Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১১৯৯ টাকার কিস্তিতে কিনুন প্রাইভেট কার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলেও গাড়ি এখনো নিম্ন-মধ্যবিত্তের ক্রয়সীমার বাইরে। নতুন গাড়ি কেনার জন্য যে পরিমান নগদ অর্থের প্রয়োজন, সেই পরিমান অর্থ অনেক পরিবারের কর্তাদের জন্য সংগ্রহ করা কঠিন। নিম্নমধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে এগিয়ে এলো পিএইচপি অটোমোবাইল লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশের বাজারে নিয়ে এলো ২০১৮ মডেলের নতুন একটি গাড়ি।

গাড়িটির মডেল প্রোটন সাগা ২০১৮। প্রতিদিন মাত্র ১১৯৯ টাকা কিস্তি পরিশোধ করে যে কেউ হতে পারেন এই গাড়িটির গর্বিত মালিক।

জাপানের স্বনামধন্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিতশুবিশির সঙ্গে মালয়েশিয়ার অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান প্রোটন যৌথভাবে এই গাড়িটি নির্মাণ করেছে।

প্রোটন সাগা ২০১৮ গাড়িতে রয়েছে ৪ সিলিন্ডার বিশিষ্ট ১৩৩২ সিসির ভিভিটি ইঞ্জিন, ৫ গিয়ারের সিভিটি (কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশন) অটোমেটিক ট্রান্সমিশন গিয়ারবক্স, মাল্টি পয়েন্ট ইনজেকশন ফুয়েল সিস্টেম, ইবিডি এবং ব্রেকিং এর জন্য এবিএস রয়েছে।

গাড়িটির বোর এবং স্ট্রোক যথাক্রমে ৭৬ * ৭৩.৪। গাড়িটির সর্বোচ্চ অর্শ্ব শক্তি ৫৭৫০ আর পি এমে ৯৪ এইচপি।

তৃতীয় প্রজন্মের এই গাড়িটি প্রতি লিটার তেলে ১৫ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। সিটি রাইডে ১২ কিলোমিটারের কম বেশি হতে পারে। এই গাড়িটিতে ১৫ ইঞ্চি অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে।

গাড়িটির রিয়ার ভিউ মিররে ব্যাক ক্যামেরা রয়েছে। মাল্টিমিডিয়া প্লেয়ারে রয়েছে এমপিথ্রি, এফএম, ব্লুটুথ এবং ইউএসবি কানেকটিভিটি।

মাল্টিমিডিয়া স্টিয়ারিং কন্ট্রোলের মাধ্যমে গাড়িটির মিউজিক সিস্টেম কন্ট্রোলসহ ফোন রিসিভ করার অপশন রয়েছে। গাড়িটিতে হাইড্রলিক পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে

সাগা প্রিমিয়ামে রয়েছে দুইটি ইউএসবি চার্জার পোর্ট যা সহজেই মোবাইল চার্জ দেয়া যাবে।

গাড়িটির পেছনের সিটে চিলড্রেন সিট যোগ করার অপশন রয়েছে। ২০১৮ মডেলের এই গাড়ির বুট স্পেস ৪২০ লিটার। চালক এবং প্রথম সিটের যাত্রীর জন্য এতে দুইটি এয়ারবেগ রয়েছে।

গাড়িটিতে ট্রাকশন কন্ট্রোল এবং হিল এসিস্ট অপশন রয়েছে যা দিয়ে পাহাড়ে ভ্রমণ করা যাবে নিশ্চিন্তে।

সাগা প্রিমিয়াম ২০১৮ এর ওজন ১৪৮৫ কেজি। ৪৩৩১ মিলিমিটার (মি.মি.) দৈর্ঘ্য, ১৬৮৯ মিমি প্রস্থ এবং ১৪৯১ মিলিমিটার উচ্চতার এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫০ মিলিমিটার।

পিএইচপি অটোমোবাইল লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা এস এম শাহিনুর রহমান ঢাকা টাইমসকে ‘আমরা গাড়ি কেনার প্রক্রিয়াকে সহজ করেছি। মধ্যবিত্তের ক্রয় সীমার নাগালে মাত্র ৫ লাখ ৫০ হাজার টাকা ডাউন পেমেন্ট করে সহজেই এই গাড়িটি কেনা যাবে। দৈনিক, সাপ্তাহিক বা মাসিক যেকোন কিস্তিতে গাড়িটির বাকি মূল্য ৩ বছরে বিনা সুদে পরিশোধের সুযোগ থাকছে।’

