Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 June 2026
৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ
Share on FacebookShare on Twitter

দেশে ৩৭৫ সিসির (ইঞ্জিনক্ষমতা) মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ তুলে নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে ১৬৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে কোনো বাধা নেই। পুরো তৈরি বা সিবিইউ অবস্থায় এই মোটরসাইকেল যেমন আমদানি করা যায়, তেমনি যন্ত্রাংশ আমদানি করে দেশেও তৈরি করা যায়।

দেশে ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল পুরো তৈরি অবস্থায় আমদানি নিষিদ্ধ। তবে ৫০০ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল দেশে তৈরির জন্য যন্ত্র ও যন্ত্রাংশ আমদানি করা যায়। এখন পুরো তৈরি অবস্থায় ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল বিদেশ থেকে আমদানির সুযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

২০২৬ থেকে ২০২৯ সালের জন্য প্রস্তাবিত আমদানি নীতি আদেশে বলা হয়েছে, ৩৭৫ সিসির ওপরে সব ধরনের মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক এবং আধা সামরিক বাহিনীর ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ঊর্ধ্বসীমার এই বিধান প্রযোজ্য হবে না, অর্থাৎ ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল পুরো তৈরি অবস্থায় আমদানি করা যাবে।

মোটরসাইকেল উৎপাদন ও বিপণনকারীরা কোম্পানিগুলো সূত্র জানিয়েছে, উচ্চসিসির মোটরসাইকেল পুরো তৈরি অবস্থায় আমদানির সুযোগ তৈরির চেষ্টা চালাচ্ছে কয়েকটি কোম্পানি।

মোটরসাইকেল খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুরো তৈরি অবস্থায় উচ্চ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দিলে নতুন কিছু ব্র্যান্ডের সুবিধা হবে। তারা দেশে কারখানা না করেই উচ্চ সিসির মোটরসাইকেল আমদানি করতে পারবে। বিদেশি ব্র্যান্ডের পরিবেশকের বাইরে কিছু আমদানিকারক কম মূল্য দেখিয়ে (আন্ডার ইনভয়েসিং) মোটরসাইকেল আমদানি করে। তারা এখন কর ফাঁকি দিয়ে উচ্চ সিসির মোটরসাইকেল নিয়ে আসতে পারবে।

অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইতিমধ্যে দেশে কারখানা করা কিছু ব্র্যান্ড। তারা আমদানি করা উচ্চ সিসির মোটরসাইকেলের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে পারে। এসব ব্যান্ডের মোটরসাইকেল বিপণনকারীরা বলছেন, পুরো তৈরি অবস্থায় আমদানি করা মোটরসাইকেল বাজারে ছাড়ার সুযোগ দেওয়ার ক্ষেত্রে দেশের লাভ নেই। তাতে দেশে মূল্য সংযোজন ও কারখানায় কর্মসংস্থান হবে না; বরং বৈদেশিক মুদ্রার খরচ বাড়বে।

অন্যদিকে আরেকটি সমস্যার কথা বলছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। সেটি হলো, পুলিশের কাছে এখন মোটরসাইকেল আছে ১৬৫ সিসি পর্যন্ত। ফলে এর বেশি সিসির মোটরসাইকেল বাড়লে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ঝুঁকি বাড়বে।

মোটরসাইকেল খাতের কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএমএএমএ) হিসাব অনুযায়ী, ২০১৮ সালের পর থেকে দেশে মোটরসাইকেল উৎপাদনে ১০টির মতো কারখানা স্থাপিত হয়েছে। সুপরিচিত জাপানি ও ভারতীয় ব্র্যান্ডের মোটরসাইকেল এখন দেশেই উৎপাদিত হয়। কারখানা করতে বিনিয়োগ হয়েছে প্রায় আট হাজার কোটি টাকা।

সরকার ২০১৮ সালের মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা করে। ওই নীতিমালা দেখে বিনিয়োগ করে কোম্পানিগুলো। যদিও বারবার মোটরসাইকেলবিষয়ক নীতি পরিবর্তন করা হয়েছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে নিয়ে সংশয়ে থাকেন বলে মনে করেন তাঁদের দেশীয় অংশীদারেরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ৩৭৫ সিসির মোটরসাইকেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

লাক্সারি রাইড সেবা জোরদারে ব্ল্যাকলেন কিনছে উবার
অটোমোবাইল

লাক্সারি রাইড সেবা জোরদারে ব্ল্যাকলেন কিনছে উবার

বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে তুরস্কের চমক
অটোমোবাইল

বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে তুরস্কের চমক

হিরো এক্সট্রিম ১৬০আর ৪ভি
অটোমোবাইল

নতুন বাইক বাজারে আনছে হিরো

রাস্তায় নামল মাস্কের চালকবিহীন ‘রোবোট্যাক্সি’
অটোমোবাইল

রাস্তায় নামল মাস্কের চালকবিহীন ‘রোবোট্যাক্সি’

এক চার্জে ১০০০ কিলোমিটার চলবে যে ই-কার
অটোমোবাইল

এক চার্জে ১০০০ কিলোমিটার চলবে যে ই-কার

এক চার্জে চলবে ৯৫ কিলোমিটার চলবে বাজাজ স্কুটি
অটোমোবাইল

এক চার্জে চলবে ৯৫ কিলোমিটার চলবে বাজাজ স্কুটি

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও প্রথম...

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 June 2026

৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ

Techzoom.TV |
TechzoomTV