Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মগবাজার-মৌচাক ফ্লাইওভারে ছুরিকাঘাতে পাঠাও-চালক খুন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 26 August 2019
মগবাজার-মৌচাক ফ্লাইওভারে ছুরিকাঘাতে পাঠাও-চালক খুন
Share on FacebookShare on Twitter

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের শাহাজানপুর থানা অংশে ছুরিকাঘাতে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্ক পাঠাওয়ের এক চালকের মৃত্যু হয়েছে।

রোববার দিনগত রাত আড়াইটার দিকে ফ্লাইওভারের মধ্যবর্তী স্থান (পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের কাছে) থেকে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়।

দুপুরে শাহাজানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

নিহত ব্যক্তির নাম মিলন (৩৫)। দুই সন্তানের জনক মিলন পরিবারের সঙ্গে মিরপুর ১ নম্বরের গুদারাঘাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এসআই জানান, মিলনকে ফ্লাইওভার থেকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা তার গলায় সাতটি সেলাই দেন। এরপর চিকিৎসকদের নির্দেশে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মিলনের এক বন্ধুর বরাত দিয়ে এসআই আরও জানান, মিলন রাত ২টা ১২ মিনিটে তার এক বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলেছেন। তাকে মিলন জানিয়েছিলেন, তিনি মালিবাগ সিআইডি অফিসের সামনে দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছেন।
রাতে রাস্তা খালি থাকা সত্ত্বেও কী কারণে মিলন যাত্রী নিয়ে ফ্লাইওভারের তৃতীয় তলায় উঠলেন এ ধরনের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসআই আতিকুর।

তিনি আরও জানান, পাঠাও অফিসে খোঁজখবর নিয়ে জানা যায়, রাইড শেয়ারে মিলনের লাস্ট কল ছিল ৭ আগস্ট। সেজন্য মিলন মৌখিক চুক্তিতে যাত্রী নিয়ে যাচ্ছিলেন কি-না, সেটা সামনে আসছে। ঘটনার পরপরই তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মোটরসাইকেলটি ছিনতাই করা হয়েছে। সব বিষয়ে পুলিশ তদন্ত করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হামজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হংকং কোচের
সোশ্যাল মিডিয়া

হামজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হংকং কোচের

নোকিয়ার জনপ্রিয় ‘স্নেক গেম’ খেলা যাবে ফেসবুকে
প্রযুক্তি সংবাদ

নোকিয়ার জনপ্রিয় ‘স্নেক গেম’ খেলা যাবে ফেসবুকে

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!
প্রযুক্তি সংবাদ

জটিল প্রশ্নের জবাব দেবে ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ
সোশ্যাল মিডিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ

ফেসবুকের নীতিমালা ভেঙে চলছে দুই উপদেষ্টার ভুয়া অ্যাকাউন্ট; ছড়াচ্ছে ভুল তথ্য
সোশ্যাল মিডিয়া

ফেসবুকের নীতিমালা ভেঙে চলছে দুই উপদেষ্টার ভুয়া অ্যাকাউন্ট; ছড়াচ্ছে ভুল তথ্য

মেটার বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

মেটার বিরুদ্ধে মামলা

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভিভো ওয়াই৩২। দীর্ঘস্থায়ী...

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 August 2019

মগবাজার-মৌচাক ফ্লাইওভারে ছুরিকাঘাতে পাঠাও-চালক খুন

Techzoom.TV |
TechzoomTV