Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোন্ডা ও নিসান যৌথভাবে তৈরি করবে বৈদ্যুতিক গাড়ি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ মার্চ ২০২৪
হোন্ডা ও নিসান যৌথভাবে তৈরি করবে বৈদ্যুতিক গাড়ি
Share on FacebookShare on Twitter

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ও নিসান বৈদ্যুতিক গাড়ি (ইলেকট্রিক ভেহিকেল বা ইভি) নিয়ে চীনা গাড়ি নির্মাতাদের সঙ্গে নতুন এক লড়াইয়ে নামছে। ইভির মাধ্যমে নতুন উদ্ভাবনকে গ্রাহকের কাছে পৌঁছে দিতে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলেছে প্রতিষ্ঠান দুটি। সহযোগিতার লক্ষ্য হিসেবে গাড়ির উপাদান ও নতুন সফটওয়্যার তৈরিতে কাজ করবে হোন্ডা ও নিসান। চীনা বৈদ্যুতিক গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় টিকতে জাপানের এই দুই গাড়ি নির্মাতা হোন্ডা ও নিসান কৌশলগত অংশীদারত্ব গঠন করেছে। জাপানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান দুটি গাড়ি তৈরিতে খরচ কমাতে ও বাজারে প্রভাব বাড়াতে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে।

বিওয়াইডি এবং লি অটোর মতো চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গত কয়েক বছরে ব্যাপকভাবে ইভির বাজার দখল করেছে। নিসান প্রথম থেকে ইভি নিয়ে কাজ করলেও ক্রমবর্ধমান প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। ২০০৯ সালে নিসান গণমানুষের জন্য বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি হিসেবে লিফ মডেল নকশা করে ও বাজারজাত করে। নিসানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাকোতো উচিদা বলেন, উদীয়মান গাড়ি নির্মাতারা খুব আক্রমণাত্মক ও অবিশ্বাস্য গতিতে বৈদ্যুতিক গাড়ির জগতে প্রবেশ করছে। প্রতিযোগিতায় জিততে পুরোনো ধারণাকে নিয়ে এগোনো যাবে না।

অন্যদিকে হোন্ডার গাড়ির বাজার ছোট হয়ে আসছে। হোন্ডার প্রেসিডেন্ট তোশিহিরো মিবে বলেন, দুই কোম্পানি সম্ভাব্য সহযোগিতার জন্য স্মারক স্বাক্ষর করেছে। আমরা জাপান ও বিদেশে অন্য জায়গায় একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত। রেনল্ট ও মিৎসুবিশি মোটরসের সঙ্গে নিসানের বিদ্যমান সম্পর্ক থাকলেও নতুন চুক্তি তেমন প্রভাবিত করবে না। হোন্ডা ২০৪০ সালের মধ্যে বৈদ্যুতিক যানবাহন ও তেলনির্ভর গাড়ির তৈরির অনুপাত সমান করার লক্ষ্য নিয়েছে।

নিসান এখন ইউরোপে বড় আকারের বৈদ্যুতিক গাড়ি তৈরিতে রেনল্টকে সহযোগিতা করছে। নিসানের পরবর্তী বৈদ্যুতিক গাড়ির নাম মিক্রা, যা রেনল্ট ফাইভ বৈদ্যুতিক গাড়ির নকশা অনুসারে উত্তর ফ্রান্সের একই করাখানায় তৈরি হবে। নিসান আর রেনল্ট ২০২৩ সাল থেকে অবশ্য কাজের পরিধি কমিয়েছে। রেনল্ট চীনের গাড়ি নির্মাতা জিলির সঙ্গে চুক্তি করেছে। নিসানের সিইও উচিদা বলেন, নিসান ও হোন্ডা যৌথভাবে অন্যদের সঙ্গে কাজ করতে চায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হোন্ডা

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি সি২ –বাড়িতে বিনোদন এর সঙ্গী
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি সি২ –বাড়িতে বিনোদন এর সঙ্গী

৪৫তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালের আয়োজক বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

৪৫তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালের আয়োজক বাংলাদেশ

১২৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং: পানির দরে মিলছে মটোরোলার এই ফোন
নির্বাচিত

১২৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং: পানির দরে মিলছে মটোরোলার এই ফোন

টিকটকের সেফটি অ্যাম্বাসেডর হলেন তাহসান ও পূর্ণিমা
প্রযুক্তি সংবাদ

টিকটকের সেফটি অ্যাম্বাসেডর হলেন তাহসান ও পূর্ণিমা

ভার্চুয়াল মুদ্রার দিকে আমাদের মনযোগী হতে হবে : পলক
প্রযুক্তি সংবাদ

ভার্চুয়াল মুদ্রার দিকে আমাদের মনযোগী হতে হবে : পলক

চুরি-হারানো মোবাইল ফোন উদ্ধারে সিআইডির যুগান্তকারী উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

চুরি-হারানো মোবাইল ফোন উদ্ধারে সিআইডির যুগান্তকারী উদ্যোগ

Load More

ট্রেন্ডিং টপিক

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

দেশে এখন বৈধ মোবাইল সিম রয়েছে ৩২ কোটি ৮২ লাখ

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
টেলিকম

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

কতদিন পরপর ওয়াই-ফাই রাউটার রিস্টার্ট করতে হয়?
প্রযুক্তি সংবাদ

কতদিন পরপর ওয়াই-ফাই রাউটার রিস্টার্ট করতে হয়?

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?
প্রযুক্তি সংবাদ

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ মার্চ ২০২৪

হোন্ডা ও নিসান যৌথভাবে তৈরি করবে বৈদ্যুতিক গাড়ি

Techzoom.TV |
TechzoomTV