Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাজধানীতে ঢাকা মেট্রো ছাড়া বাইক নয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ মে ২০১৯
রাজধানীতে ঢাকা মেট্রো ছাড়া বাইক নয়
Share on FacebookShare on Twitter

ঢাকার বাইরের কোনো জেলায় নিবন্ধিত মোটরসাইকেল রাজধানীতে উবার-পাঠাওসহ অন্যান্য রাইড শেয়ারিং অ্যাপে চলতে পারবে না। রাইড শেয়ারিং সেবা দিতে চাইলে কেবল ‘ঢাকা মেট্রো’ হিসেবে নিবন্ধিত মোটরসাইকেলই ব্যবহার করতে হবে।

সম্প্রতিক সময়ে রাজধানীতে মোটরসাইকেলের সংখ্যা লাগামহীনভাবে বেড়ে গেছে। এর পেছনে গ্রাম থেকে আসা মোটরসাইকেলকেই দায়ী মনে করছে পুলিশ। তারা বলছে, উবার-পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে আয়ের আশায় বিভিন্ন জেলা থেকেই বিপুল পরিমাণ মোটরসাইকেল ঢুকছে ঢাকায়। ঢাকায় রাইড শেয়ারিং সেবায় কেবল ঢাকা মেট্রো হিসেবে নিবন্ধিত মোটরসাইকেলগুলোকে অনুমোদন দিলে এক ধাক্কাতেই মোটরসাইকেলের সংখ্যা কমে যাবে বলে আশা করছে পুলিশ।

পুলিশ বলছে, উবার-পাঠাওসহ রাইড শেয়ারিং অ্যাপের কারণে এমনিতেই মোটরসাইকেল চলাচল বেড়ে গেছে। এসব মোটরসাইকেলের একটি স্বাভাবিক প্রবণতা ফুটপাত দিয়ে চলাচল। তাছাড়া যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আইন না মানার ক্ষেত্রেও মোটরসাইকেল এগিয়ে।

মোটরসাইকেল বাজারজাতকারী একটি প্রতিষ্ঠানের তথ্যে দেখা গেছে, ২০১৮ সালে দেশে সাড়ে ৪ লাখ মোটরসাইকেল বিক্রি হয়েছে। ২০১৭ সালে বিক্রি হয়েছিল ৩ লাখ ৭০ হাজার। প্রতিবছর মোটরসাইকেল বিক্রি বাড়ছে। আর

বিআরটিএ সূত্রে জানা গেছে, ২০১৭ পর্যন্ত ঢাকায় মোটরসাইকেলের সংখ্যা ছিল ৫ লাখ ৮৫ হাজার ৪৯০টি। এখন ঢাকায় প্রতিদিন গড়ে ৪৭টি করে নতুন মোটরসাইকেল নামছে।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট এআরআইয়ের হিসাবে, ২০১৭ সালে রাজধানীতে ৪৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ১৯ জন আহত হন। ২০১৮ সালে এ সংখ্যা ছিল আগের বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি। এসব দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেককেই স্থায়ী পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মোসলেহ উদ্দিন বলেন, ২০১৭ সালে রিভাইস স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান (আরএসটিপি) অনুযায়ী, মোটরসাইকেল ঢাকার জন্য সমাধান নয়, এটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বলা হয়েছে। এমনকি মোটরসাইকেল কারখানা গড়ে তুলে একে শিল্প হিসেবে বাড়তি সুবিধা দেওয়াও ভলো দিক নয়।’

গণপরিবহন বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ড. শামসুল ইসলাম বলেন, ‘সরকারের গণপরিবহনের ভালো বিকল্প তৈরি করতে পারেনি বলে মোটরসাইকেল বেড়ে যাচ্ছে। তবে মোটরসাইকেল অবশ্যই ঝুঁকিপূর্ণ একটি বাহন। এর দুর্ঘটনায় ৩০ শতাংশ বেশি শরীরের ক্ষয়ক্ষতি হয়।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেয়াদ শেষ হলেও অব্যবহৃত মোবাইল ডাটা ফেরতের নির্দেশ
টেলিকম

মেয়াদ শেষ হলেও অব্যবহৃত মোবাইল ডাটা ফেরতের নির্দেশ

ফোনের দাম বাড়লেও কমছে মোবাইল চার্জার, সিম বের করা পিনের দাম
নির্বাচিত

ফোনের দাম বাড়লেও কমছে মোবাইল চার্জার, সিম বের করা পিনের দাম

নির্বাচিত

ফেসবুকে নিষিদ্ধ হচ্ছে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ

ঝোঁক বাড়ছে ফিচার ফোনের প্রতি
নির্বাচিত

ঝোঁক বাড়ছে ফিচার ফোনের প্রতি

ইভ্যালিতে পাওয়া যাবে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন রিয়েলমি ৮ ৫জি
নির্বাচিত

ইভ্যালিতে পাওয়া যাবে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন রিয়েলমি ৮ ৫জি

১৬২ শতাংশ ভালো পারফরমেন্স দেবে হুয়াওয়ে নতুন চিপসেট
নির্বাচিত

১৬২ শতাংশ ভালো পারফরমেন্স দেবে হুয়াওয়ে নতুন চিপসেট

Load More

ট্রেন্ডিং টপিক

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix