Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭ ঘণ্টা চার্জে ৮০ কিলোমিটার চলবে আইমা ব্র্যান্ডের মোটরবাইক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
৭ ঘণ্টা চার্জে ৮০ কিলোমিটার চলবে আইমা ব্র্যান্ডের মোটরবাইক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে এলো চীনের বিশ্বখ্যাত আইমা ব্র্যান্ডের ইলেকট্রিক মোটরবাইক আইমা এফ-৬২৬। পরিবেশবান্ধব ব্যাটারি চালিত এই ইলেকট্রিক মোটরবাইকটি এনেছে স্বনামধন্য প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপ। মোটরবাইকটি ইতোমধ্যে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। আইমা এফ-৬২৬ মডেলটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অনুমোদিত একটি মডেল।

দেশের ক্রমবর্ধমান ইলেক্ট্রিক মোটরবাইকের জনপ্রিয়তায় এবার বাজারে এলো বিশ্বসেরা ব্র্যান্ড আইমা। উত্তর আমেরিকা, ইউরোপসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশে জনপ্রিয় ব্র্যান্ড আইমা।

আইমা এফ-৬২৬ মডেলটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার। ৭-৮ ঘণ্টা একবারের পূর্ণ চার্জে বাইকটি চলবে টানা ৮০ কিলোমিটার পর্যন্ত। একবারের চার্জেই মোটরবাইকটি দিয়ে সারাদিনের কাজ সেরে ফেলা যাবে। এর সামনের ব্রেকে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং রিয়ারে ড্রাম ব্রেক। ৮০০ ওয়াট মোটরের বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে ৭২ ভোল্ট আর ২২ অ্যাম্পিয়ারের গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি।

মোটরবাইকটির মোটরে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি। পাশাপাশি ব্যাটারি-সহ অন্যান্য যন্ত্রাংশেও আছে বিভিন্ন মেয়াদে ওয়ারেন্টি। ব্যাটারি-সহ মোটরবাইকটির ওজন ১০৬ কেজি। এর বাজার মূল্য ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা হলেও বর্তমানে মোটরবাইকটিতে ১০ হাজার টাকা ডিসকাউন্ট অফার চলছে।

ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, আইমা এফ-৬২৬-এর আধুনিক প্রযুক্তি এবং কার্যক্ষমতা গ্রাহকদের যোগাযোগের একটি সেরা বিকল্প মাধ্যম হিসেবে উপস্থাপন করবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি আইমা এফ-৬২৬ গ্রাহকদের পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও সহজ যাতায়াতের মাধ্যম হিসেবে জীবনযাত্রার মান বাড়াতে সাহায্য করবে।

আইমার এফ-৬২৬ মডেলের ই-বাইকটি দেশব্যাপী ডিএক্স গ্রুপের নিজস্ব ডিলার পয়েন্ট-সহ জনপ্রিয় সব ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাবে। আইমা এফ-৬২৬ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন dxnewenergy.com এবং অর্ডার দেওয়া যাবে godxg.com এ।

Tags: মোটরবাইক

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেকেন্ড হ্যান্ড ফোন চোরাই কি না বুঝবেন যেভাবে
কিভাবে করবেন

সেকেন্ড হ্যান্ড ফোন চোরাই কি না বুঝবেন যেভাবে

ইনস্টাগ্রাম গ্রুপ বয়িস লকার রুম: গ্রেপ্তার ভারতীয় কিশোর
নির্বাচিত

ইনস্টাগ্রাম থেকে আয়ে মেটার একাধিক ফিচার

এবার এআই সার্চ ইঞ্জিন নিয়ে আসছে মেটা
নির্বাচিত

এবার এআই সার্চ ইঞ্জিন নিয়ে আসছে মেটা

আসছে ওয়ানপ্লাস বাডস জেড স্টিভেন হ্যারিংটন ইয়ারবাডস
নির্বাচিত

আসছে ওয়ানপ্লাস বাডস জেড স্টিভেন হ্যারিংটন ইয়ারবাডস

নির্বাচিত

ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের জন্য গৌরবের: মোস্তাফা জব্বার

ইনফিনিক্স স্মার্ট ১০ বনাম টেকনো স্পার্ক গো ২: বাজেট ফোনে নতুন যুদ্ধ?
নির্বাচিত

ইনফিনিক্স স্মার্ট ১০ বনাম টেকনো স্পার্ক গো ২: বাজেট ফোনে নতুন যুদ্ধ?

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক
নির্বাচিত

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ
টেলিকম

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix