Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন ধাপে চেক করুন আপনার রাইড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 24 July 2019
তিন ধাপে চেক করুন আপনার রাইড
Share on FacebookShare on Twitter

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের সবচেয়ে বড় অন-ডিম্যান্ড রাইড শেয়ারিং কোম্পানী উবার, ছয়টি মহাদেশের যেসব দেশে উবার চালু আছে সেসব দেশের যাত্রীদের জন্য জনসচেতনতামূলক কার্যক্রম ‘চেক ইউর রাইড’ চালু করেছে।

এখন থেকে উবারের প্রত্যেক ট্রিপ শুরু করার সময় যাত্রীদের অ্যাপে রিমাইন্ডার এবং পুশ নোটিফিকেশন দেওয়া হবে। যাত্রীরা যেন গাড়িতে ওঠার আগে অ্যাপে দেওয়া চালকের লাইসেন্স প্লেট, গাড়ির নাম, মডেল এবং চালকের ছবি মিলিয়ে নিয়ে চালক সম্পর্কে নিশ্চিত হয়ে গাড়িতে ওঠেন সেটা মনে করিয়ে দিতেই উবারের এই প্রচেষ্টা।

এসব ধাপের বাইরেও নিশ্চিন্ত হতে আপনি চালককে আপনার নাম সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। চালক তার অ্যাপে আপনার নাম দেখতে পান এবং আপনিও আপনার অ্যাপে চালকের নাম দেখতে পান। উভয়ের নাম নিশ্চিত করতে আপনি চালককে প্রশ্ন করতে পারেন, “আপনি কাকে পিক আপ করতে এখানে আছেন?” অ্যাপের তথ্যের সাথে চালকের তথ্যের মিল না থাকলে সেই গাড়ি ব্যবহার করা থেকে বিরত থাকুন। নিরাপদ জায়গায় যেয়ে সঠিক গাড়ি আসা পর্যন্ত অপেক্ষা করুন অথবা রাইডটি বাতিল করে উবারের অ্যাপের মাধ্যমে রিপোর্ট করুন। ভবিষ্যতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উবার ভুয়া চালকদের নামে রিপোর্ট করতে যাত্রীদের উৎসাহিত করে।

জুলকার কাজী ইসলাম, লিড, উবার বাংলাদেশ বলেন, “এই কার্যক্রমের মাধ্যমে আমরা যাত্রীদের মধ্যে গাড়ি ব্যবহার করার আগে রাইডটি নিশ্চিত করার অভ্যাস গড়ে তুলতে চাই। আমরা চাই প্রত্যেক যাত্রী জানুক কীভাবে নিরাপদভাবে উবার ব্যবহার করতে হয়। গাড়ি ব্যবহারের আগে এই তিনটি বিষয় বারবার মিলিয়ে দেখার গুরুত্ব পাহাড়সম। উবারে নিরাপত্তা একটি চলমান প্রচেষ্টা এবং এই কার্যক্রমের পুশ নোটিফিকেশন আপনাকে দৃশ্যত মনে করিয়ে দিবে যে আমরা নিরাপত্তাকে কতোটা গুরুত্ব দেই এবং প্রযুক্তির সাহায্যে কীভাবে আমাদের যাত্রাপথকে আরও নিরাপদ করি।”

যাতায়াতের সময় নিরাপত্তা নিশ্চিতের জন্য উবার বেশ কিছু নিরাপত্তা ফিচার চালু করেছে। কাছের মানুষদের সাথে রাইডের তথ্য শেয়ার করার মাধ্যমে যাত্রীরা নিজেদের নিরাপদ রাখে। আইন-শৃঙ্খলাবাহিনীর সাথে সরাসরি যোগাযোগ করার জন্য রয়েছে ইমার্জেন্সি নাম্বার এবং কোনো প্রয়োজনে অ্যাপের মধ্যে পাবেন সেফটি সেন্টার যা যাত্রীদেরকে পরামর্শ এবং সহায়তা করবে।

যদিও উবার সারা বছর ধরে এসব সেফটি ফিচার যুক্ত করে আসছে, এর প্রত্যেকটি ফিচারই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ফিচারগুলোকে কার্যকরভাবে ব্যবহার করতে হলে প্রথমেই সঠিক গাড়িতে উঠতে হবে।
অ্যাপের সেফটি ফিচার

আপনার রাইডের পুশ নোটিফিকেশন চেক করুন: গাড়ি ব্যবহারের আগে রাইডটি চেক করে নেওয়ার ধাপগুলোর কথা যাত্রীদের মনে করিয়ে দিতে আমরা নতুন পুশ নোটিফিকেশন যুক্ত করছি। আজ থেকে এই সতর্কবার্তাটি চালু হচ্ছে এবং পরবর্তীতে এটি সারাদেশে চালু হবে।

অ্যাপের মধ্যে রাইডের তথ্য চেক করুন: চালকদের সাথে যাত্রীদের সংযোগ করিয়ে দেওয়ার মুহুর্ত থেকে যাত্রা শুরুর মুহুর্ত পর্যন্ত কীভাবে সঠিক রাইডটি নিশ্চিত করতে হবে তা মনে করিয়ে দেওয়ার জন্য অ্যাপে আমরা একটি স্পষ্ট বার্তা দিচ্ছি। আগামী কয়েক সপ্তাহ প্রতিটি রাইডে এই রিমাইন্ডারটি দেওয়া হবে এবং পরবর্তীতে কিছু দিন পর পর এই রিমাইন্ডারটি দেয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইসিএস কম্পিউটার সিটির নবগঠিত কমিটির উদ্যোগে “মিট এন্ড গ্রিট-২০২৪” অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

ইসিএস কম্পিউটার সিটির নবগঠিত কমিটির উদ্যোগে “মিট এন্ড গ্রিট-২০২৪” অনুষ্ঠিত

আন্তর্জাতিক পুরস্কার পেল বাংলাদেশের ২ প্রতিবন্ধী তরুণ
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক পুরস্কার পেল বাংলাদেশের ২ প্রতিবন্ধী তরুণ

স্যামসাং ফোন আসছে নতুন প্রাইভেসি ফিচার
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ফোন আসছে নতুন প্রাইভেসি ফিচার

এসো শিখি অ্যাপে
নির্বাচিত

এসো শিখি অ্যাপে

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলো ১০৮ প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলো ১০৮ প্রতিষ্ঠান

সিআইএমএস মোবাইল অ্যাপ চালু
প্রযুক্তি সংবাদ

সিআইএমএস মোবাইল অ্যাপ চালু

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন
প্রযুক্তি সংবাদ

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা
প্রযুক্তি সংবাদ

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 July 2019

তিন ধাপে চেক করুন আপনার রাইড

Techzoom.TV |
TechzoomTV