Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন চাঁদপুরের ইমাম জাকির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ জুলাই ২০১৯
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন চাঁদপুরের ইমাম জাকির
Share on FacebookShare on Twitter

আসছে ঈদুল আযহা, কোরবানি ঈদ। এ উপলক্ষ্যে ফ্রিজের ক্রেতাদের জন্য মিলিয়নিয়ার ক্যাম্পেইন ঘোষণা করেছে বাংলাদেশী মাল্টিন্যাশনাল ব্র্র্যান্ড ওয়ালটন। এর আওতায় ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন চাঁদপুর জেলার উত্তর মতলবের পাঁচআনি গ্রামের মসজিদের ইমাম মোহাম্মদ জাকির।

কোরবানি ঈদ উপলক্ষ্যে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় ফ্রিজের ক্রেতাদের জন্য ‘কে হবেন আজকের মিলিয়নিয়ার’ শীর্ষক সুবিধা দিচ্ছে ওয়ালটন। এর আওতায় ১ জুলাই থেকে কোরবানি ঈদ পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও ই-প্লাজা থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলেই প্রতিদিন এক মিলিয়ন বা ১০ লাখ টাকা পেতে পারেন ক্রেতারা। এছাড়াও রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার কিম্বা ফ্রিজ, টিভিসহ হাজার হাজার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ।

এরই আওতায় গত ২ জুলাই উত্তর মতলবের নতুন বাজারে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম ‘সনি ইলেকট্রনিক্স’ থেকে ২৬ হাজার ১’শ টাকা দিয়ে সাড়ে ১৫ সিএফটি’র একটি ফ্রিজ কিনেন স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ জাকির। ফ্রিজটি কিনে মোবাইল ম্যাসেজের মাধ্যমে তিনি তা ডিজিটাল রেজিস্ট্রেশন করেন। এর কিছুক্ষণ পরেই ওয়ালটনের কাছ থেকে ১০ লাখ টাকা পাওয়ার ফিরতি ম্যাসেজে পান তিনি। জীবনে প্রথম এতটাকা পাওয়ার আনন্দের জোয়ার বইছে জাকিরের পরিবারে। ঈদের চাঁদ যেন তার পরিবারে আগেই নেমে এসেছে।

আজ শনিবার (৬ জুলাই) উত্তর মতলবের নতুন বাজার ইসলামিয়া মার্কেটে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে জাকির হোসেনের হাতে প্রাপ্ত টাকার চেক তুলে দেয়া হয়। সেসময় উপস্থিত ছিলেন মতলব উত্তরের উপজেলা চেয়ারম্যান এমএ আব্দুল কুদ্দুস, ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, নোয়াখালী জোনের এরিয়া ম্যানেজার মো. জাহিদ হাসান, ফিল্ড ম্যানেজার মো. রায়হান, সনি ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী মো. ইয়াছিনসহ স্থানীয় ব্যক্তিগণ।

অনুষ্ঠানে ক্রেতা মো. জাকির বলেন, “ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছি- এটা অকল্পনীয়। যখন ম্যাসেজ পাই, বিশ্বাস হচ্ছিল না। এমনকি দোকানের মালিক বলার পরও ভেবেছিলাম- হয়তঃ মজা করছে। কেননা জীবনে কোনদিন শুনিনি, সামান্য একটি ফ্রিজ কিনে কেউ এতা টাকা পেয়েছে। কিন্তু, আল্লাহ আমার ভাগ্যেই যে এটা লিখে রেখেছেন তা বুঝিনি। সেজন্য ওয়ালটনকে ধন্যবাদ।

ওয়ালটনের ফ্রিজ কেনা প্রসঙ্গে তিনি জানান, অনেক দিন আগে থেকেই ফ্রিজ কেনার কথা চিন্তা করছিলাম। আত্বীয়-স্বজন ও প্রতিবেশী প্রায় সবাই ওয়ালটন ফ্রিজ কেনার পরামর্শ দেন। তারা বলেন, ওয়ালটন ফ্রিজের দাম কম, মান অনেক ভালো, টেকেও বহুবছর। তাই, ফ্রিজ কেনার এক সপ্তাহ আগে কয়েকটি ব্র্যান্ডের শোরুমে এসে নিজেও যাচাই করি। দেখলাম, ওয়ালটন ফ্রিজের দাম তুলনামূলক কম, দেখতেও খুব সুন্দর। সেজন্য ওয়ালটন ফ্রিজই কিনলাম।

ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম বলেন, ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে বিশ্বমানের পণ্য তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ সুবিধা প্রদানেও বদ্ধপরিকর ওয়ালটন। সেজন্য কোরবানি ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে ক্রেতাদের মিলিয়নিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন।

মতলব উত্তরের উপজেলা চেয়ারম্যান এমএ আব্দুল কুদ্দুস বলেন, “আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে, ওয়ালটন ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করে। দেশীয় কোম্পানি ওয়ালটনকে নিয়ে আমরা তথা বাংলাদেশ গর্ববোধ করে।”

উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইনের আগের তিন সিজনে নতুন গাড়ি, আমেরিকা ও রাশিয়া ভ্রমণের ফ্রি বিমান টিকিট ছাড়াও ক্রেতারা কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার, মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসিসহ বিভিন্ন ওয়ালটন পণ্য পেয়েছেন।

অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এতে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাক্সিক্ষত সেবা মিলবে। সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারবেন।
ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি যে শতভাগ রক্ষা করছে।
#

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর
প্রযুক্তি বাজার

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

আরও উন্নত ফ্ল্যাগশিপ ডিএসএলআর আনবে নিকন
লিড স্টোরি

‘ডিএসএলআর’ উৎপাদন বন্ধ করবে নিকন ও ক্যানন?

সফটওয়্যারে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের শপথ বেসিসের নতুন কমিটির
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যারে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের শপথ বেসিসের নতুন কমিটির

অ্যাপল শেয়ার নিয়ে ‘সন্তুষ্ট’ বাফেট
প্রযুক্তি সংবাদ

অ্যাপল শেয়ার নিয়ে ‘সন্তুষ্ট’ বাফেট

জনগণ ও দেশের প্রয়োজনে যা কাজে লাগবে তাই করবো: পলক
প্রযুক্তি সংবাদ

আইসিটি অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংযুক্ত অফিসারদের জেলা ও উপজেলায় পাঠানোর নির্দেশ

ফাইভ-জি চালু করল গ্রামীণফোন
টেলিকম

ফাইভ-জি চালু করল গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
বিবিধ

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix