Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জ্বালানি সংকটের ধাক্কা দেশের মোটরসাইকেলের বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 31 March 2026
জ্বালানি সংকটের ধাক্কা দেশের মোটরসাইকেলের বাজারে
Share on FacebookShare on Twitter

দেশে অন্য যেকোনো সময়ের তুলনায় ঈদে, বিশেষ করে ঈদুল ফিতরে মোটরসাইকেল বিক্রি বেড়ে যায়। উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর হিসাবে এ সময় দুই চাকার বাহনটির বিক্রি বাড়ে ৩০ শতাংশ পর্যন্ত। যদিও এবারের ঈদ মৌসুমে খারাপ সময় পার করেছেন এ খাতের ব্যবসায়ীরা। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের ধাক্কা লেগেছে মোটরসাইকেলের বাজারে। জ্বালানি সংকটের কারণে ক্রেতাদের একটি বড় অংশ ক্রয় পরিকল্পনা স্থগিত বা বাতিল করায় এ অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তারা।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, দেশে প্রতি মাসে গড়ে প্রায় ৩০ হাজার ইউনিট মোটরসাইকেল বিক্রি হয়। আর ঈদের মাসে বিক্রির পরিমাণ ৫০ হাজার ছাড়িয়ে যায়। তবে চলতি মার্চে ঈদুল ফিতরের সময়ে মোটরসাইকেলের সামগ্রিক বিক্রি ১৫-২০ শতাংশ পর্যন্ত কম হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং দেশের বাজারে তেলের প্রাপ্যতা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তাকে মোটরসাইকেল বিক্রি কমার প্রধান কারণ বলে উল্লেখ করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, জ্বালানি সংকটের আশঙ্কায় মধ্য ও নিম্নমধ্যবিত্ত অনেক ক্রেতা তাদের কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন, যার প্রভাব বিশেষ করে গ্রামীণ এলাকায় বেশি দেখা গেছে। এছাড়া ডলারের মান বাড়ায় আমদানিতে বাড়তি খরচ, মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সাশ্রয়ী বিকল্প হিসেবে ইলেকট্রিক ভেহিকলের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ প্রথাগত মোটরসাইকেলের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে টিভিএস অটোস বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায় বলেন, ‘বর্তমান জ্বালানি সংকট মোটরসাইকেলের বাজারে একধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। সাধারণত ঈদের সময় মোটরসাইকেলের বাজার স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বাড়ে। কিন্তু এবারের ঈদে নতুন ক্রেতাদের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন ছিল। জ্বালানি সংকটের কারণে অনেক ক্রেতা তাদের কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন। বিশেষ করে যারা এবার মোটরসাইকেল কেনার পরিকল্পনা করেছিলেন, তাদের মধ্যে ১৫-২০ শতাংশ ক্রেতা বর্তমান পরিস্থিতির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তবে যাদের আগে থেকে বুকিং দেয়া ছিল, তাদের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। মূলত বাজারের ভবিষ্যৎ পরিস্থিতি ও জ্বালানির নিশ্চয়তা বুঝতে চাওয়ার কারণেই নতুন ক্রেতাদের মধ্যে এ প্রবণতা দেখা গেছে।’

২০২২ সালের পর থেকেই মন্দার মধ্যে রয়েছে দেশের মোটরসাইকেলের বাজার। বাহনটির বিক্রি ও নিবন্ধনে ২০২৩ ও ২০২৪ সালে নিম্নমুখী প্রবণতা ছিল। তবে ২০২৫ সালে বাজারটি কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য বলছে, গত বছর সারা দেশে ২ লাখ ৮৯ হাজার ৮৩০টি মোটরসাইকেল নিবন্ধিত হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ১০ দশমিক ৩ শতাংশ বেশি। অন্যদিকে দেশে মোটরসাইকেল উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর হিসাবে ২০২৫ সালে দেশে প্রায় সাড়ে চার লাখ মোটরসাইকেল বিক্রি হয়েছে।

গত বছর মোটরসাইকেল বিক্রিতে প্রবৃদ্ধি হলেও চলতি বছর জ্বালানি সংকট দেশের মোটরসাইকেলের বাজারকে মন্দার মুখে ঠেলে দিতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিষয়টি সম্পর্কে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল প্রস্তুতকারক ও পরিবেশক প্রতিষ্ঠান ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ বলেন, ‘তরুণ প্রজন্ম এবং মধ্য ও নিম্নমধ্যবিত্ত মানুষের যাতায়াতের জন্য মোটরসাইকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহন। বর্তমান জ্বালানি সংকটের কারণে অনেক কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং সব ক্ষেত্রেই এর বিরূপ প্রভাব পড়ছে। মোটরসাইকেল বিক্রিতেও নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে এ জ্বালানি সংকট।’

গতকাল সরজমিন ঢাকার তেজগাঁও, বাংলামোটর ও মগবাজারের বিভিন্ন মোটরসাইকেল শোরুম ঘুরে ব্যবসায়ী ও বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে মোটরসাইকেল বাজারের মন্দা ভাবের বিষয়টি জানা গেছে। শোরুম মালিকরা জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে সাধারণত যে পরিমাণ বিক্রির প্রত্যাশা ছিল, জ্বালানি সংকটের কারণে তা পূরণ হয়নি। চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে তেলের প্রাপ্যতা ও দাম নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তায় অনেক ক্রেতা শোরুমে এসেও শেষ পর্যন্ত বাইক কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। ব্যবসায়ীদের মতে, মধ্য ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা জ্বালানি খরচ সামলানোর সক্ষমতা নিয়ে দ্বিধায় থাকায় ঈদের এ পিক সিজনেও বাজারের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।

অবশ্য চলমান জ্বালানি সংকট ক্রেতাদের বিদ্যুচ্চালিত মোটরসাইকেলের দিকে আগ্রহী করে তুলছে বলে জানিয়েছেন রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে ইঞ্জেকশন কম্বাশন (তেলচালিত) ইঞ্জিনের যানবাহনগুলো রাস্তায় চলাচলের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। অন্যদিকে জ্বালানি খরচ অনেক কম হওয়ায় ইলেকট্রিক ভেহিকল বা ইভি ক্যাটাগরি বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এমনকি এসব যানবাহন সৌরবিদ্যুৎ দিয়েও চার্জ করা সম্ভব। চলমান এ জ্বালানি সংকট যদি দীর্ঘস্থায়ী হয়, তবে এর নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিসহ সব ধরনের ব্যবসায়িক খাতের ওপর পড়বে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোটরসাইকেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ঘরে ঘরে ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে গেছে’
প্রযুক্তি সংবাদ

‘ঘরে ঘরে ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে গেছে’

স্মার্টফোন ব্যবহার করেন না যেসব বিখ্যাত মানুষ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহার করেন না যেসব বিখ্যাত মানুষ

২০০ মেগাপিক্সেলের পাতলা ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

২০০ মেগাপিক্সেলের পাতলা ফোন আনছে স্যামসাং

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট
নির্বাচিত

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

২০২১ সালে বাজাজের যে বাইকগুলো বাংলাদেশে আসছে
অটোমোবাইল

২০২১ সালে বাজাজের যে বাইকগুলো বাংলাদেশে আসছে

মোবাইল চার্জ দেওয়া নিয়ে ৫ ভুল ধারণা
নির্বাচিত

১৩ মিনিট চার্জ দিলেই ২ দিন চলবে এই স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 March 2026

জ্বালানি সংকটের ধাক্কা দেশের মোটরসাইকেলের বাজারে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix