Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উবারে যাওয়া যাবে দেশের যেকোনো জায়গায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
মাস্কসহ সেলফি পাঠালেই আসবে উবার
Share on FacebookShare on Twitter

লকডাউন জীবন মানুষকে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত করে তুলেছে। দীর্ঘ লকডাউনের পর নতুনভাবে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চাই উন্নত প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তির সহায়তায় রাইড শেয়ারিং সেবা উবার লকডাউন-পরবর্তী সময়ে নতুন পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশে।
আগে শুধু ঢাকা এবং দু-একটি বিভাগীয় শহরে উবারের কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল, সেটা এখন বিস্তৃত হয়েছে সারাদেশে উবার ইন্টারসিটি সেবার মাধ্যমে। নতুন যাত্রায় ক্যাশ লেনদেন ছাড়া মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে সেবা দিতে সম্প্রতি বিকাশের সঙ্গে উবারের চুক্তি সই হয়েছে।

বাংলাদেশে উবারের নতুন কার্যক্রম নিয়ে এসব তথ্য জানান উবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নন্দিনী মহেশ্বরী।

তিনি জানান, সম্প্রতি উবার অ্যাপে পেমেন্ট অপশনে ডিজিটাল ওয়ালেট হিসেবে বিকাশ যুক্ত হয়েছে। এর কারণ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ পর্যন্ত উবার সরকারি সব নির্দেশনা মেনে চলেছে। অচলাবস্থা কাটিয়ে সবকিছু যখন আবার স্বাভাবিক হতে শুরু করেছে, তখন যাত্রীদের জন্য নির্ভরযোগ্য, নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন সেবা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে উবার। বিকাশের সঙ্গে এই অংশীদারিত্ব পেমেন্ট অপশনকে স্পর্শবিহীন, নিরাপদ ও ঝামেলামুক্ত করবে। ফলে গ্রাহক ক্রেডিট কার্ড, নগদ টাকা ও ভাংতি টাকার ঝামেলা ছাড়াই রাইডের ভাড়া বিকাশ অ্যাকাউন্ট থেকে খুব সহজেই পরিশোধ করতে পারবেন। উবারের পেমেন্ট অপশনে একবার বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করলে পরবর্তী সব রাইডের ভাড়া স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়ে যাবে।

এছাড়াও মহামারির সতর্কতা হিসেবে চালকদের নিরাপত্তাসামগ্রী প্রদান করতে উবারের নিরাপত্তা ও প্রযুক্তি টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যেন প্রত্যেক উবার ব্যবহারকারী সুরক্ষিত থাকেন। এর অংশ হিসেবে চালকদের বিভিন্ন নিরাপত্তাসামগ্রী যেমন- মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, টিস্যু পেপার বিতরণ করা হচ্ছে নিয়মিত।

একই সঙ্গে উবারের অ্যাপেও নতুন কিছু সেফটি ফিচার যোগ করা হয়েছে। যেমন- চালক ও যাত্রী উভয়ের জন্য বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নীতি, চালকদের জন্য যাত্রা শুরুর আগে মাস্ক যাচাইকরণ সেলফি, চালকদের করোনাভাইরাস সম্পর্কিত সেফটি প্রটোকল এবং গাড়ি জীবাণুমুক্তকরণ প্রক্রিয়াসহ সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে চালক ও যাত্রী উভয়ের জন্যই ফিডব্যাক দেয়ার ব্যবস্থা করা হয়েছে। যদি কেউ স্বাস্থ্যবিধি মেনে না চলে, তাহলে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে।

তিনি আরো জানান, নতুন যাত্রায় উবার রেন্টাল সার্ভিস সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সুলভ মূল্যে যাত্রীরা একবার গাড়ি ভাড়া করে পছন্দমতো একাধিক গন্তব্যে যেতে পারবেন। এই সেবার আরো একটি দিক হচ্ছে, উবার ইন্টারসিটি। যার মাধ্যমে উবারের ভাড়া করা গাড়ি নিয়ে বাংলাদেশের সব জায়গায় যাওয়া যাবে। ফলে লকডাউন-পরবর্তী সময়ে উবারের সেবা আগের চেয়ে বেশি বিস্তৃত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে উবার আরো সাশ্রয়ী এবং উন্নত সেবা নিশ্চিত করতে অদূর ভবিষ্যতে কিছু নতুন উদ্ভাবন নিয়ে আসবে। ঢাকা উবারের অগ্রাধিকার তালিকায় আছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেলায় চাহিদার শীর্ষে ওয়ালটনের সাইড বাই সাইড ডোরের ফ্রিজ
প্রযুক্তি সংবাদ

মেলায় চাহিদার শীর্ষে ওয়ালটনের সাইড বাই সাইড ডোরের ফ্রিজ

হাইস্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় আসছে সাড়ে ৪ হাজার ইউপি
প্রযুক্তি সংবাদ

হাইস্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় আসছে সাড়ে ৪ হাজার ইউপি

আইটেল ভিশন ২ প্লাস: লো বাজেটের পারফেক্ট ফোন
প্রযুক্তি বাজার

আইটেল ভিশন ২ প্লাস: লো বাজেটের পারফেক্ট ফোন

২০২১ সালের নতুন চমক নিয়ে আসছে টয়োটা ফরটুনার ২০২১ লিজেন্ডার
অটোমোবাইল

২০২১ সালের নতুন চমক নিয়ে আসছে টয়োটা ফরটুনার ২০২১ লিজেন্ডার

শ্রমনির্ভর থেকে ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু: পলক
প্রযুক্তি সংবাদ

শ্রমনির্ভর থেকে ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু: পলক

৪র্থ শিল্প বিপ্লবের জন্য ডিজিটাল সংযুক্তির প্রস্তুতি বাংলাদেশ সম্পন্ন করেছে
প্রযুক্তি সংবাদ

৪র্থ শিল্প বিপ্লবের জন্য ডিজিটাল সংযুক্তির প্রস্তুতি বাংলাদেশ সম্পন্ন করেছে

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
নির্বাচিত

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix