Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার নিয়ে এলো টিভিএস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৩ আগস্ট ২০২১
বাংলাদেশে প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার নিয়ে এলো টিভিএস
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার নিয়ে এলো টিভিএস লিমিটেড। গত ২২ আগস্ট সন্ধ্যায় এক ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে ‘টিভিএস এনটর্ক ১২৫ সিসি রেস এডিশন’ নামে এ স্কুটারটি উদ্বোধন করা হয়। টিভিএস রেসিং থেকে অনুপ্রাণিত হয়ে তরুণদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই স্কুটারটিতে রয়েছে TVS SMARTXONNECT প্রযুক্তি, যা মূলত স্কুটারের সঙ্গে রাইডারের স্মার্টফোনটিকে টিভিএস কানেক্ট অ্যাপের মাধ্যমে যুক্ত করে ৬০টি ফিচার উপভোগের সুযোগ এনে দেবে।

টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব জে একরাম হুসেইন বলেন, ‘আমরা বাংলাদেশের মার্কেটে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাজারজাত করতে পেরে আনন্দিত। স্মার্ট স্কুটার হিসেবে এটি একজন রাইডারকে সর্বোত্তম সন্তুষ্টি প্রদানে বদ্ধপরিকর। টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন একটি বিশেষ ধরনের স্কুটার, যা তরুণ গ্রাহকদের আকাক্ষা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে।’

উদ্বোধন উপলক্ষে মন্তব্য করতে গিয়ে টিভিএস মোটর কোম্পানির ইন্টারন্যাশনাল বিজনেস-এর প্রেসিডেন্ট আর দিলীপ বলেন, ‘টিভিএস মোটর কোম্পানি সবসময় আমাদের গ্রাহকদের আকাক্ষা পূরণে সর্বোত্তম প্রযুক্তির সঙ্গে মোটরসাইকেল উদ্ভাবন করার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে থাকে। টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাজারজাত করার সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশের তরুণদের জন্য একটি আকর্ষণীয়, উদ্ভাবনী এবং উন্নত স্কুটার নিয়ে এসেছি। স্কুটারটি সারা বিশ্বে জেনারেশন জেড-এর মধ্যে ইতোমধ্যেই এর পারফরম্যান্স, স্টাইল এবং প্রযুক্তি দিয়ে গ্রাহকদের কাছে প্রিয় স্কুটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমরা আত্মবিশ্বাসী, এটি বাংলাদেশের স্কুটার বিভাগে একটি বিশেষ স্থান তৈরি করবে।’

স্টিলথ এয়ারক্রাফটের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন এর রেয়ার এবং এলইডি হেডল্যাম্প একটি সিগ্নেচার, আক্রমণাত্মক স্টাইলকে প্রকাশ করে। স্পোর্টি স্টাব মাফলার, এগ্রেসিভ হেডল্যাম্প ক্লাস্টার, টেক্সচার্ড ফ্লোর বোর্ড এর সঙ্গে ডায়মন্ড-কাট অ্যালোয় হুইল এনটর্ককে একটি স্বতন্ত্র স্টাইলের স্টেটমেন্ট তৈরি করে। এর চেকার্ড ফ্ল্যাগ গ্রাফিক্স ও ‘রেস এডিশন’ থ্রি-ডি লেগো টিভিএস রেসিং এর স্কুটার হিসেবে নিজেকে আরো প্রাণবন্ত করে তোলে।

এক লাখ ৭৯ হাজার ৯০০ টাকা মূল্যের টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন-এ রয়েছে নতুন প্রজন্মের TVS Racing Inspired w_ª-f¨vje CVTi-REVV 124.79cc ইঞ্জিন যা একজন রাইডারকে দেবে Best-in-Class Pick-up, Best-in-Class Power এবং Best-in-Class Throttle। এর একক-সিলিন্ডার, ৪ স্ট্রোক, ৩-ভালভ, এয়ার-কুলড SOHC ইঞ্জিন যা 6.9kW@7,500 rpm / 9.4 PS@7,500 rpm এবং 10.5Nm@5,500 rpm শক্তি উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনটির অতিরিক্ত ভ্যালব স্কুটারটির কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে বহুমাত্রায় যা মাত্র ৯ সেকেন্ডেই দেবে ০-৬০ কিলোমিটার স্পিড।

টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাংলাদেশের প্রথম ও একমাত্র স্কুটার যেটিতে স্মার্ট ফোনের ব্লুটুথের সঙ্গে স্কুটারের স্পিডোমিটারকে কানেক্ট করে Navigation Assist, Engine Temperature Indicator, Caller Id With Auto Reply Sms, High Speed Alert, Last Parked Location Assist, Phone Battery Signal Strength Indicator, Share Ride Status On Social Media Platforms, Mobile Auto Sync Clock, In Built Lap Timer সহ ৬০টি ফিচার রাইডার চালানো অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারবেন।

এছাড়াও টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন এর এরগনোমিক্স রাইডারের আরামদায়কতা এবং নিরাপত্তার উপর সর্বোচ্চ গুরুত্বারোপ দিয়ে তৈরি করা হয়েছে। স্কুটারটির প্রশস্ত ১১০/৮০*১২ টিউবলেস টায়ারসহ টেলিস্কোপিক সাসপেনশন, ২২০ এমএম রোটো-পেটাল ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং কম টার্নিং রেডিয়াস সব ধরণের রাস্তায় রাইডারকে প্রদান করবে স্মুথ রাইডিং এক্সিপেরিয়েন্স। এর পাস বাই সুইচ, ডুয়েল সাইড স্টিয়ারিং লক, পার্কিং ব্রেক এবং ইঞ্জিন কিল সুইচের মতো বৈশিষ্ট্যগুলি রাইডারকে একটি পরিপূর্ণ স্কুটার রাইডের অভিজ্ঞতা দেবে। ব্যবহারের সুবিধার্থে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন-এ রয়েছে এক্সটার্নাল ফুয়েল ফিল, ইউএসবি চার্জার, বিস্তৃত আন্ডার-সিট স্টোরেজ এবং টিভিএস পেটেন্টযুক্ত ‘ইজেড’ সেন্টার স্ট্যান্ড এর সুবিধা।

স্কুটারটি টিভিএস অটো বাংলাদেশের নির্দিষ্ট কিছু শো-রুম ও ডিলার পয়েন্টে আকর্ষণীয় রং রেড-ব্ল্যাক-এ পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন https://tvsabl.com/listings/ntorq-125-cc/ লিঙ্কে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংকে হারিয়ে দ্বিতীয় স্মার্টফোন কোম্পানি ভিভো
প্রযুক্তি বাজার

স্যামসাংকে হারিয়ে দ্বিতীয় স্মার্টফোন কোম্পানি ভিভো

উড়ন্ত গাড়ি আসছে
অটোমোবাইল

উড়ন্ত গাড়ি আসছে

এটাই নতুন সুজুকি জিক্সার এসএফ ১৫৫?
অটোমোবাইল

এটাই নতুন সুজুকি জিক্সার এসএফ ১৫৫?

বুড়ো হতে গিয়ে ধরা খেলেন!
প্রযুক্তি সংবাদ

বুড়ো হতে গিয়ে ধরা খেলেন!

হোন্ডার বিলাসবহুল স্পোর্টস বাইক
অটোমোবাইল

হোন্ডার বিলাসবহুল স্পোর্টস বাইক

হোন্ডা উদ্বোধন করলো সিবিআর ১৫০আর ইন্দোনেশিয়া ভার্সন ২০২৩
অটোমোবাইল

হোন্ডা উদ্বোধন করলো সিবিআর ১৫০আর ইন্দোনেশিয়া ভার্সন ২০২৩

Load More

ট্রেন্ডিং টপিক

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও...

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix