Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাকায় পার্সেল ডেলিভারি সার্ভিস ‘উবার কানেক্ট’ চালু করলো উবার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ জুন ২০২০
মাস্কসহ সেলফি পাঠালেই আসবে উবার
Share on FacebookShare on Twitter

মহামারী কোভিড-১৯ মোকাবেলায় উবার আজ থেকে নতুন পার্সেল ডেলিভারি সার্ভিস ‘উবার কানেক্ট’ চালু করছে। এই সার্ভিসের মাধ্যমে ঢাকাবাসীরা তাদের নিজ বাসায় নিরাপদে থেকে ঢাকার অভ্যন্তরে বসবাসরত তাদের প্রিয়জনের কাছে বিভিন্ন জিনিস পাঠাতে ও গ্রহণ করতে পারবেন। এছাড়াও এই সার্ভিসের মাধ্যমে ঢাকাবাসীরা ঢাকার অভ্যন্তরে অবস্থিত দোকানগুলো থেকে বিভিন্ন পণ্য অর্ডার করতে পারবেন।

উবার কানেক্ট-এ সব পার্সেল হবে দুই চাকার গাড়িতে বহনযোগ্য যা ওজনে ৫ কেজির বেশি হবে না, এবং ভালোভাবে সিল করা থাকবে। কোনো ধরণের নিষিদ্ধ পণ্য যেমন- অ্যালকোহল, মাদকদ্রব্য এবং বিপজ্জনক কিংবা অবৈধ জিনিস পাঠানো যাবে না। এই ডেলিভারি সার্ভিসটি শুধুমাত্র পার্সেল পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যাত্রী পরিবহনের জন্য নয়। রাইডশেয়ারিং এর ট্রিপগুলোর মতোই গ্রাহকরা পার্সেল পিকআপ থেকে শুরু করে পণ্য রাস্তায় থাকার সময় এবং ডেলিভারি পাওয়া পর্যন্ত ট্রিপের অগ্রগতি পুরোটাই পর্যবেক্ষণ করতে পারবেন। গ্রাহকরা প্রাপকের সাথেও পার্সেলের ডেলিভারি স্ট্যাটাস শেয়ার করতে পারবেন।

বাংলাদেশ ও পূর্ব ভারতের উবার প্রধান রাতুল ঘোষ বলেন, “আমরা উবার কানেক্ট চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত যা গ্রাহকদের এই সংকটের সময়ে ঘরে থেকেই তাদের বন্ধুবান্ধব ও পরিবার-পরিজনকে প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাতে বা গ্রহণ করতে এমনকি দোকান থেকে বিভিন্ন পণ্য অর্ডার করতেও সহায়তা করবে। এই সঙ্কটপূর্ণ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রাহকদের চাহিদা মেটাতে আমরা আমাদের প্ল্যাটফর্মটিকে যেভাবে প্রয়োজনের সাথে সাথে হালনাগাদ করেছি তারই এক উৎকৃষ্ট উদাহরণ উবার কানেক্ট। এটি আমাদের চালকদের নতুন উপার্জনের সুযোগ করে দেয়ার চলমান প্রয়াসেরও একটি অংশ।”

বিশ্বমানের প্রযুক্তি দক্ষতা, অভিজ্ঞতা এবং চালকদের বিশাল নেটওয়ার্ক নিয়ে কোভিড-১৯ এর বিস্তার রোধে কর্তৃপক্ষের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করছে উবার। ফলে গ্রাহকরা তাদের বাড়িতে থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র আনিয়ে নিতে পারবেন। উবার কানেক্ট সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া সকল নীতিমালা মেনেই কার্যক্রম পরিচালনা করবে। সকল চালকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং ডেলিভারির সময় গ্রাহকদের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে ভার্চুয়াল প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

‘উবার কানেক্ট’ ব্যবহার করা খুবই সহজ:
অ্যাপ ডাউনলোড- স্মার্টফোনের অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে বিনামূল্যে উবার অ্যাপটি ডাউনলোড করুন এবং অ্যাপ ওপেন করে অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
আপনার পিকআপ এবং ডেলিভারি ঠিকানা দেয়ার পরে অ্যাপে উবার রাইডের অপশনগুলোর মধ্যে নতুন অপশন হিসেবে ‘উবার কানেক্ট’ দেখা যাবে।

এরপর পার্সেল ডেলিভারির নীতিমালা ও শর্তাবলী সম্বলিত পেজে আপনার সম্মতি নিশ্চিত করুন যে আপনার পার্সেলটি কোনো নীতিমালা বহির্ভুত জিনিস বহন করছে না এবং ডেলিভারি রিকুয়েস্ট দিন।

নোটিফিকেশনের মাধ্যমে চালক আপনার পার্সেল নিতে আসার রিকুয়েস্ট অ্যাক্সেপ্ট করেছে কি না তা জানানো হবে। পিকআপ বা ড্রপ-অফ এর জন্য বিশেষ কোন নির্দেশনা থাকলে আপনি সরাসরি চালকের সাথে যোগাযোগ করতে পারবেন।

পার্সেল পাঠানোর সময় আপনি প্রাপকের সাথে ‘শেয়ার মাই ট্রিপ’ ফিচারটি ব্যবহার করতে পারেন যাতে প্রাপক পার্সেলটি ট্র্যাক করতে পারেন এবং সহজে চালকের সাথে দেখা করে পার্সেল নিতে পারেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে আসছে আইপি৬৯-রেটেড’ স্মার্টফোন রিয়েলমি ‘সি৭৫এক্স’
নির্বাচিত

বাজারে আসছে আইপি৬৯-রেটেড’ স্মার্টফোন রিয়েলমি ‘সি৭৫এক্স’

মাত্র ৯ মিনিটেই হবে ফুল চার্জ!
নির্বাচিত

মাত্র ৯ মিনিটেই হবে ফুল চার্জ!

রিয়েলমি এক্স ৫০ ৫জি মিড বাজেটের সেরা ফোন
নির্বাচিত

রিয়েলমি এক্স ৫০ ৫জি মিড বাজেটের সেরা ফোন

বাংলাদেশের বাজারে উন্মোচিত হলো ফোল্ডেবল ফোন টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি
নির্বাচিত

বাংলাদেশের বাজারে উন্মোচিত হলো ফোল্ডেবল ফোন টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২ ৫জি

স্মার্টফোন বিক্রি অর্ধেকে নামছে
নির্বাচিত

স্মার্টফোন বিক্রি অর্ধেকে নামছে

ব্যাংক কার্ড ছাড়াই সহজ মাসিক কিস্তিতে কেনা যাবে অনার স্মার্টফোন
নির্বাচিত

ব্যাংক কার্ড ছাড়াই সহজ মাসিক কিস্তিতে কেনা যাবে অনার স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’
বিবিধ

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix