইল

৯৫০ সিসির সুপার বাইক আনল কাওয়াসাকি

Load More

ট্রেন্ডিং টপিক

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
অর্থ ও বাণিজ্য

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর
নির্বাচিত

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পোকেমন গেমের সাফল্যে নিনতেন্দোর শেয়ারবাজারে উল্লম্ফন
প্রযুক্তি সংবাদ

পোকেমন গেমের সাফল্যে নিনতেন্দোর শেয়ারবাজারে উল্লম্ফন

জাপানি গেমিং জায়ান্ট নিনতেন্দোর নতুন গেম ‘পোকেমন পকোপিয়া’...

বিএমডব্লিউর ইভিতে যুক্ত হচ্ছে জাপানি প্রযুক্তি

বিএমডব্লিউর ইভিতে যুক্ত হচ্ছে জাপানি প্রযুক্তি

ইভি বাজারে বিওয়াইডির নতুন ব্লেড ব্যাটারি, চার্জ হবে ৯ মিনিটেই

ইভি বাজারে বিওয়াইডির নতুন ব্লেড ব্যাটারি, চার্জ হবে ৯ মিনিটেই

স্মার্টফোন দুনিয়ায় ২০২৬-এর মহাবিপ্লব: ক্যামেরা ও ব্যাটারিতে আইফোন-স্যামসাংয়ের হাড্ডাহাড্ডি লড়াই

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে ৭ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix