Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ থেকে আমেরিকায় রফতানি হচ্ছে জাপানি হোন্ডা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ থেকে আমেরিকায় রফতানি হচ্ছে জাপানি হোন্ডা
Share on FacebookShare on Twitter

চলতি বছরের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশে তৈরি জাপানি হোন্ডা’র এক্সব্লেড মডেল মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় বিমান পথে রফতানি শুরু করে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএএসচএল)। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক ভাবে সমুদ্রপথে রফতানি শুরু করলো প্রতিষ্ঠানটি। ঢাকার কাছের জেলা মুন্সিগঞ্জের গজারিয়ার আব্দুল মোনেম এক্সপোর্ট জোনে স্থাপিত নিজস্ব ফ্যাক্টিরিতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দেশের চাহিদা মিটিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশেও রফতানি করার পরিকল্পনা তুলে ধরেছেন বিএএসচএল ব্যবস্থাপনা পরিচালক শিগেরু মাতসুজাকি। এই পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি এ বছরেই বাংলাদেশে হোন্ডার ইলেকিট্রক গাড়ি তৈরির কাজ শুরুর কথা জানানো হয়। এসময় বাংলাদেশে উৎপাদন বাড়াতে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ডিউটি ফ্রি সুবিধা দাবি করা হয়।

অনুষ্ঠানে বিএএসচএল ব্যবস্থাপনা পরিচালক শিগেরু মাতসুজাকি বলেন, হোন্ডা বাংলাদেশ মোটর সাইকেল উৎপাদন করে নতুন কর্মসংস্থান শুরু করেছে। কিন্তু দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় হোন্ডার কেডি অংশের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে বাধার সৃষ্টি হচ্ছে। তবে এই সংকট কাটিয়ে আমরা স্থানীয় সরবরাহ বৃদ্ধি ও রপ্তানি শুরুর মধ্যমে ডলার সংকট দূর করতে ভূমিকা রাখতে চেষ্টা করছি।

তিনি বলেন, বাংলাদেশের যন্ত্রাংশ আমদানি ‍ও শুল্ক জটিলতা রোধ হলে বাংলাদেশে ব্যবসায় করার সুযোগটা আরো প্রসারিত হবে।

এইচআর ও অ্যাডমিন এ কে এম আবিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হোন্ডা বাংলাদেশে চিফ অফিসার হিরোইকি ইয়াসুনাগা। এছাড়াও ব্যবসায় পরিকল্পনা ও বাজার অংশের বিষয় তুলে ধরেন চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান।

তিনি জানান, একমাত্র হোন্ডাই বাংলাদেশে পুরো ইঞ্জিনটা দেশেই তৈরি করে। বছরে এই কারখানায় ৭০ হাজার মোটর সাইকেল উৎপাদন করার সক্ষমতা রয়েছে। এরমধ্যে পুরোপুরি দেশে তৈরি হয় এক্সব্লেড। প্রতি দিন ২২০টি করে মোটর সাইকেল তৈরি হচ্ছে। এই বাইকটি আনুষ্ঠানিক ভাবে আজ ১৪টি ইউনিট রফতানি করা হয়েছে।দেশের বাজারে বিক্রি হয়েছে ৪ লাখ ৫০ হাজার মোটর সাইকেল।

এক প্রশ্নের জবাবে জানানো হয়, বাংলাদেশে তৈরি হলেও হোন্ডাগুলো জাপানের টেকনিক্যাল এক্সপার্টরাই যাচাই করা হয়। বাংলাদেশে তৈরি করা এই মোটর সাইকেলটি বিশ্বে বাংলাদেশের পতাকা বহন করবে। গুয়েতেমালা দিয়ে শুরু হলেও দিনে দিনে এই দেশের সংখ্যা বাড়বে।

এসব তথ্য জানানোর পর বিনিয়োগকারী, ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে ১৪টি মোটর সাইকেল বাহী কন্টেইনার যাত্রা শুরু করে চট্টগ্রাম বন্দরের পথে।

Tags: জাপানি হোন্ডাহোন্ডা

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘সাইবার সন্ত্রাস ও হামলা আরও বাড়বে’
প্রযুক্তি সংবাদ

‘সাইবার সন্ত্রাস ও হামলা আরও বাড়বে’

অ্যাপগ্যালারিতে বাংলাদেশী অ্যাপ আপলোডের সুযোগ
নির্বাচিত

অ্যাপগ্যালারিতে বাংলাদেশী অ্যাপ আপলোডের সুযোগ

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
টিপস

কম ইন্টারনেট খরচে হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপায়

সুপার মাউস নিয়ে এলো লজিটেক ভয়েস এম৩৮০ ওয়্যারলেস মাউস
প্রযুক্তি বাজার

সুপার মাউস নিয়ে এলো লজিটেক ভয়েস এম৩৮০ ওয়্যারলেস মাউস

উপবৃত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে
নির্বাচিত

উপবৃত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

বিশ্ববাজারে উন্মোচনের অপেক্ষায় হুয়াওয়ে নোভা ১৩ সিরিজ
নির্বাচিত

বিশ্ববাজারে উন্মোচনের অপেক্ষায় হুয়াওয়ে নোভা ১৩ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

ইরানের পাল্টা জবাব: ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল আইআরজিসি!
বিবিধ

ইরানের পাল্টা জবাব: ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল আইআরজিসি!

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix