Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অস্তিত্ব রক্ষায় এক হল পাঠাও শিওর ক্যাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
অস্তিত্ব রক্ষায় এক হল পাঠাও শিওর ক্যাশ
Share on FacebookShare on Twitter

বিনিয়োগ না পেয়ে কিছুদিন আগে তিন শতাধিক কর্মী ছাঁটাইয়ের পর এইবার নিজেদের অস্তিত্ব রক্ষায় অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে পাঠাও।

বিদেশী বিনিয়োগ আকর্ষণে একীভূত হচ্ছে দেশের দুই শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান শিওর ক্যাশ এবং পাঠাও। কোম্পানি দুটির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, একীভূত হলেও আলাদাভাবেই ব্যবসায়িক কার্যক্রম চালাবে প্রতিষ্ঠান দুটি।

সূত্রমতে, ইতিমধ্যেই এ বিষয়ে কয়েক দফা বৈঠক শেষে একীভূত হওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে নিয়েছে এসেছেন দুই প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। শিগগির যৌথভাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

এই পাঠাওয়ের শুরুটা ছিল সম্ভাবনাময়। সাড়াও পেয়েছিল বেশ। বিদেশি ও দেশি রাইড শেয়ারিং কোম্পানিগুলোর মধ্যে এগিয়েও গিয়েছিল পাঠাও। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে তা আর ধরে রাখতে পারেনি তারা।

শোনা যাচ্ছিল বড় একটি বিনিয়োগকারী তাদের শেয়ার বিক্রি করে বেড়িয়ে যেতে চাইছে। কিন্তু ওভার ভ্যালুয়েশন করাসহ নিয়ম বহির্ভূত কিছু কারণে আরেকটি বড় কোম্পানি এই শেয়ার কিনে বিনিয়োগের চূড়ান্ত পর্যায় হতে পিছু হটে যায়। আর তখনই করা হয় ওই ছাঁটাই।বিনা নোটিশে এক সঙ্গে তিন শতাধিক কর্মী ছাঁটাইয়ের পর অনেকেই আবার পাঠাও ছেড়েছেন চাকরির নিরাপত্তাহীনতার কারণে। এসব খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

প্রসঙ্গত, দেশের মোবাইল ফোনে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান শিওর ক্যাশ ২০১৫ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। বর্তমানে তারা রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক, বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি), যমুনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করে থাকে।

প্রতিষ্ঠানটিতে রয়েছে দুই কোটি গ্রাহক, দুই লাখ এজেন্ট ও এক হাজার লেনদেনকারী অংশীদার বা পেমেন্ট পার্টনার। শিওর ক্যাশ ব্যবহার করে গ্রাহকেরা টাকা জমা ও উত্তোলন, বিভিন্ন ধরনের ইউটিলিটি ফি পরিশোধসহ বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন করতে পারেন।

এদিকে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং, খাবার সরবরাহ ও ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পাঠাও ২০১৫ সালে কুরিয়ার সার্ভিসের ব্যবসা দিয়ে কার্যক্রম শুরু করে। এরপর একে একে যুক্ত হয় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং, খাবার সরবরাহ ও ই-কমার্স ব্যবসা। বাংলাদেশের পাশাপাশি নেপালেও বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে পাঠাও।

বর্তমানে পাঠাও এর ৫০ লাখ নিবন্ধিত গ্রাহক রয়েছে। প্রতিষ্ঠানটির রাইড শেয়ারিং সেবার জন্য নিবন্ধিত চালকের সংখ্যা ২ লাখ এবং ১০ হাজার রেস্টুরেন্টের সঙ্গে প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ।

পাঠাও বাইক, পাঠাও কার, পাঠাও ফুড, পাঠাও পার্সেল ও পাঠাও কুরিয়ার নামে পাঠাওয়ের পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে। ২০১৭ সালে পাঠাওয়ে ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করে ইন্দোনেশিয়ার বৃহৎ রাইড শেয়ারিং প্রতিষ্ঠান গো-জ্যাক।

গোজ্যাকের বাইরে উভয় প্রতিষ্ঠানেই মার্কিন যুক্তরাষ্ট্র, হংকং ও জাপানসহ বিভিন্ন দেশের বিনিয়োগ রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

একনজরে দেখে নিন ভিভো ওয়াই ৫৩এস এন এফ সি মোবাইলের স্পেসিফিকেশন
নির্বাচিত

একনজরে দেখে নিন ভিভো ওয়াই ৫৩এস এন এফ সি মোবাইলের স্পেসিফিকেশন

আইফোনে অ্যাডাল্ট কন্টেন্ট আসা বন্ধ করবেন যেভাবে
নির্বাচিত

ব্যবহৃত ফোন বিক্রির আগে যে ১০ কাজ না করলে বিপদ

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সব চ্যানেল সম্প্রচারের সিদ্ধান্ত
নির্বাচিত

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সব চ্যানেল সম্প্রচারের সিদ্ধান্ত

এইচপির নতুন ল্যাপটপে কৃত্রিম বুদ্ধিমত্তা
নির্বাচিত

এইচপির নতুন ল্যাপটপে কৃত্রিম বুদ্ধিমত্তা

সিরির পরীক্ষা চালাতে চ্যাটজিপিটির মতো অ্যাপ তৈরি অ্যাপলের
নির্বাচিত

সিরির পরীক্ষা চালাতে চ্যাটজিপিটির মতো অ্যাপ তৈরি অ্যাপলের

বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে ট্রেনের টিকিট কিনবেন
নির্বাচিত

অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল
প্রযুক্তি বাজার

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ওয়াচের ‘ওয়াটার লক’ ফিচার কীভাবে কাজ করে?

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্ক্রিন ভাঁজহীন, দ্বিগুণ স্থায়িত্ব
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্ক্রিন ভাঁজহীন, দ্বিগুণ স্থায়িত্ব

স্টেডফাস্ট কুরিয়ারের রংপুর অঞ্চলের আধিপত্য ও ‘অদৃশ্য মাফিয়াতন্ত্রের’ অভিযোগ
ই-কমার্স

স্টেডফাস্ট কুরিয়ারের রংপুর অঞ্চলের আধিপত্য ও ‘অদৃশ্য মাফিয়াতন্ত্রের’ অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ ডিসেম্বর ২০১৯

অস্তিত্ব রক্ষায় এক হল পাঠাও শিওর ক্যাশ

Techzoom.TV |
TechzoomTV