Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বছরের শেষভাগে বিকাশে কেনাকাটায় ক্যাশব্যাক-ছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 12 December 2024
বছরের শেষভাগে বিকাশে কেনাকাটায় ক্যাশব্যাক-ছাড়
Share on FacebookShare on Twitter

বছরের শেষভাগে বিকাশের মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের পণ্য কেনাকাটার অর্থ পরিশোধে গ্রাহকদের আকর্ষণীয় ক্যাশব্যাক ও ছাড় দিচ্ছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানিটি।

বুধবার বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অ্যামেজিং ডিলস’ ক্যাম্পেইনের আওতায় ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অফার চালু থাকবে।

এর আওতায় সুপরিচিত ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ও অফলাইন বিক্রিয় কেন্দ্রে পোশাক, জুতা, গ্রোসারি, ইলেকট্রনিক ডিভাইস ও অ্যাক্সেসরিজ কেনাকাটায়, কফি শপ, সুইটস ও বেকারি শপ, রেস্টুরেন্টে অর্ডারে এ অফার পাওয়া যাবে।

এছাড়া সেলুন ও বিউটি পার্লারে সাজসজ্জাতেও বিকাশে অর্থ পরিশোধে গ্রাহকরা ছাড় ও ক্যাশব্যাক অফারগুলো পাবেন।

নির্দিষ্ট এসব আউটলেট থেকে ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকরা এসব ছাড় পাবেন। বিক্রয়কেন্দ্র অনুযায়ী ‘ডি টেন’ বা ‘ডি ফাইভ’ কুপন কোড ব্যবহার করে ১০ শতাংশ বা ৫ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ৩০০ টাকা ছাড় মিলবে।

১৫০ টাকা পর্যন্ত দিনে একবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ দুইবার ছাড় পাওয়া যাবে।

অন্যদিকে নির্দিষ্ট কফি শপে আড্ডায় অথবা সুইটস ও বেকারি শপে যেকোনো অর্ডারে বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘এ টেন’ যোগ করলে গ্রাহকরা ১০ শতাংশ পর্যন্ত ছাড় ও সর্বোচ্চ ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন। অফার চলাকালীন সর্বোচ্চ একবার এটি পাওয়া যাবে।

পাশাপাশি নির্দিষ্ট কিছু শপে পছন্দের জামা ও জুতা কেনাকাটায় এবং রেস্টুরেন্টে খাবার অর্ডারে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘ এ ফাইভ’ যোগ করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, সর্বোচ্চ ১০০ টাকা। ৫০ টাকা পর্যন্ত দিনে একবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ দুইবার এ ছাড় মিলবে।

অপরদিকে অনলাইনে সেবা.এক্সওয়াইজেড, পিকাবু, সারা লাইফস্টাইল, লুনেটস, লোটোসহ আরও বেশ কিছু অনলাইন শপে থাকছে ৫ ও ১০ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক। ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্টে দিনে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

এছাড়া গ্রোসারি কিনতে স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, ডেইলি শপিং, প্রিন্স বাজারসহ নির্দিষ্ট সুপারস্টোরে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫০ টাকা ডিসকাউন্ট কুপন। কুপনটি দিনে একবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ চারবার ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

বিকাশ বলেছে, কুপন পাওয়ার পাঁচদিন পর্যন্ত কুপনের মেয়াদ থাকবে। বিকাশের ওয়েবসাইট ও অ্যাপ থেকে অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিকাশবিকাশ অ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক বিভক্ত হলে চীনা প্রতিদ্বন্দ্বীরা লাভবান হবে —শেরিল স্যান্ডবার্গ
প্রযুক্তি সংবাদ

ফেসবুক বিভক্ত হলে চীনা প্রতিদ্বন্দ্বীরা লাভবান হবে —শেরিল স্যান্ডবার্গ

ইনস্টাগ্রামে যুক্ত হলো ‘ওয়াচ হিস্ট্রি’
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে যুক্ত হলো ‘ওয়াচ হিস্ট্রি’

স্মার্টফোনে ফেস লক ব্যবহার করছেন? সামান্য অসতর্কতায় হতে পারে বড় বিপদ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ফেস লক ব্যবহার করছেন? সামান্য অসতর্কতায় হতে পারে বড় বিপদ

অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড বাধ্যতামূলক নয়: জব্বার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড বাধ্যতামূলক নয়: জব্বার

স্যামসাংয়ের এই ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা
নির্বাচিত

স্যামসাংয়ের এই ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা
নির্বাচিত

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ
প্রযুক্তি সংবাদ

আসছে অপো রেনো১৭ সিরিজ, ক্যামেরা ও চিপসেটের তথ্য প্রকাশ

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?
প্রযুক্তি বাজার

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

প্রযুক্তির উৎকর্ষ, আধুনিকতা আর সামাজিক আভিজাত্যের প্রতীক হিসেবে...

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 December 2024

বছরের শেষভাগে বিকাশে কেনাকাটায় ক্যাশব্যাক-ছাড়

Techzoom.TV |
TechzoomTV