Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপসে সাইকেলের সেবা, ভাড়া প্রতি মিনিট ১ টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ জুন ২০২০
অ্যাপসে সাইকেলের সেবা, ভাড়া প্রতি মিনিট ১ টাকা
Share on FacebookShare on Twitter

মোবাইল অ্যাপসের মাধ্যমে বাইসাইকেল ভাড়া নেয়া যাবে। যার জন্য প্রতি মিনিট ১ টাকা হারে ভাড়া দিতে হবে সাইকেল আরোহীকে। এমনই একটি নতুন বাইসাইকেল সেবা চালু করলো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শুরুতে রাজধানীর ৪টি এলাকার ২২টি পয়েন্টে এ সেবা চালু করা হবে।

বুধবার বেলা সাড়ে এগারটায় রাজধানীর গুলশানে এই বাইসাইকেল রাইড শেয়ারিং উদ্বোধন করেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।

এ সময় মেয়র বলেন, ‘সারা বিশ্বে ধনী-গরিব, নারী-পুরুষ নির্বিশেষে সবাই বাইসাইকেল ব্যবহার করে। আজকের এই প্রয়াসটি পরীক্ষামূলকভাবে চালু করা হলো। তারপর উত্তরায় এবং পর্যায়ক্রমে সমগ্র ডিএনসিসিতে সম্প্রসারণ করার ইচ্ছা আছে। এর ফলে অনেকের কর্মসংস্থান হবে। আমরা সমন্বিতভাবে পথচারী ও বাইসাইকেল লেনের জন্য কাজ করছি।’

সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য বাইসাইকেল ব্যবহার করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আসুন পরিবেশ বাঁচানোর জন্য, কার্বন নিঃসরণ কমানোর জন্য বাইসাইকেল ব্যবহার করি। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ঢাকা উপহার দেয়ার জন্য সাইকেল ব্যবহার করি। এমনকি অর্থ সাশ্রয়ের জন্য আমরা সাইকেল ব্যবহার করতে পারি। ঢাকা শহরকে বাঁচাতে হলে সাইকেলের ব্যবহার বাড়াতে হবে। সাইকেলের ব্যবহার সময়ও বাঁচাবে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাইসাইকেল চালানো আমরা সবাই পছন্দ করি, কিন্তু সুযোগ পাইনা। গ্রামে সাইকেল চালানোর সুযোগ থাকলেও শহরে এ সুযোগ নেই। এ সমস্যা সমাধানের জন্য ডিএনসিসি মেয়র কাজ করছেন।’

উল্লেখ্য, একটি বেসরকারি উদ্যোক্তা ‘জো-বাইক’ বাণিজ্যিক ভিত্তিতে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় বাইসাইকেল রাইড শেয়ারিং পরিচালনা করবে। এ ৪টি এলাকার ২২টি পয়েন্টে শতাধিক বাইসাইকেল ইতিমধ্যে রাখা হয়েছে। যে কেউ অ্যাপ ব্যবহার করে প্রতি মিনিট এক টাকা হারে বাইসাইকেলগুলো ব্যবহার করতে পারবে বলে জানায় উদ্যোক্তা প্রতিষ্ঠানটি।

উদ্বোধনকালে অন্যাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, স্থপতি ইকবাল হাবিব, অধ্যাপক আখতার মাহমুদ উপস্থিত ছিলেন।

Tags: অ্যাপসজো-বাইক

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকিয়ার সবচেয়ে বড় ল্যাব হবে ভারতে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার সবচেয়ে বড় ল্যাব হবে ভারতে

আবারো গ্রাহকদের জন্য ফ্রি অ্যাসেসমেন্টের সুযোগ নিয়ে এলো সার্ভিসিং ২৪
প্রযুক্তি সংবাদ

আবারো গ্রাহকদের জন্য ফ্রি অ্যাসেসমেন্টের সুযোগ নিয়ে এলো সার্ভিসিং ২৪

ভারতের নিজস্ব এআই! আম্বানির হাত ধরে আসছে ‘হনুমান’
নির্বাচিত

ভারতের নিজস্ব এআই! আম্বানির হাত ধরে আসছে ‘হনুমান’

অনলাইনে ভূমি কর পাইলটিং চালু
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ভূমি কর পাইলটিং চালু

ওয়ালটন এসি মেলায় প্রি-বুক বা নগদ ক্রয়ে ১২ শতাংশ পর্যন্ত ছাড়
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন এসি মেলায় প্রি-বুক বা নগদ ক্রয়ে ১২ শতাংশ পর্যন্ত ছাড়

সস্তায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার দুরন্ত ফোন
ছাড় ও অফার

স্যামসাংয়ের স্মার্টফোনে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়!

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
নির্বাচিত

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix