Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুর্দান্ত পারফর্মেন্সের নতুন দুই মডেলের ওয়ালটন ব্র্যান্ডের তাকিওন ই-বাইক বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 9 September 2025
দুর্দান্ত পারফর্মেন্সের নতুন দুই মডেলের ওয়ালটন ব্র্যান্ডের তাকিওন ই-বাইক বাজারে
Share on FacebookShare on Twitter

দেশের ইলেকট্রিক বাইক বা ই-বাইক বাজারে নতুন মাত্রা যোগ করেছে ওয়ালটন। বাংলাদেশের প্রথম বিআরটিএ অনুমোদিত কোম্পানি ওয়ালটন তাদের ই-বাইক সিরিজ ‘তাকিওন’ (TAKYON)-এ যুক্ত করেছে দুটি নতুন মডেল।

আধুনিক ডিজাইন, শক্তিশালী মোটর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং ১০-১৫ পয়সা প্রতি কিলোমিটারে সাশ্রয়ী খরচে চলার কারণে নতুন এই ই-বাইকগুলোকে নগর ও গ্রামীণ জীবনের স্মার্ট ও পরিবেশবান্ধব সঙ্গী হিসেবে দেখা হচ্ছে।

নতুন যুক্ত হওয়া উন্নত পারফরম্যান্সের ‘ফিউশন ২৫এফজেড’ (FUSION 25FZ) মডেলটি এক চার্জে সর্বোচ্চ ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এই ই-বাইকের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। বাইকটিতে ব্যবহৃত হয়েছে ৩৮ অ্যাম্পিয়ার আওয়ার ৭২ ভোল্ট গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি এবং ১.২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ডিসি ব্রাশলেস মোটর। মাত্র ১০ সেকেন্ডে শূন্য থেকে ১০০ মিটার এক্সেলারেশনের সক্ষমতাও রয়েছে এতে।

ডুয়াল ডিস্ক ব্রেক সিস্টেম, উন্নত টায়ার এবং ১৪০ কেজি ওজনের এই মডেলটি শহর ও মহাসড়ক উভয় ধরণের রাস্তায় নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে। এর দাম রাখা হয়েছে ১,৮৭,৫০০ টাকা।

অন্যদিকে, ‘লিও ২৫টিওয়ান’ (LEO 25T1) মডেলটি সর্বোচ্চ ৩৫ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। একবার চার্জে বাইকটি ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এতে রয়েছে ২৩ অ্যাম্পিয়ার আওয়ার ৬০ ভোল্ট গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি, যার চার্জিং সময় মাত্র ৬ থেকে ৮ ঘণ্টা। শক্তিশালী ৮০০ ওয়াট ব্রাশলেস ডিসি মোটরের সঙ্গে ডিস্ক-ড্রাম ব্রেক সিস্টেম ও উন্নত সাসপেনশন রাইডারকে দেবে নিরাপদ ও আরামদায়ক অভিজ্ঞতা। মাত্র ৮৯ কেজি ওজনের এই মডেল সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত লোড বহনে সক্ষম। মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৮৬,৮৫০ টাকা।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “পরিবেশবান্ধব সাশ্রয়ী বাহন হিসেবে ই-বাইক বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। যার প্রেক্ষিতে আমরা তাকিওন ই-বাইক নিয়ে এসেছি। নগর ও গ্রামীণ জীবনের যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী করতে ওয়ালটনের তাকিওন ই-বাইক হতে পারে এক অনন্য সমাধান। ইতোমধ্যেই ওয়ালটনের ই-বাইক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেশের গ্রাহকদের জন্য আমরা নতুন দুটি মডেল নিয়ে এসেছি। চলতি বছরের মধ্যে আরো অনেকগুলো ই-বাইক বাজারে আসবে। ”

তিনি জানান, গ্রাহকরা সহজ কিস্তি সুবিধায়ও বাইকগুলো ক্রয় করতে পারবেন। বাংলাদেশ জুড়ে ওয়ালটন প্লাজা, অনুমোদিত ডিলার শপ এবং ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://waltonplaza.com.bd/global-product/list/e-bike?uid=C-JYG8YM&type=category&from=megamenu&isIgnoreFilterOption=true) নতুন তাকিওন ই-বাইক পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে ওয়ালটনের নির্ভরযোগ্য ওয়ারেন্টি এবং দ্রুত বিক্রয়োত্তর সেবা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালটন ব্র্যান্ডের তাকিওনফিউশন ২৫এফজেড

এই বিভাগ থেকে আরও পড়ুন

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বাজারে, দাম দেড় লাখ রুপি
অটোমোবাইল

৩৫০ সিসি’র মোটরসাইকেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ

ব্যবহৃত গাড়ি কেনার সময় যেসব সতর্কতা জরুরি
অটোমোবাইল

ব্যবহৃত গাড়ি কেনার সময় যেসব সতর্কতা জরুরি

আগামী বছরই বাজারে আসছে নতুন ইলেকট্রিক মোটরসাইকেল!
অটোমোবাইল

আগামী বছরই বাজারে আসছে নতুন ইলেকট্রিক মোটরসাইকেল!

অবশেষে কর্মী ছাঁটায়ের কারণ জানালো পাঠাও
অটোমোবাইল

অবশেষে কর্মী ছাঁটায়ের কারণ জানালো পাঠাও

রাইডারদের জন্য ‘মুভি নাইট’ আয়োজন ফুডপ্যান্ডার
অটোমোবাইল

রাইডারদের জন্য ‘মুভি নাইট’ আয়োজন ফুডপ্যান্ডার

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা
অটোমোবাইল

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা

Load More

ট্রেন্ডিং টপিক

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা
প্রযুক্তি সংবাদ

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি
অর্থ ও বাণিজ্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম
নির্বাচিত

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–চালিত ডেটা সেন্টারের চাহিদা বাড়ায় বিশ্ববাজারে...

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 September 2025

দুর্দান্ত পারফর্মেন্সের নতুন দুই মডেলের ওয়ালটন ব্র্যান্ডের তাকিওন ই-বাইক বাজারে

Techzoom.TV |
TechzoomTV