Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে বিএমডব্লিউর সম্পূর্ণ নতুন মডেল বিএমডব্লিউ এক্স-থ্রি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৯ মার্চ ২০১৮
Share on FacebookShare on Twitter

বিএমডব্লিউর নতুন মডেল বিএমডব্লিউ এক্স-থ্রির উদ্বোধন করেছে বাংলাদেশে বিএমডব্লিউর একমাত্র অথরাইজ আমদানিকারক এক্সিকিউটিভ মোটরস লিমিটেড। বিএমডব্লিউর নতুন এ মডেলটির শক্তিশালী ইঞ্জিন ও কার্যকরী ড্রাইভিং সিস্টেম এবং আভিজাত্যের সমন্বয় গাড়ির সফলগাথায় নতুন অধ্যায় রচনা করবে।

আজ রাজধানীর তেজগাঁওয়ে এক্সিকিউটিভ মোটরসের শোরুমে এ নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মোটরসের অপারেশন্স ডিরেক্টর দেওয়ান মুহাম্মদ সাজিদ আফজাল এবং প্রতিষ্ঠানটির আফটার সেলস ডিরেক্টর মো. বজলুল করিম। এ সময় প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

নতুন বিএমডব্লিউর এক্স-থ্রি মডেলে রয়েছে চমকপ্রদ ও নতুনত্বের প্রকাশ। আগের মডেলগুলোর মতো বিএমডব্লিউর এ মডেলে রয়েছে ডায়নামিক ও দৃষ্টিনন্দন ডিজাইন। স্পোর্টিং উপস্থিতি ও অফ-রোড লুকের সমন্বয় নিয়ে বিএমডব্লিউর নতুন এ মডেলটি তৃতীয় প্রজন্মের প্রিমিয়াম মিড-সাইজ স্পোর্টস অ্যাকটিভি ভেহিক্যাল (এসএভি)। নতুন বিএমডব্লিউ এক্স-থ্রির অভ্যন্তরে বিএমডব্লিউর অভিজাত্যের ধরন অনুযায়ী চালকের শারীরিক গঠন ও গাড়ি চালনাকালে বিবিধ সুবিধার বিষয়টি খেয়াল রেখে ডিজাইন করা হয়েছে, যা একই সঙ্গে গাড়িটির বাহ্যিক গঠনকেও করেছে দৃষ্টিনন্দন। নতুন মডেলটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর কিছু চমৎকার কমফোর্ট-এনহ্যান্সিং ইকুইপমেন্ট, যা গাড়ি চড়ার ও চালানোর অভিজ্ঞতাকে করবে আরো আরামদায়ক। ভেতরের সবখানেই একদম ছিমছাম। ড্রাইভারের সুবিধার বিষয়টি মাথায় রেখে ককপিটের সুবিন্যস্ত লে-আউট, সুবিন্যস্ত এক্সটেরিয়র আর ইন্টেরিয়র—সোজা কথায় ভেতরে-বাইরে দুদিকেই আভিজাত্যের আর বিলাসবহুলতার ছোঁয়া রয়েছে বিএমডব্লিউ এক্স-থ্রিতে।

গাড়ির ইন্টেরিয়রে রয়েছে আগের তুলনায় বড় প্যানারমিক গ্লাসের ছাদ। ফলে গাড়িতে চড়ার সময় ইচ্ছা অনুযায়ী গ্লাস সরিয়ে পাওয়া যাবে আরামদায়ক অনুভূতি এবং পরিপূর্ণ আভিজাত্যের ধরন। এ ছাড়া ভেতরের দিকে উইন্ডস্ক্রিনে স্ট্যান্ডার্ড ফিটেড অ্যাকাউস্টিক আচ্ছাদন গাড়ির অভ্যন্তরে শব্দদূষণ একেবারেই কমিয়ে দেবে।

নতুন বিএমডব্লিউ ৭ সিরিজ ও ৫ সিরিজে মতো নতুন বিএমডব্লিউ এক্স-থ্রিতেও রয়েছে বিএমডব্লিউ ডিসপ্লে-কি। এই ডিসপ্লে-কি দিয়ে গাড়িটি লক ও আনলক করা যাবে। এ ছাড়া বিএমডব্লিউ ডিসপ্লে-কি’তে রয়েছে অভিনব নানা ফিচার, যেমন—এটা চালককে ফুয়েলের স্তর সম্পর্কে সচেতন করবে এবং রক্ষণাবেক্ষণের কোনো কাজ বাকি থাকলে সেটা জানাবে, জানালা ও সানরুফ বন্ধ আছে কি না সেটাও জানিয়ে দেবে। বিএমডব্লিউ এক্স-থ্রি দুটি মডেলে পাওয়া যাবে, যথা—এক্স-থ্রি এক্স ড্রাইভ৩০আই, যা ফোর হুইল ড্রাইভ এবং এক্স-থ্রি এসড্রাইভ২০আই, যা রেয়ার হুইল ড্রাইভ। প্রতিটি বিএমডব্লিউ এক্স-থ্রি গাড়িতে ক্রেতা পাচ্ছেন পাঁচ বছরের ফ্রি সার্ভিস, পার্টস, মেইনটেন্যান্স এবং রিপেয়ার। ফলে প্রথম পাঁচ বছর গাড়ির মালিকের বাড়তি কোনো খরচই লাগছে না।

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথম মোটরবাইক কেনার আগে যে বিষয়গুলো বিবেচনা করবেন
অটোমোবাইল

প্রথম মোটরবাইক কেনার আগে যে বিষয়গুলো বিবেচনা করবেন

৯৫ হাজারে ইলেকট্রিক গাড়ি
অটোমোবাইল

৯৫ হাজারে ইলেকট্রিক গাড়ি

হিরো আনল ইলেকট্রিক বাইক
অটোমোবাইল

হিরো আনল ইলেকট্রিক বাইক

মাহিন্দ্রার নতুন গাড়ির রূপ দেখলে অবাক হবেন
অটোমোবাইল

মাহিন্দ্রার নতুন গাড়ির রূপ দেখলে অবাক হবেন

এসইউভি হচ্ছে কাইগার
অটোমোবাইল

জনপ্রিয় গাড়ি কাইগারের ফেসলিফ্ট আনলো রেনোঁ

বিএমডব্লিউ এর নতুন বাইক
অটোমোবাইল

বিএমডব্লিউ এর নতুন বাইক

Load More

ট্রেন্ডিং টপিক

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী
অর্থ ও বাণিজ্য

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
বিবিধ

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix