Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যাত্রীর দুই লাখ নিয়ে চম্পট, তথ্য দিচ্ছে না উবার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
যাত্রীর দুই লাখ নিয়ে চম্পট, তথ্য দিচ্ছে না উবার
Share on FacebookShare on Twitter

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান এম এম গোলাম শওকত। থাকেন রাজধানীর গুলশান এলাকায়। রাজধানী থেকে যাবেন নিজ এলাকায়। মোবাইল অ্যাপ দিয়ে ডাকলেন উবারের প্রাইভেট কার। গন্তব্য গুলশান-১ থেকে গাবতলী বাস টার্মিনাল।

সাদা রঙের একটি প্রাইভেট কারে গাবতলী পৌঁছলে আশরাফ গাড়িতে থাকা ব্যাগ নিয়ে নামতে থাকেন। এরই মধ্যে চালক গাড়িটি টান দিয়ে চলে যান। থেকে যায় একটি ব্যাগ। সঙ্গে সঙ্গে চালককে কল করলেও তিনি আর ফোন ধরেননি। পরে নম্বরটি বন্ধ করে দেওয়া হয়। ব্যাগে প্রায় দুই লাখ টাকা ও মূল্যবান কাগজ ছিল।

ঘটনার এক দিন পর ২২ আগস্ট রাজধানীর দারুস সালাম থানায় লিখিত অভিযোগ করেন আশরাফ। অভিযোগ পেয়ে চালকের সন্ধানে নামে পুলিশ।

আর অভিযানে নেমে উবারের অসহযোগিতার মুখে পড়েছে পুলিশ। বহুজাতিক কোম্পানিটির কাছে চালকের তথ্য চেয়ে ই-মেইল দিলেও দুই সপ্তাহেও সাড়া মেলেনি।
উবারে নিবন্ধন থাকা গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ-২৭-৪১৭৮। মালিকের ঠিকানা মহাখালী দেওয়া থাকলেও সেখানে রোড নম্বর দেয়া নেই। এতে গাড়ির মালিকের ঠিকানা শনাক্ত করা যাচ্ছে না।

পুলিশ বলছে, উবারে রেজিস্ট্রেশন করা চালকের নাম জামাল উদ্দিন। ভুয়া ঠিকানা ব্যবহার করে তিনি এই রেজিস্ট্রেশন করেছিল। সেখানে দুটি মোবাইল নম্বর থাকলেও তার নামে কোনো সিম নিবন্ধন নেই। ধারণা করা হচ্ছে, জামাল তার ভাবীর পরিচয়পত্র ব্যবহার করে সিমটি নিবন্ধন করিয়েছেন। তাদের সন্ধান চালানো হচ্ছে। এরা অপরাধী চক্র হতে পারে।

ভুক্তভোগী আশরাফ কায়সার বলেন, ‘গাড়িতে থাকা অবস্থায় চালকের টাকা পরিশোধ করে ল্যাগেজ নামাতে শুরু করি। এ সময় হুট করে চালক কার টেনে চলে যায়। তার ব্যবহৃত দুটি মোবাইলে বেশ কয়েকবার কল করা হলেও ফোন ধরেনি। সন্ধ্যায় নম্বর দুটো বন্ধ করে দেওয়া হয়।’

‘বাসের টিকিট কাটা থাকায় এলাকায় চলে যাই। পরের দিন ২২ আগস্ট দারুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ দিই। কিন্তু এখন পর্যন্ত পুলিশ ওই চালকের কোনো হদিস করতে পারেনি।’

ল্যাগেজে এত টাকা থাকার কারণ জানতে চাইলে আশরাফ বলেন, ‘পারিবারিক কাজে টাকাগুলো এক নিকটাত্মীয়ের কাছ থেকে ধার নিয়ে বাড়ি যাচ্ছিলাম। সচরাচর এভাবে টাকা বহন না করলেও সেদিন করেছিলাম। ওই ল্যাগেজে টাকা ছাড়াও জরুরি বেশ কিছু কাগজপত্র ছিল।’

মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান বলেন, ‘ঘটনার পর উবার চালকের তথ্য চেয়ে মেইল করা হয়েছে। কিন্তু তারা মেইলের উত্তর পাঠায়নি। এই কারণে মামলার তদন্তে অগ্রগতি নেই।’

ঢাকায় উবারের জনসংযোগের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআরের কর্মকর্তা আশরাফ কাইছারের সঙ্গে যোগাযোগ করলে বরাবরের মতোই তিনি কোনো তথ্য দেননি। বলেন, ‘আপনার প্রশ্ন মেইলে পাঠান। উবার থেকে উত্তর আসবে।’

পুলিশ তো মেইল পাঠিয়েছে, উত্তর তো আসেনি- এমন প্রশ্নে আশরাফ কোনো মন্তব্য করতে চাননি। সুত্র: ঢাকা টাইমস

Tags: উবার

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৫ মিনিটে উবারের ভাড়া ৩৩ লাখ টাকা!
অটোমোবাইল

১৫ মিনিটে উবারের ভাড়া ৩৩ লাখ টাকা!

পোস্টম্যানদের ই-বাইক দেওয়া হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
অটোমোবাইল

পোস্টম্যানদের ই-বাইক দেওয়া হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

লাগবে না পেট্রোল, ইথানলে চলবে মোটরসাইকেল!
অটোমোবাইল

লাগবে না পেট্রোল, ইথানলে চলবে মোটরসাইকেল!

নতুন মোটরসাইকেল আনছে হোন্ডা
অটোমোবাইল

নতুন মোটরসাইকেল আনছে হোন্ডা

রাইড শেয়ারিং’র মত এবার এলো ট্রেইনিং সেন্টার শেয়ারিং
অটোমোবাইল

রাইড শেয়ারিং’র মত এবার এলো ট্রেইনিং সেন্টার শেয়ারিং

নতুন ফিচার নিয়ে এলো পাঠাও
অটোমোবাইল

নতুন ফিচার নিয়ে এলো পাঠাও

Load More

ট্রেন্ডিং টপিক

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix