Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে প্রথম শো-রুম চালু করল শীর্ষস্থানীয় এনইভি গাড়ির প্রতিষ্ঠান বিওয়াইডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২ মার্চ ২০২৪
দেশে প্রথম শো-রুম চালু করল শীর্ষস্থানীয় এনইভি গাড়ির প্রতিষ্ঠান বিওয়াইডি
Share on FacebookShare on Twitter

বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি আজ (০২ মার্চ) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এর প্রথম শো-রুম চালু করেছে। এর ফলে, পরিবেশ সচেতন মানুষরা স্বাচ্ছন্দ্যে বৈদ্যুতিক গাড়ি (ইভি) ব্যবহারের অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে টেকসই জীবনযাপন করে পৃথিবী ও পরিবেশের সুরক্ষায় অবদান রাখতে পারবেন।

কার্বন নিঃসরণ মোকাবিলায় প্রচলিত জীবাশ্ম জ্বালানি-নির্ভর গাড়ির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনতে এবং বৈদ্যুতিক গাড়ি চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। কিন্তু দেশের বাজারে বৈদ্যুতিক গাড়ির স্বল্পতার কারণে ইভি ব্যবহার বিবেচনায় দেশ এখনও শুরুর দিকে রয়েছে। দেশে ইভির শো-রুম চালু করার এই পদক্ষেপ দেশে ইভি ব্যবহার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

দেশের বাজারে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় এনইভি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি -এর গাড়ি নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে সিজি-রানার বিডি এলটিডি । এর অংশ হিসেবে বিওয়াইডির প্রথম শো-রুম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুম উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বিওয়াইডি’র শো-রুমটি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত (৩৪০, হক সেন্টার, শহিদ তাজউদ্দীন আহমেদ সরণি)। ৮,৪০০ বর্গফুটের এ শো-রুমে একসাথে পাঁচটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। প্রথমে, এই ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মডেল বিওয়াইডি সিল (সেডান) এর দু’টি সংস্করণ এ শো-রুম থেকে বিক্রি করা হবে। এর মধ্যে একটি সংস্করণ হচ্ছে – ৫৭০ কিলোমিটার (রিয়ার ড্রাইভ) বর্ধিত মাইলেজ সুবিধা সহ প্রিমিয়াম ভ্যারিয়েন্ট এবং ৫২০ কিলোমিটার এডব্লিউডি (অল-হুইল ড্রাইভ) মাইলেজের পারফরমেন্স ভ্যারিয়েন্ট।

বিওয়াইডি সিল -এ ব্যবহার করা হয়েছে বিওয়াইডি’র নিজেদের উদ্ভাবিত নিরবচ্ছিন্ন অত্যাধুনিক প্রযুক্তি – ই-প্ল্যাটফর্ম ৩.০, উদ্ভাবনী সিটিবি (সেল-টু-বডি) প্রযুক্তি, ব্লেড ব্যাটারি এবং আইটিএসি (ইন্টেলিজেন্ট টর্চার অ্যাডাপশন কন্ট্রোল) এবং গাড়িটির ডিজাইনও দুর্দান্ত – ওশান অ্যাসথেটিকস।

এছাড়াও, বিওয়াডি সিল-এ রয়েছে স্ল্যান্টেড রুফলাইন, প্যানোরোমিক গ্লাস রুফ, শর্ট রিয়ার ডেক, ওয়াটারড্রপ মিরর, ওয়েভ ওয়েস্টলাইন এবং এলইডি লাইট।

মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, “সরকারের ২০৩০ সালের মধ্যে দেশে ৩০ শতাংশ বৈদ্যুতিক যান ব্যবহার নিশ্চিত করা এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ রূপকল্প অর্জনের লক্ষ্য রয়েছে। আর এ উভয় লক্ষ্য অর্জনের ক্ষেত্রেই দেশে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ; যেনো মানুষের বৈদ্যুতিক গাড়ি কেনার সংখ্যা বৃদ্ধি পায়। বিওয়াইডি দেশে প্রথম শো-রুম উন্মোচন করেছে; আমি তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই।”

বিওয়াইডি শো-রুমে গিয়ে আগ্রহী ক্রেতারা বিওয়াইডি গাড়ির অভিজ্ঞতা গ্রহণ করতে পারবেন। বিওয়াইডি গাড়ির ক্রেতাদের সুবিধার্থে শো-রুমটিতে দু’টি চার্জিং স্টেশন (এসি ও ডিসি) থাকবে। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যে ভবিষ্যতে আরও শো-রুম ও সার্ভিস সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে সিজি রানারের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাশ্রয়ী মূল্যের উচ্চমানের অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস আনলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যের উচ্চমানের অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস আনলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ

গুলিস্তানে বানানো হচ্ছিল নকল মুঠোফোন
নির্বাচিত

গুলিস্তানে বানানো হচ্ছিল নকল মুঠোফোন

নির্বাচিত

পিসিবিএ উৎপাদন শুরু করলো সিম্ফনি মোবাইল

অপো’র নতুন উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন হলো স্ন্যাপড্রাগন সামিট ২০২৩-এ
নির্বাচিত

অপো’র নতুন উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন হলো স্ন্যাপড্রাগন সামিট ২০২৩-এ

এবার এক নোটিশে অফিস বন্ধ করলো কিউকম
ই-কমার্স

এবার এক নোটিশে অফিস বন্ধ করলো কিউকম

এবার ল্যাপটপ আনার ঘোষণা রিয়েলমির
নির্বাচিত

এবার ল্যাপটপ আনার ঘোষণা রিয়েলমির

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্রে আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ টিএসএমসির
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ টিএসএমসির

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

সেরা ওভেন নির্বাচন: ট্রাস্টেড রিভিউজ-এর ২০২৬ সালের সেরা ওভেনের তালিকা
প্রযুক্তি সংবাদ

সেরা ওভেন নির্বাচন: ট্রাস্টেড রিভিউজ-এর ২০২৬ সালের সেরা ওভেনের তালিকা

আলিএক্সপ্রেসকে ৬২ কোটি ৯০০ লাখ ডলার রেকর্ড জরিমানা
ই-কমার্স

আলিএক্সপ্রেসকে ৬২ কোটি ৯০০ লাখ ডলার রেকর্ড জরিমানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’
নির্বাচিত

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

স্যামসাংয়ের নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড...

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ মার্চ ২০২৪

দেশে প্রথম শো-রুম চালু করল শীর্ষস্থানীয় এনইভি গাড়ির প্রতিষ্ঠান বিওয়াইডি

Techzoom.TV |
TechzoomTV