Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে আসতে চায় রয়েল এনফিল্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৮ জানুয়ারি ২০২১
বাংলাদেশে আসতে চায় রয়েল এনফিল্ড
Share on FacebookShare on Twitter

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড বাংলাদেশের বাজারে আসছে ইফাদ অটোসের হাত ধরে। সূত্র জানিয়েছে, ইফাদ রয়েল এনফিল্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে, যার আওতায় তারা বাংলাদেশে রয়েল এনফিল্ডের মোটরসাইকেল বিপণন করবে। পাশাপাশি তারা এই ব্র্যান্ডের মোটরসাইকেলের কারখানাও করতে চায়।

অবশ্য সবকিছু নির্ভর করবে মোটরসাইকেল বাজারে ছাড়ার সিসি (ইঞ্জিন ক্ষমতা) সীমা তুলে নেওয়ার ওপর। বাংলাদেশে ১৬৫ সিসির ওপর মোটরসাইকেল বাজার ছাড়ার সুযোগ নেই। অবশ্য এ বিধিতে সংশোধন নিয়ে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। সবার সঙ্গে আলোচনার পর বিষয়টি চূড়ান্ত হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০১৫ থেকে ২০১৮ সালের জন্য প্রযোজ্য আমদানি নীতিতে সরকার প্রথম মোটরসাইকেলের সিসি সীমা ১৫০ থেকে ১৬৫–তে উন্নীত করে। এবার সিসিসীমা তুলে নেওয়ার ক্ষেত্রে কারও কারও অবস্থান বিপক্ষে। কেউ কেউ পক্ষে। কেউ কেউ চায়, এ সীমা আরও কয়েক বছর থাকুক।

তিনটি কোম্পানির লিখিত মতামত অনুযায়ী, জাপানের সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনকারী র‌্যানকন মোটর বাইকস লিমিটেড সিসি সীমা তুলে দেওয়ার পক্ষে। রানার অটোমোবাইলসও এই সীমা তুলে দেওয়ার পক্ষে মতামত দিয়ে বলেছে, তাদের ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল তৈরির অনুমোদন আছে। তারা ২০০ সিসির মোটরসাইকেল রপ্তানি শুরু করেছে। জাপানের আরেক ব্র্যান্ড কাওয়াসাকি বাণিজ্য মন্ত্রণালয়কে গত ৫ ডিসেম্বর একটি চিঠি দিয়ে বলেছে, তারা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায়। এ জন্য সিসি সীমা ২৫০–এ উন্নীত করার আবেদন করছে তারা।

অবশ্য পক্ষে নয় হিরো। এ ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনকারী এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড বলেছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনবিশিষ্ট মোটরসাইকেল চালানোর পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেশে বলবৎ নেই।

সূত্র জানিয়েছে, বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএমএএমএ) ২০২৫ সাল পর্যন্ত সিসি সীমা বহাল রাখার পক্ষে।

ইফাদ অটোসের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, মার্চের মধ্যে সিসি সীমা তুলে নেওয়া হলে তাঁরা আগামী মে মাসে রয়েল এনফিল্ডের মোটরসাইকেল বাজারে ছাড়তে পারবেন। আর কারখানা করার চিন্তা চট্টগ্রামের মিরসরাই অথবা ময়মনসিংহের ভালুকায়। মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে ৩০ একর জমি নিয়েছে ইফাদ।

Tags: এনফিল্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে গরু কিনে ‘মানবসেবা.কম’এ উৎসর্গ করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
নির্বাচিত

অনলাইনে গরু কিনে ‘মানবসেবা.কম’এ উৎসর্গ করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

ওয়ালটনের নতুন মডেলের প্রিন্টার, মাদারবোর্ডের ২য় প্ল্যান্ট উদ্বোধন
নির্বাচিত

ওয়ালটনের নতুন মডেলের প্রিন্টার, মাদারবোর্ডের ২য় প্ল্যান্ট উদ্বোধন

ইভ্যালিতে ক্রোকোডাইলস এর পোশাক
ই-কমার্স

ইভ্যালিতে ক্রোকোডাইলস এর পোশাক

গাড়ি-বাড়ি সবই বিক্রি করা যাবে ফেসবুকে
প্রযুক্তি সংবাদ

গাড়ি-বাড়ি সবই বিক্রি করা যাবে ফেসবুকে

১১ হাজার টাকায় ৪ জিবি র‍্যামের সাথে ৪ ক্যামেরা!
নির্বাচিত

১১ হাজার টাকায় ৪ জিবি র‍্যামের সাথে ৪ ক্যামেরা!

পণ্য ডেলিভারির আড়ালে ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল
কিভাবে করবেন

পণ্য ডেলিভারির আড়ালে ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার
নির্বাচিত

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix