Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল প্রহরী দেবে আপনার গাড়ি পাহারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ জুলাই ২০১৯
ডিজিটাল প্রহরী দেবে আপনার গাড়ি পাহারা
Share on FacebookShare on Twitter

বুয়েটের কয়েকজন প্রকৌশলী দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছেন ভেহিকল ট্র্যাকিং ডিভাইস ‘প্রহরী’। প্রহরীতে আছে ২০টির বেশি ফিচার। অ্যাপ ও ওয়েবপোর্টাল—দুই মাধ্যমেই গাড়ি ট্র্যাক করার সুবিধা আছে।

গাড়ির মালিক হওয়ারও নানা হ্যাপা। এই যেমন—গাড়ি চুরি, ড্রাইভার অনুমতি ছাড়া গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে কি না, গাড়ির তেল চুরি হচ্ছে কি না, ড্রাইভার কোনো বিপদে পড়ছে কি না ইত্যাদি। এই দুশ্চিন্তাগুলোর হাত থেকে রেহাই পাওয়ার সবচেয়ে কার্যকর সমাধান হচ্ছে, প্রযুক্তির সাহায্য নেওয়া। আরো ভালো করে বললে, ভেহিকল ট্র্যাকিং সিস্টেম প্রযুক্তির সাহায্য নেওয়া।

এরই মধ্যে এই প্রযুক্তিকে কেন্দ্র করে বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। এদের মধ্যে ‘প্রহরী’ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেহিকল ট্র্যাকিং ডিভাইস দিয়ে সেবা দিচ্ছে।

ভেহিকল ট্র্যাকিং সিস্টেম প্রযুক্তিতে গাড়িতে একটি মাইক্রো কন্ট্রোলার বসানো হয়, গাড়ির ট্র্যাকিংয়ের ক্ষেত্রে এই যন্ত্রটির বেশ বড় ভূমিকা রয়েছে। এখন সমস্যা হচ্ছে, আমাদের দেশে এ ধরনের মাইক্রো কন্ট্রোলার তৈরি হয় না। তাই প্রহরীকে এই যন্ত্রটি সংগ্রহ করতে হয় বাইরে থেকে, বাদবাকি সব হয় এ দেশে।

এ বিষয়ে প্রহরী টিম বিশ্বাস করে, ‘বিদেশি পণ্য বর্জন করুন বলে আমরা আওয়াজ তুলতে পারি; কিন্তু সেটা তত দিন সফল হবে না, যত দিন না আমরা বিকল্প ব্যবস্থা তৈরি করতে পারছি।’

বাংলাদেশের সড়কপথের কথা মাথায় রেখে নিজেদের ভেহিকল ট্র্যাকিং সিস্টেম সেবা ডিজাইনটি তৈরি করেছে প্রহরী। ফলে তাদের এই সেবা আর দশটি প্রতিষ্ঠানের সেবার তুলনায় কিছুটা আলাদা।ভেহিকল ট্র্যাকিং সিস্টেম প্রযুক্তিতেই একজন গ্রাহককে সব মিলিয়ে ছোট-বড় ২০ ধরনের সেবা দিয়ে থাকে প্রহরী। এই সেবাগুলোর মধ্যে রয়েছে লাইভ ট্র্যাকিং, যা গাড়ি চুরি রোধে সাহায্য করে, জ্বালানির খবরাখবরের জন্য মাইলেজ রিপোর্ট ও ফুয়েল মনিটরিং, গাড়ি ঠিকমতো গন্তব্যে পৌঁছেছে কি না জানতে রয়েছে ডেসটিনেশন অ্যালার্ট। এ ছাড়া রয়েছে এসি অন/অফ নোটিফিকেশন, স্পিড ভায়োলেশন অ্যালার্ট, ইঞ্জিন লক/আনলক, ইঞ্জিন অন/অফ নোটিফিকেশন, ট্রাভেল হিস্ট্রি, জিও ফেন্সিং, প্যানিক বাটন, ডেইলি সামারি ও এক্সটেনডেড ডেইলি রিপোর্ট।

গ্রাহকদের এই সেবাগুলো দিতে মোট চার ধরনের রেডি প্যাকেজ রয়েছে—লাইট প্যাকেজ, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ।

প্রতিটি প্যাকেজের সেবা স্বল্প মাসিক কিস্তিতেই নেওয়া সম্ভব। এসব ছাড়াও আগ্রহী ক্রেতা চাইলে তার মনমতো প্যাকেজও তৈরি করে দেয় প্রহরী। প্যাকেজভেদে খরচ পড়বে চার হাজার ৪৯৯ থেকে ১১ হাজার ৯৯৯ টাকা। মাসিক চার্জ ৪৫০ থেকে ৬৯৯ টাকা।

সেবা ও প্যাকেজের বিস্তারিত নিজস্ব ওয়েবসাইটেই (https://www.prohori.com/) দিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি। অ্যানড্রয়েড এবং আইওএস অ্যাপের লিংকও মিলবে এখানেই। সারা দেশে মোট তিন হাজার ২০০-এরও বেশি ডাটা পয়েন্ট রয়েছে এদের। ফলে পুরো বাংলাদেশই তাদের সেবার আওতায় রয়েছে। এদিকে গ্রাহকের কাছে সহজে নিজেদের সেবা পৌঁছে দেওয়ার জন্য ১৭টি অনলাইন মার্কেটপ্লেস রয়েছে প্রতিষ্ঠানটির; এমনকি আগ্রহীরা চাইলে প্রহরীর ওয়েবসাইট থেকে বিনা মূল্যে সেবার ‘ফ্রি ডেমো’ পর্যন্ত দেখে নিতে পারবেন।

এখন বাংলাদেশের দুই হাজার ৫০০-এরও বেশি গাড়িতে প্রহরীর প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। আর এই সংখ্যা দ্রুত বাড়ছে। প্রহরীর গাড়ির নিরাপত্তাসেবা ব্যবহার করছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, বাপেক্স, ইস্টার্ন ব্যাংক এবং ওয়েডিং ডায়েরির মতো প্রতিষ্ঠান। একই গ্রাহকের একাধিক গাড়িতে প্রহরীর সেবা থাকলেও ম্যাপে একত্রে না দেখিয়ে প্রতিটি গাড়িকে আলাদা করে দেখায় এই ভেহিকল ট্র্যাকিং সার্ভিস। এ ছাড়া নিজেদের গ্রাহককে ২৪ ঘণ্টা বিক্রয়োত্তর সেবাও দিয়ে থাকে এই প্রতিষ্ঠান।

ভবিষ্যতে নিজেদের সেবার গণ্ডি আরো বড় করতে আগ্রহী প্রহরী। নিজেদের সেবার পরিধি বাড়িয়ে শিশুদের গতিবিধির ওপর নজর রাখার জন্য ‘কিডস ট্র্যাকিং’ এবং বয়স্কদের খেয়াল রাখতে ‘হিউম্যান ট্র্যাকিং’ নিয়ে আসার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। এ ছাড়া সম্পদের খেয়াল রাখতে ‘অ্যাসেট ট্র্যাকার’, গাড়িজাতীয় বিভিন্ন ই-কমার্স সেবা, যেমন—পার্কিংয়ের সুবিধা, রাইড শেয়ারিং ইত্যাদির কথাও ভাবছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি যাতায়াত ও যোগাযোগব্যবস্থায় নৈতিক শিষ্টাচার প্রতিষ্ঠায়ও আগ্রহী প্রতিষ্ঠানটি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পালসার সিরিজে সবচেয়ে জনপ্রিয় মডেল কোনটি?
অটোমোবাইল

পালসার সিরিজে সবচেয়ে জনপ্রিয় মডেল কোনটি?

ইলেকট্রিক মোপেড নিয়ে আসছে কাইনেটিক
অটোমোবাইল

ইলেকট্রিক মোপেড নিয়ে আসছে কাইনেটিক

নতুন কংক্রিটের সড়কে চার্জ হবে গাড়ি
অটোমোবাইল

নতুন কংক্রিটের সড়কে চার্জ হবে গাড়ি

টেসলার নতুন প্রতিদ্বন্দ্বী শাওমি, বাজারে বৈদ্যুতিক গাড়ি এসইউ৭
অটোমোবাইল

টেসলার নতুন প্রতিদ্বন্দ্বী শাওমি, বাজারে বৈদ্যুতিক গাড়ি এসইউ৭

২৫০ সিসির সুজুকি জিক্সার এসএফ এলো
অটোমোবাইল

২৫০ সিসির সুজুকি জিক্সার এসএফ এলো

কত কিলোমিটার চালানোর পর বাইক সার্ভিসিং করানো জরুরি
অটোমোবাইল

কত কিলোমিটার চালানোর পর বাইক সার্ভিসিং করানো জরুরি

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন
ছাড় ও অফার

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix