Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাইড শেয়ারিং অ্যাপ ওভাই-এর সেবা এখন ২৩ শহরে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 4 March 2020
রাইড শেয়ারিং অ্যাপ ওভাই-এর সেবা এখন ২৩ শহরে
Share on FacebookShare on Twitter

মাসখানেক আগেও সৈয়দপুর এয়ারপোর্টে নেমে বিরামপুর যেতে আগে বেশ ভোগান্তি পোহাতে হতো কর্পোরেট অফিসার জনাব শাহেদুজ্জামানকে। বিমানবন্দর থেকে বাড়ি পর্যন্ত যেতেই খরচ হতো অনেকটা সময়। সঙ্গে খরচ আর ক্লান্তি তো আছেই।

অথচ তাড়াতাড়ি বাড়িতে আসার জন্যই এই আকাশপথে ভ্রমণ করেন তিনি। এই মাসে অবশ্য বিরামপুরে যাতায়াতটা শাহেদুজ্জামানের জন্য বেশ সহজ হয়ে গিয়েছে। বিমান থেকে নেমেই সরাসরি ওভাই-এর শিডিউল রাইডে চেপে বাড়ি চলে আসেন তিনি।

শাহেদুজ্জামানের মতো এমন অনেক যাত্রীর পথচলাকে নিরাপদ আরামদায়ক এবং মানসম্পন্ন করে তুলতে ঢাকা, যশোর, সিলেট, রাজশাহী, কক্সবাজার, খুলনা ও চট্টগ্রামের পর সম্পূর্ণ দেশীয় রাইড শেয়ারিং সার্ভিস ‘ওভাই’ বাংলাদেশের আরও কিছু শহরে নিজস্ব সেবা চালু করেছে।

ওভাইয়ের উন্নয়ন ব্যবস্থাপক তাবাসসুম জামান জানান যে, মোটরবাইক, সিএনজি এবং গাড়ি সেবার মাধ্যমে বর্তমানে ওভাই বগুড়া, সৈয়দপুর, রংপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুরসহ মোট ২৩টি শহরে কার্যক্রম পরিচালনা করছে। ২০২০ সালের মধ্যে ওভাইয়ের এই সেবা আরও বিস্তৃত হবে বলে প্রতিষ্ঠানটি জানাচ্ছে।

রাইড শেয়ারিং সার্ভিস হলো যাতায়াতের এমন একটি মাধ্যম যেটি ব্যবহার করে ঘরে বসেই অ্যাপের মাধ্যমে পছন্দসই রাইড পাওয়া সম্ভব। বিশেষ করে, প্রতিনিয়ত আমাদের জীবনের সঙ্গে প্রযুক্তি যেভাবে জড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে অ্যাপের মাধ্যমে আরও সহজে যানবাহন খুঁজে নেওয়াটা বেশ যুগোপযোগী একটি উপায়।

২০১৮ সালে যাত্রা শুরু করে ওভাই। গ্রাহকদের ভালোবাসা এবং সমর্থনে ধীরে ধীরে প্রতিষ্ঠানটির ব্যপ্তি এবং কার্যক্রম বেড়েছে। ওভাই অ্যাপ ডাউনলোডের মাধ্যমে ঘরে বসেই যেকোন স্থান থেকে মোটরবাইক, সিএনজি এবং গাড়ি বুক করতে পারবেন আপনি। যাত্রীদের জন্য রয়েছে খরচের উপর ভিত্তি করে রিওয়ার্ড পয়েন্টস ওভাই মাইলস অর্জনের সুযোগ।

ইন্টারনেট সংযোগ ছাড়াও ওভাই রাইড পাওয়া সম্ভব। চালকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ১৬৬৩৩ নম্বরে কল করেও অ্যাপ থেকেই রাইড নিতে পারবেন আপনি। উপরোক্ত শহরগুলো ছাড়াও এখন ‘ওভাই’-এর মাধ্যমে শহর থেকে শহরে যাতায়াত করতে পারবেন যাত্রী।

বর্তমানে পুরো বাংলাদেশের মানুষকে রাইড শেয়ারিং সার্ভিসের আওতায় এনে সেবা প্রদান করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও দেশে প্রথম রাইড শেয়ারিং সেবা হিসেবে সেবা গ্রহণকারীদের রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার জন্য ওভাই মাইলস চালু করেছে ওভাই। নিরাপত্তার ব্যাপারে নজর রেখে গাড়িতে ভিটিএস সিস্টেম সংযোজন করেছে ওভাই। এতে করে জরুরী অবস্থায় দ্রুত সাহায্য পাবেন ব্যবহারকারীরা।

প্রসঙ্গত, মোটরবাইক, গাড়ি, সিএনজি এবং ওবোন (নারী ক্ষমতায়নে, নারীদের জন্য ওভাইয়ের বিশেষ শাখা)- বর্তমানে প্রতিষ্ঠানটির মোট ৪ রকমের সেবা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৮০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্জ স্ক্রিন নিয়ে এলো রিয়েলমি নারজো ১০০এক্স
নির্বাচিত

৮০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্জ স্ক্রিন নিয়ে এলো রিয়েলমি নারজো ১০০এক্স

২০২৫ সাল থেকে সব আইফোনে থাকবে ওলেড ডিসপ্লে
নির্বাচিত

২০২৫ সাল থেকে সব আইফোনে থাকবে ওলেড ডিসপ্লে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

জেনেনিন গুগলের সম্পর্কে কিছু বিস্মিত তথ্য!
প্রযুক্তি সংবাদ

ভারতীয় ভাষাকে ‘কুৎসিত’ বলে অপমান গুগলের

বিশ্বে ক্রিপ্টো মিলিয়নিয়ার পৌনে দুই লাখ
প্রযুক্তি সংবাদ

বিশ্বে ক্রিপ্টো মিলিয়নিয়ার পৌনে দুই লাখ

ফেসবুক অ্যাকাউন্ট  নিরাপদ রাখতে সেটিংস পরিবর্তন করুন
প্রযুক্তি সংবাদ

৫৪০ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট
প্রযুক্তি সংবাদ

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 March 2020

রাইড শেয়ারিং অ্যাপ ওভাই-এর সেবা এখন ২৩ শহরে

Techzoom.TV |
TechzoomTV