Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যুটকেস আকৃতির ই-স্কুটার হোন্ডার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
স্যুটকেস আকৃতির ই-স্কুটার হোন্ডার
Share on FacebookShare on Twitter

মোটোকমপ্যাক্টো দেখতে খুবই আকর্ষণীয় এবং এটিকে অদ্ভুত বলার কারণ হচ্ছে- এই স্কুটারের আকৃতি একটি স্যুটকেসের মতো। এ স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল। কে বলে গড়পরতা আমেরিকানদের জন্য বৈদ্যুতিক গাড়ি অত্যন্ত ব্যয়বহুল? হোন্ডা মোটর কোম্পানি নিয়ে এবার এসেছে মাত্র ৯৯৫ ডলার মূল্যের একটি বৈদ্যুতিক গাড়ি। না, মোটোকমপ্যাক্টো কোনো ‘কার’ নয়; বরং দেখতে কিছুটা অদ্ভুত, ছোট্ট এক ই-স্কুটার এটি। কলেজ ক্যাম্পাসে বা শহরে ঘুরে বেড়ানোর জন্য সাশ্রয়ী মূল্যের আদর্শ এক বাহন হতে পারে এটি। হোন্ডার এই বৈদ্যুতিক স্কুটারটি দেখার পর যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য!

মোটোকমপ্যাক্টো দেখতে খুবই আকর্ষণীয় এবং এটিকে অদ্ভুত বলার কারণ হচ্ছে- এই স্কুটারের আকৃতি একটি স্যুটকেসের মতো। এ স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল এবং একবার ব্যাটারি চার্জে এটি ১২ মাইল যেতে পারবে বলে জানিয়েছে হোন্ডা। এই স্কুটারে মাত্র সাত সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ঘণ্টায় ১৫ মাইল গতিবেগ ওঠানো যাবে বলেও দাবি করেছে কোম্পানিটি। এছাড়াও, বাইরে বেরোনোর সময় চার্জিং কর্ড এবং অন্যান্য জিনিসপত্র সংরক্ষণের জায়গাও রয়েছে স্যুটকেস আকৃতির এই বাহনের মধ্যে।

আরও মজার ব্যাপার হলো, এই স্কুটারটিকে হোন্ডা কোম্পানির তৈরি সবচেয়ে আকর্ষণীয় একটি বাহন, ১৯৮০’র দশকের হোন্ডা মোটোকম্পোর উত্তরসূরি বলা যায়। এমনকি লাল রঙের সেই ছোট্ট, ফোল্ডিং স্কুটারটিকে একটা হ্যাচব্যাকের ট্রাংকের ভেতরে ঢুকিয়ে রাখা যেত। এরকম একটি স্কুটার তৈরির উদ্দেশ্য ছিল ক্রেতারা যেন স্কুটারকে সুবিধাজনক একটা জায়গায় পার্ক করতে পারেন, আর এই ক্ষুদে বাহনে করে শহরে ঘুরে বেড়াতে পারেন এবং স্কুটার চালিয়ে বাড়ি ফিরতে পারেন।

একইভাবে, মোটোকমপ্যাক্টোর হ্যান্ডলবার, আসন এবং রিয়ার হুইলকেও ভেতরের দিকে ভাঁজ করে ঢুকিয়ে রাখা যায়, যার ফলে স্কুটারটি নিজেই একটা স্যুটকেসের মতো হয়ে ওঠে। হোন্ডা জানিয়েছে- বাহুল্যবর্জিত, আয়তাকার এই স্কুটারটির এরূপ আকৃতির কারণে ব্যবহারকারীরা সহজেই এটিকে গাড়িতে বা কোনো গণপরিবহনে করে নিয়ে যেতে পারবেন।

এছাড়াও, মোটোকমপ্যাক্টোতে একটি হাতলও আছে; তবে ৪১.৩ পাউন্ড ওজনের এই বাহনটিকে যে এক হাতে বহন করা সহজ হবে না তা বলাই বাহুল্য।

যখন আপনি এই বাহনটির কথা চিন্তা করবেন, বৈদ্যুতিক স্কুটার এবং বৈদ্যুতিক গাড়ির সমন্বয়ের যৌক্তিকতা রয়েছে- যেহেতু বড় গাড়ির ব্যাটারি প্যাক থেকে ছোট ডিভাইস চার্জ দেওয়া সম্ভব। হোন্ডা কোম্পানি মনে করে, এই মজার বাহনটি ‘ট্রান্সপোর্টেশন-নার্ড’ সম্প্রদায়, অর্থাৎ যারা পরিবহন-সংক্রান্ত সকল বিষয়ে অত্যন্ত উৎসাহী এবং এ সম্পর্কে জ্ঞান রাখেন- তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে। একইসঙ্গে, মোটোকমপ্যাক্টোর আওতায় ব্যাকপ্যাক, হেলমেট এবং পোশাকসহ নানা আনুষঙ্গিক জিনিস বাজারে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে তাদের।

তাই ‘বৈদ্যুতিক ব্রিফকেসে’ চড়ে ঘুরে বেড়ানো হোক বা না হোক, সর্বত্রই মোটোকমপ্যাক্টোর প্রতিনিধিত্ব করতে পারবেন ভক্তরা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই দিয়ে বানানো নকল ছবি শনাক্ত করবে গুগল
নির্বাচিত

এআই দিয়ে বানানো নকল ছবি শনাক্ত করবে গুগল

অ্যান্ড্রয়েডে প্রথম দিনে সোরার ডাউনলোড প্রায় ৫ লাখ
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে প্রথম দিনে সোরার ডাউনলোড প্রায় ৫ লাখ

কণ্ঠস্বর রেকর্ড করে ৩০ সেকেন্ডেই করা যাবে করোনা টেস্ট!
নির্বাচিত

কণ্ঠস্বর রেকর্ড করে ৩০ সেকেন্ডেই করা যাবে করোনা টেস্ট!

বাংলাদেশি হ্যাকারদের আক্রমণে নাজেহাল ফ্রান্স, সতর্কতা জারি
নির্বাচিত

বাংলাদেশি হ্যাকারদের আক্রমণে নাজেহাল ফ্রান্স, সতর্কতা জারি

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

ফেসবুক, ইনস্টাগ্রাম
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বাংলাদেশি নারীদের চেয়ে দ্বিগুণ পুরুষ, বেশি জেন-জি

Load More

ট্রেন্ডিং টপিক

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে
বিবিধ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য
প্রযুক্তি সংবাদ

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix