Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘টকিং কার’ আনল পিএইচপি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
‘টকিং কার’ আনল পিএইচপি
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের পিএইচপি পরিবার মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের নতুন ‘টকিং কার’ বাজারে এনেছে। চট্টগ্রামের হালিশহর নয়াবাজার এলাকায় পিএইচপির অটোমোবাইলস কারখানায় গত শনিবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ গাড়ির উদ্বোধন করা হয়।

২০১৭ সাল থেকে পিএইচপি পরিবারের সহযোগী প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস লিমিটেড দেশে প্রোটন ব্র্যান্ডের গাড়ি সংযোজন করে বাজারজাত করছে।

একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান তাঁর সহধর্মিণী তাহমিনা রহমানের হাতে একটি চাবি হস্তান্তরের মাধ্যমে নতুন এ গাড়ির উদ্বোধন করেন।

পিএইচপি জানায়, চলতি ২০২২ সালে তৈরি প্রোটন এক্স–৫০ মডেলের এ গাড়ির দাম পড়বে ৩৫ লাখ টাকা। স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউভি ক্যাটাগরির এ গাড়ি ১ হাজার ৪৯৮ সিলিন্ডার ক্যাপাসিটির। শুরুতে আমদানি করে বাজারজাত করা হলেও শিগগির হালিশহরের কারখানায় গাড়িটি সংযোজন করবে পিএইচপি।

গাড়িটির বৈশিষ্ট্য হলো স্বয়ংক্রিয় পার্কিং সুবিধা। গাড়িতে নির্দেশনা দেওয়ার পর নিজে নিজেই স্টিয়ারিং ঘুরবে এবং স্বয়ংক্রিয়ভাবে গাড়িটি নির্ধারিত স্থানে পার্কিং হবে। এ ছাড়া মুখে নির্দেশনা দেওয়ার মাধ্যমে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র চালু, তাপমাত্রা কমানো–বাড়ানো, জানালা খোলাসহ বহুবিধ কর্মকাণ্ড করতে পারে।

‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি’ স্লোগানে ২০১৭ সালে দেশে মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের গাড়ি সংযোজন শুরু করে পিএইচপি অটোমোবাইলস। এরপর যুক্ত হতে থাকে একের পর এক নতুন গাড়ি। এখন পিএইচপির কারখানায় এখন প্রোটন সাগা এমসি ও পারসোনা মডেলের গাড়ি সংযোজন হচ্ছে। গত বছর প্রতিষ্ঠানটি ৪৫ লাখ টাকা দামের প্রোটন এক্স–৭০ গাড়ি বাজারজাত শুরু করে। এক বছরের মাথায় প্রোটন এক্স–৫০ গাড়ি বাজারে নিয়ে এল প্রতিষ্ঠানটি। শিগগিরই এ দুটি গাড়ি সংযোজন শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আকতার পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটারবিজ্ঞানী অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান, প্রোটন মালয়েশিয়ার প্রতিনিধি বাদলিশাহ বিন আবদুল হাফিজ প্রমুখ।

পিএইচপি অটোমোবাইলসের এমডি মোহাম্মদ আকতার পারভেজ প্রথম আলোকে বলেন, মৌখিক নির্দেশনা দিয়ে এ মডেলের গাড়ির বহু কাজ করা যায় বলে এটি ‘টকিং কার’ হিসেবে পরিচিত। গাড়ির চালকের আসনে বসে শুধু নির্দেশনা দিলেই হবে। স্বয়ংক্রিয়ভাবে গাড়ি ওই নির্দেশনা পালন করবে।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ‘পারফেক্ট ভেহিক্যাল সল্যুশন বা (পিভিএস)’ নামে একটি অনলাইন অ্যাপসের সুব্যবস্থা রয়েছে। প্রোটন ব্র্যান্ডের যেকোনো মডেলের গাড়ি ব্যবহারকারী অনায়াসে এ পিভিএস অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে নিজের প্রয়োজনীয় যন্ত্রাংশের ক্রয়াদেশ দিতে পারবেন। এতে স্বল্প সময়ের মধ্যে সেবাও গ্রহণ করতে পারবেন তাঁরা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এস২৩ আল্ট্রায় থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!
নির্বাচিত

গ্যালাক্সি এস২৩ আল্ট্রায় থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!

সেরা ১০টি বাজেট স্মার্টফোন
নির্বাচিত

২০২৫ সালে সেরা ১০টি বাজেট স্মার্টফোন

দুই শতাধিক ইভ্যালি এক্সপ্রেস শপে সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতা, পণ্য ডেলিভারি একদিনে
ই-কমার্স

দুই শতাধিক ইভ্যালি এক্সপ্রেস শপে সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতা, পণ্য ডেলিভারি একদিনে

উইয়ের সম্মাননা পেলেন ৩০ নারী উদ্যোক্তা
ই-কমার্স

উইয়ের সম্মাননা পেলেন ৩০ নারী উদ্যোক্তা

নতুন কাস্টমার সার্ভিস সেন্টার নিয়ে মিরপুর এবং উত্তরায় ভিভো
নির্বাচিত

নতুন কাস্টমার সার্ভিস সেন্টার নিয়ে মিরপুর এবং উত্তরায় ভিভো

ফাইভ-জি ফোন আনছে নকিয়া
নির্বাচিত

ফাইভ-জি ফোন আনছে নকিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix