Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক গাড়ির বাজারের ৩০ শতাংশ দখলে নেবে ইভি ও হাইব্রিড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৩ মে ২০২৬
বৈশ্বিক গাড়ির বাজারের ৩০ শতাংশ দখলে নেবে ইভি ও হাইব্রিড
Share on FacebookShare on Twitter

মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট ও ব্যাটারির খরচ কমে আসায় বিশ্বজুড়ে ইভির চাহিদা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির প্রতিবেদন বলছে, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সাধারণ চালকরা এখন বিদ্যুচ্চালিত গাড়ির দিকে ঝুঁকছেন। খবর এফটি।

আইইএর প্রধান জ্বালানি প্রযুক্তি কর্মকর্তা তৈমুর গুল জানান, সংকট থেকে গ্রাহক ও অর্থনীতিকে রক্ষা করতে এবং জ্বালানি নিরাপত্তা বাড়াতে নীতিপ্রণেতারা এখন নতুন সুযোগ খুঁজছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশ এরই মধ্যে ইভি গাড়ির ওপর করছাড়ের মেয়াদ বাড়িয়েছে। আগামীতে অন্য দেশগুলোও এ পথ অনুসরণ করতে পারে।

আইইএ বলছে, ইউরোপের বাজারে ইভি ও হাইব্রিড গাড়ির প্রবৃদ্ধি এখন বেশ চোখে পড়ার মতো। চলতি বছর এ অঞ্চলে পরিবেশবান্ধব গাড়ির বিক্রি প্রায় ২০ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে ইউরোপে বিক্রি হওয়া প্রতি তিনটি গাড়ির একটি হবে বিদ্যুচ্চালিত বা হাইব্রিড।

অন্যদিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২০২৬ সালে গাড়ি বিক্রির হার ৫০ শতাংশের বেশি বাড়তে পারে। পাশাপাশি লাতিন আমেরিকায়ও এ প্রবৃদ্ধির হার ৪৫ শতাংশ ছুঁতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

গত বছর বিদ্যুচ্চালিত গাড়ির বিক্রি আগের বছরের তুলনায় ২০ শতাংশ বাড়ে। ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ২ কোটি ২০ লাখের বেশি ইভি বিক্রি হয়, যা ছিল মোট বিক্রির চার ভাগের এক ভাগ। আইইএর ধারণা, চলতি বছর এ বিক্রির সংখ্যা ২ কোটি ৩০ লাখে পৌঁছবে।

বিদ্যুচ্চালিত গাড়ির এ বিপ্লবের পেছনে বড় ভূমিকা রাখছে চীন। চীনের নিজস্ব বাজারে গাড়ি নির্মাতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। ফলে বিওয়াইডির মতো বড় চীনা কোম্পানিগুলো এখন রেকর্ড পরিমাণে গাড়ি রফতানি করছে। ২০২৫ সালে সারা বিশ্বে যত ইভি তৈরি হয়েছে, তার প্রায় ৭৫ শতাংশই এসেছে চীন থেকে।

চীনা গাড়ির রফতানির ওপর ভর করে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার দ্রুত পাল্টে যাচ্ছে। গত বছর এ অঞ্চলে ইভির বাজার হিস্যা ছিল প্রায় ২০ শতাংশ। ২০৩৫ সালের মধ্যে তা বেড়ে ৬০ শতাংশে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ সম্ভাবনার মাঝেও কিছুটা সতর্কবার্তা দিয়েছে আইইএ।

সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বিশ্ব অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়বে, তা সামগ্রিক গাড়ি বিক্রির গতিকে কিছুটা ধীর করে দিতে পারে। পুরো পরিস্থিতি বুঝতে আরো কিছু সময় লাগবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভিহাইব্রিড

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রামীণফোনের মামলা
টেলিকম

ফেসবুকে পোস্ট করায় সাবেক কর্মীদের বিরুদ্ধে গ্রামীণফোনের মামলা

নিজস্ব সার্চ ইঞ্জিন আনছে অ্যাপল!
নির্বাচিত

অ্যাপলের নতুন সফটওয়্যার কি আশীর্বাদ হয়ে উঠবে

২০৪১ সালে বিশ্ববাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশের ওয়ালটন: পলক
নির্বাচিত

২০৪১ সালে বিশ্ববাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশের ওয়ালটন: পলক

যা থাকবে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্ল্যাগশিপ ফোনে
নির্বাচিত

যা থাকবে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্ল্যাগশিপ ফোনে

রাজধানীতে সিটিও টেক সামিট অনুষ্ঠিত
নির্বাচিত

রাজধানীতে সিটিও টেক সামিট অনুষ্ঠিত

গোপনে ২৪ ঘণ্টাই ব্যবহারকারীর সব দেখছে ইনস্টাগ্রাম
নির্বাচিত

গোপনে ২৪ ঘণ্টাই ব্যবহারকারীর সব দেখছে ইনস্টাগ্রাম

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

সিরিতে স্বয়ংক্রিয়ভাবে চ্যাট হিস্ট্রি মুছে ফেলার সুবিধা চালু
নির্বাচিত

সিরিতে স্বয়ংক্রিয়ভাবে চ্যাট হিস্ট্রি মুছে ফেলার সুবিধা চালু

দরপতনে শীর্ষে ড্যাফোডিল, চাপে ১০ কোম্পানি
অর্থ ও বাণিজ্য

দরপতনে শীর্ষে ড্যাফোডিল, চাপে ১০ কোম্পানি

আগাম বুকিংয়ের এক বছর পর ‘ট্রাম্প মোবাইল’ হাতে পাচ্ছেন গ্রাহক
নির্বাচিত

আগাম বুকিংয়ের এক বছর পর ‘ট্রাম্প মোবাইল’ হাতে পাচ্ছেন গ্রাহক

চ্যাটজিপিটি ও জেমিনিকে এই ৫টি তথ্য ভুলেও দেবেন না
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি ও জেমিনিকে এই ৫টি তথ্য ভুলেও দেবেন না

সপ্তাহের সবচেয়ে পঠিত

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

অপো

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনলাইন কেনাকাটায় জেনজির পছন্দ পিক আপ ও ড্রপ অফ সেবা
প্রযুক্তি সংবাদ

অনলাইন কেনাকাটায় জেনজির পছন্দ পিক আপ ও ড্রপ অফ সেবা

অনলাইন কেনাকাটায় তরুণদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে বদলে...

বৈশ্বিক গাড়ির বাজারের ৩০ শতাংশ দখলে নেবে ইভি ও হাইব্রিড

বৈশ্বিক গাড়ির বাজারের ৩০ শতাংশ দখলে নেবে ইভি ও হাইব্রিড

দরপতনে শীর্ষে ড্যাফোডিল, চাপে ১০ কোম্পানি

দরপতনে শীর্ষে ড্যাফোডিল, চাপে ১০ কোম্পানি

বিএটি’র ৩০ বিলিয়ন ডলার লুটপাট : ‍নথিপত্র তলব দুদকের

বিএটি’র ৩০ বিলিয়ন ডলার লুটপাট : ‍নথিপত্র তলব দুদকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ মে ২০২৬

বৈশ্বিক গাড়ির বাজারের ৩০ শতাংশ দখলে নেবে ইভি ও হাইব্রিড

Techzoom.TV |
TechzoomTV