Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নোমানের পাটের সাইকেল, টিকবে ৫০ বছর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 31 October 2019
নোমানের পাটের সাইকেল, টিকবে ৫০ বছর
Share on FacebookShare on Twitter

সম্প্রতি শেষ হওয়া ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে পাটের তৈরি একটি সাইকেল দেখতে প্রদর্শন করা হয়েছিল। এটি দেখতে রীতিমতো ভিড় ছিল। সাইকেলট উদ্ভাবন করেছেন মোহাম্মদ আবু নোমান সৈকত। যিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। নোমান সৈকত দাবি করেন তার উদ্ভাবিত সাইকেল এতই টেকসই যে কমছে কম ৫০ বছর টিকবে।

পাট দিয়ে সাইকেল তৈরির কারণ জানতে চাইলে তিনি বলেন, বাইসাইকেল নিয়ে গত ছয় বছর যাবৎ কাজ করছি। যখন এই বাইসাইকেল বানানোর কাজে আসি, তখন হালকা ম্যাটেরিয়াল খুঁজতে খুঁজতে প্রথমে কার্বন ফাইবার সম্পর্কে জানলাম। কিন্তু, কার্বন ফাইবারের দাম অনেক, তাই চিন্তা করলাম আমার আশেপাশের কোন ফাইবার নিয়ে কাজ করা যায় কিনা। সেখান থেকে আসলে পাটের আঁশ নিয়ে কাজ করা।’

২০০৯ সালে ঢাকা পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেন নোমান সৈকত। চাকরি ছেড়ে দিয়ে ২০১৪ সালে শুরু করেন নিজের সাইকেল তৈরির কারখানা। গ্রাহকদের চাহিদা মতো পছন্দের ডিজাইনের বাইসাইকেল তৈরি করে দেন তিনি। ২০১৫ সালে পাটের বাইসাইকেল বানানোর কাজ শুরু করেন তিনি।

সাইকেলের ফ্রেম বানাতে হালকা এবং টেকসই বস্তু খুঁজতে গিয়ে পাটের আঁশ দিয়ে বাইসাইকেল বানানোর ধারণাটা মাথায় আসে তার। চার বছরের চেষ্টায় সফল হন তিনি। সৈকত জানান, ‘শুরুটা অনেক কঠিন ছিলো, ঘনত্ব কি রকম হবে, কোন আঁশটা আমি ব্যবহার করবো, হবে কিনা, কাগজে-কলমে জানতাম যে হবে, কিন্তু করার সময় আমি আত্মবিশ্বাস পাচ্ছিলাম না।’

বাইসাইকেল তৈরির পদ্ধতির ব্যাপারে সৈকত বলেন, ‘অনেক শক্ত পাটের তৈরি পাইপ যা দিয়ে আমি বাইসাইকেল বানাই। একটা স্টিলের পাইপের উপরে পাটের কাপড় প্যাচানো হয় রেজিন আঠা সঙ্গে দিয়ে। শুকানোর পরে এটাকে খোলা হলে একটা আকার চলে আসে। এরপর, এটাকে কেটে আপনার প্রয়োজন অনুসারে যেভাবে দরকার ব্যবহার করতে পারেন। আপাতত শুধু ফ্রেম পাট দিয়ে তৈরি করা। বানানোর পদ্ধতি যতটুকু জানতে পেরেছি তাতে হ্যান্ডেলবার, ফর্ক, রিম, স্যাডেল, স্ট্যান্ড এগুলো পাট দিয়ে বানানো সম্ভব। তবে, বানানো সম্ভব না টায়ার, টিউব ও চেইন।’

সৈকত আরও বলেন, ‘আপাতত কোন মেশিন নাই, হাতেই বানাচ্ছি। একটা ফ্রেম যদি আমি ডিজাইন প্রসেস থেকে চিন্তা করি- ডিজাইন প্রসেস, জিনিসপত্র কেনা এসব মিলিয়ে এক সপ্তাহ তো লাগেই। আর, টেকসইয়ের কথা যদি বলতে চাই, ৫০ বছরেও কিছু হবে না। মানে একটা জেনারেশন চালাতে পারবে, কিছু হবে না।’

‘সাইকেলে ব্যবহৃত পাটের তৈরি পাইপ সহজে পচনশীল নয়। রেজিনের মিশ্রণ থাকায় এটি মাটির সঙ্গে মিশতে বেশি সময় নেয়। এটাকে শতভাগ পরিবেশ বান্ধব বলা যাবে না। তবে, এক কেজি অ্যলুমিনিয়াম বা এক কেজি স্টিল তৈরি করতে প্রচুর পানি নষ্ট হয়, যেটা আর পরে ব্যবহারই করা যায় না। কার্বন ফাইবার দিয়ে জিনিস তৈরি করা তো পরের কথা। কার্বন ফাইবার তৈরি করতেই প্রচুর পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড তৈরি হয়। সে জায়গা থেকে এটা বেশি পরিবেশ বান্ধব। তবে, পাটকে আমরা যতটা পচনশীল হিসেবে দেখি, এটা ঠিক ততটা না।’ বলছিলেন পাটের সাইকেলের উদ্ভাবক নোমান সৈকত।

একেকটি পাটের বাইসাইকেল বানাতে খরচ হয় ১৫ থেকে ১৭ হাজার টাকা। বাণিজ্যিক উৎপাদনে গেলে ১০ হাজার টাকায় তৈরি করা সম্ভব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অদ্ভুত ডিজাইনের স্মার্টফোন!
প্রযুক্তি সংবাদ

অদ্ভুত ডিজাইনের স্মার্টফোন!

দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছাড়াল ১০ কোটি
টেলিকম

দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছাড়াল ১০ কোটি

বাজারে এসারের এআই সুবিধা সম্পন্ন নতুন ২ ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

বাজারে এসারের এআই সুবিধা সম্পন্ন নতুন ২ ল্যাপটপ

ক্ষুদ্র ব্যবসার স্মার্ট সমাধান দিচ্ছে ‘কোড ফিনিক্স পস’
নির্বাচিত

ক্ষুদ্র ব্যবসার স্মার্ট সমাধান দিচ্ছে ‘কোড ফিনিক্স পস’

জিপিএস-এর দিন শেষ, আসছে ভিপিএস
নির্বাচিত

জিপিএস-এর দিন শেষ, আসছে ভিপিএস

মিড বাজেটের ফোন আনলো অপো
প্রযুক্তি সংবাদ

মিড বাজেটের ফোন আনলো অপো

Load More

ট্রেন্ডিং টপিক

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 October 2019

নোমানের পাটের সাইকেল, টিকবে ৫০ বছর

Techzoom.TV |
TechzoomTV