তিনি আরো বলেন, প্রোটন সাগা প্রিমিয়াম ২০১৮ মডেলের গাড়িটি কিনলে ক্রেতারা পাঁচটি ফ্রি সার্ভিস পাচ্ছেন। গাড়িটিতে ৩০ হাজার কিলোমিটার বা ৩ বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে। চট্টগ্রামে নিজস্ব সার্ভিস সেন্টার এবং সারা দেশে রহিম আফরোজের মাধ্যমে ক্রেতাদের গাড়ির বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে।

প্রোটন সাগা প্রিমিয়ামের টার্নিং রেডিয়াস ৫.১ মিটার। যার কারণে স্বল্প জায়গাতে সহজেই গাড়িটি ঘোরানো যাবে। গাড়িটির সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।

পুশ স্টার্টসহ গাড়িটির বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে। এতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, হ্যালোজেন হেড ল্যাম্প, সামনে এবং পিছনে ফগ ল্যাম্প, সেন্সর, ৬টি বোতল এবং কাপ হোল্ডার, ৪টি স্পিকারসহ পিছনের সিটকে ফোল্ড করে মালামাল নেয়ার সুবিধা রয়েছে।

প্রতিটি গাড়ির সীমাবদ্ধতা থাকে। সে হিসেবে নতুন এই ব্র্যান্ড নিউ গাড়িটির সামনে এবং পিছনে হ্যান্ডরেস্ট নেই। গাড়িটির লেগরুম প্রশস্ত থাকলেও হেডরুম অতটা আরামদায়ক নয়। নতুন গাড়িগুলোতে এএমটি গিয়ার সিস্টেম নেই। সিট কভারে ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে বোর্ডে গাড়ি সম্পর্কিত সব ধরণের তথ্য প্রদর্শন করে না। গাড়িটির মাল্টিমিডিয়া অংশে কোন ডিভিডি প্লেয়ার বা ডিসপ্লে সংযোজিত নেই।

গাড়িটির বাজার মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা। সহজ কিস্তিতে গাড়ি কেনার অফারে কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার পারভেজ বলেন, মধ্যবিত্তদের কথা চিন্তা করে আমরা এই গাড়িটি বাংলাদেশের বাজারজাত করেছি। পিএইচপি অটোমোবাইলস লিমিটেড বাংলাদেশে সিকেডি খুলেছে। এখন দেশেই বিশ্বমানের গাড়িগুলো এসেম্বল করা হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ গাড়ি শিল্পে নিজেদের উজ্জ্বল স্বাক্ষর রাখবে বলে আমাদের বিশ্বাস। গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো। প্রোটন সাগা প্রিমিয়াম ২০১৮ ক্রেতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। শুধু চট্টগ্রামে আমরা ৩৫ টিরও বেশি ইউনিট বিক্রি করেছি। প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়িটি সম্পর্কে আমরা প্রচুর জানার আগ্রহ দেখছি। আশা করা যায়, ব্র্যান্ড নিউ এই গাড়িটি গ্রাহকদের মধ্যে সারা ফেলবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এলো মাইন্ড রিডিং হেলমেট!
অটোমোবাইল

এলো মাইন্ড রিডিং হেলমেট!

বৈদ্যুতিক গাড়ি আমদানি করবে বাংলাদেশ
অটোমোবাইল

বৈদ্যুতিক গাড়ি আমদানি করবে বাংলাদেশ

দেশে তৈরি ৮ লাখ টাকার গাড়ি আসছে জুনেই
অটোমোবাইল

দেশে তৈরি ৮ লাখ টাকার গাড়ি আসছে জুনেই

দারাজ থেকে গাড়ি কিনলেই থাকছে ফ্রি রেজিস্ট্রেশন সুবিধা
অটোমোবাইল

দারাজ থেকে গাড়ি কিনলেই থাকছে ফ্রি রেজিস্ট্রেশন সুবিধা

১০ দিনের জন্য রাইড শেয়ারিং বন্ধ
অটোমোবাইল

১০ দিনের জন্য রাইড শেয়ারিং বন্ধ

‘টকিং কার’ আনল পিএইচপি
অটোমোবাইল

‘টকিং কার’ আনল পিএইচপি

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix