Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শীতে ওয়ালটনের দুইশ মডেলের হোম অ্যাপ্লায়েন্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
শীতে ওয়ালটনের দুইশ মডেলের হোম অ্যাপ্লায়েন্স
Share on FacebookShare on Twitter

শীত পড়েছে। এলো পৌষ। বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে সারা দেশে বাড়ছে শীতে ব্যবহার্য হোম অ্যাপ্লায়েন্সের চাহিদা। বরাবরের মতো এই চাহিদার সিংহভাগ পূরণের টার্গেট নিয়ে প্রস্তুত দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। দেশের সর্বত্র ওয়ালটন শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে ওয়াশিং মেশিন, রুম হিটার, গিজার বা ওয়াটার হিটার, ওভেন, রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, ইন্ডাকশন কুকার, আয়রন, ব্লেন্ডার ও জুসারসহ দুইশ মডেলের হোম অ্যাপ্লায়েন্স। পণ্যের ডিজাইন ও কালারে এসেছে বৈচিত্র্য। যুক্ত হয়েছে অসংখ্য নতুন মডেলের পণ্য। রয়েছে বিশেষ ক্রেতা সুবিধা।

শীত উপলক্ষে হোম অ্যাপ্লায়েন্স ক্রেতাদের পণ্য ভেদে বিশেষ সুবিধা দিচ্ছে ওয়ালটন। শীতে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ওয়াশিং মেশিন অথবা মাইক্রোওয়েভ ওভেন কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা ৫০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার কিম্বা ফ্রিজ, এসি, টিভিসহ অসংখ্য পণ্য ফ্রি পাচ্ছেন। সারা দেশে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৮ এর আওতায় ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন ক্রয়ে এই সুবিধা দিচ্ছে ওয়ালটন।

এদিকে ওয়ালটন ই-প্লাজা থেকে অনলাইনে হোম অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন ৫ শতাংশ নগদ ছাড়সহ জিরো ইন্টারেস্টে সর্বোচ্চ ৬ মাসের ইএমআই সুবিধা।

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট ম্যানেজার জানেসার আলী জানান, দেশের সর্বত্র ওয়ালটন শোরুমগুলোতে ক্রেতারা পাচ্ছেন একই ছাদের নিচে বৈচিত্র্যময় ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির উন্নতমানের সর্বোচ্চ সংখ্যক মডেলের হোম অ্যাপ্লায়েন্স। ক্রেতারা ৬ হাজার ৯৯০ টাকা থেকে ১৯ হাজার টাকার মধ্যে পাচ্ছেন ৯ মডেলের মাইক্রোওয়েভ ওভেন পাচ্ছেন। এসব ওভেনে মাছ-মাংস ডিফ্রস্ট করার পাশাপাশি খুব সহজেই নানান স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। ক্রেতারা পাচ্ছেন ওয়ালটনের ইনভার্টার প্রযুক্তির অটোমেটিক ও সেমি-অটোমেটিক টপ ও ফ্রন্ট লোডিং সিস্টেমসমৃদ্ধ ১৪ মডেলের ওয়াশিং মেশিন। ৬ থেকে ১২.৫ কেজি পর্যন্ত ধারণক্ষমতার এসব ওয়াশিং মেশিন ৬ হাজার ৯’শ থেকে ৪৮ হাজার টাকার মধ্যে কেনা যাবে। ওয়ালটন ওয়াশিং মেশিন যেমন দামে সাশ্রয়ী, তেমনি আন্তর্জাতিকমানেরও। তাই, এ বছর স্থানীয় বাজারে ওয়ালটন ওয়াশিং মেশিনের গ্রাহক চাহিদা যেমন ব্যাপক বেড়েছে, তেমনি বিক্রিও বেশ সন্তোষজনক। বেড়েছে রপ্তানিও। নেপাল, ইয়েমেন, পূর্ব তিমুর ইত্যাদি দেশের পাশাপাশি সম্প্রতি বাংলাদেশ থেকে নতুন পণ্য হিসেবে ভারতে রপ্তানি হচ্ছে ওয়ালটনের তৈরি ওয়াশিং মেশিন।
ওয়ালটনের শীতকালীন হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে আরো রয়েছে ১০ মডেলের রুম হিটার, ৫ মডেলের ওয়াটার হিটার বা গিজারসহ অনেকগুলো মডেলের রাইস কুকার, ব্লেন্ডার ও জুসার, আয়রন বা ইস্ত্রি মেশিন, ইলেকট্রিক কেটলি; ওয়াটার পিউরিফায়ার, ইলেকট্রিক মাল্টিকুকার, ইলেকট্রিক লাঞ্চ বক্স, স্ট্যান্ড মিক্সার বা বিটার মেশিন, হেয়ার ক্লিপার, ট্রিমার ও শেভার মেশিন।

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আল ইমরান বলেন, স্থানীয় বাজারে ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের চাহিদা ও বিক্রি বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে গত কয়েক বছর শীত মৌসুমে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রুম হিটার, গিজার, ব্লেন্ডার অ্যান্ড জুসার, রাইস কুকার, গ্যাস স্টোভ, কেটলিসহ আরো বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্সের চাহিদা অত্যধিক বেড়ে যায়। এই শীতেও হোম অ্যাপ্লায়েন্সের বর্ধিত চাহিদার সিংহভাগ পূরণের টার্গেট নিয়েছে ওয়ালটন।
দেশের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন এ্যাপ্লায়েন্স খাতে একমাত্র ওয়ালটনেরই রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় দেশব্যাপী ৭৬টি সার্ভিস সেন্টার। যেখানে কাজ করছেন আড়াই হাজারের বেশি সার্ভিস এক্সপার্টস। তারা গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিচ্ছেন।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনের অভিজ্ঞতা দেবে নাথিংয়ের নতুন অ্যানড্রয়েড ফোন
নির্বাচিত

আইফোনের অভিজ্ঞতা দেবে নাথিংয়ের নতুন অ্যানড্রয়েড ফোন

পাসওয়ার্ড কি হ্যাক হয়েছে? জানুন গুগল টুলের মাধ্যমে
নির্বাচিত

ফেসবুকের পাসওয়ার্ড চুরি করছে যেসব অ্যাপ

সেলফি বিক্রি করে ৫ দিনেই কোটিপতি!
নির্বাচিত

সেলফি বিক্রি করে ৫ দিনেই কোটিপতি!

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পাশে ‘নগদ’

নিজস্ব অপারেটিং সিস্টেম উদ্ভাবন করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

নিজস্ব অপারেটিং সিস্টেম উদ্ভাবন করলো ওয়ালটন

গ্যালাক্সি এস২৪ আল্ট্রা: স্যামসাং আনছে কৃত্রিম বুদ্ধিমত্তার ফোন
নির্বাচিত

গ্যালাক্সি এস২৪ আল্ট্রা: স্যামসাং আনছে কৃত্রিম বুদ্ধিমত্তার ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix